একটি সিঁড়ির থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করব। আগে এক সময় অনেক থ্রিডি আর্ট করেছি। এখন সময়ের অভাবে থ্রিডি আর্ট করা হয় না। কারণ থ্রিডি আর্টগুলো দেখলে খুব সহজ মনে হলেও এগুলো করতে অনেক সময় লাগে। তাছাড়া থ্রিডি আর্টের ভিতরে পেন্সিলের ছোট ছোট অনেক কাজ থাকে। যে কাজগুলো ছবিতে বোঝানো যায় না। এজন্য মনে হয় যে খুব অল্প সময়ে আর্ট করা গিয়েছে। থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে যতটা না কষ্ট মনে হয় তার থেকে বেশি কষ্ট লাগে এর ছবি তোলা। কারণ ঠিক অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে না পারলে কষ্ট টাই বৃথা যায়। আজকে আমি একটি সিঁড়ির থ্রিডি আর্ট করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20221127183037.jpg



আজকে থ্রিডি আর্টটি করতে কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে আর্টটি করেছি তা পর্যায়ক্রমে শেয়ার করছি।


প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
স্কেল



প্রথমে উপরে দুটি দাগ দিয়েছি। তারপর ওই দাগ থেকে নিচের দিকে লম্বা করে আরো কিছু দাগ দিয়েছি।


IMG20221127180114.jpgIMG20221127180408.jpg

এখন ভিতরে সিঁড়ির মত করে আরো কিছু ঘর এঁকেছি।


IMG20221127180511.jpgIMG20221127180904.jpg

এখন ঘরগুলোকে এক ঘর ফাঁকা রেখে কলম দিয়ে কালো করেছি। সাইডে কিছু অংশ কলম দিয়ে কালো রং করেছি।


IMG20221127181326.jpgIMG20221127181919.jpg

বাইরের অংশ কলম দিয়ে কালো করে ভিতরে পেন্সিলের কিছু কাজ করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20221127182125.jpgIMG20221127182519.jpg

এখন নিচের দিকে ছায়ার মত কিছু অংশ এঁকে তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। সব শেষ আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20221127182637.jpgIMG20221127182716.jpg

বাম সাইডে পেন্সিল দিয়ে লম্বা করে একটি দাগ দিয়েছি। তারপর বামের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলেছি।


IMG20221127182722.jpgIMG20221127182825.jpg

সবশেষে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেখার চেষ্টা করেছি যে কখন থ্রিডি আর্টটি বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই অ্যাঙ্গেল থেকে থ্রিডি আর্টটি সবথেকে ভালো বোঝা যাচ্ছে।


IMG20221127183032.jpg


IMG20221127183014.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
--

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

সিঁড়ির থ্রিডি আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ও দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর দেখতে একটা সিডির থ্রিডি আর্ট আপনি অঙ্কন করেছেন। এ ধরনের থ্রিডি গুলো দেখতে যতটা সহজ মনে হয়, এগুলো করা ততটাই কষ্টকর। আর্ট গুলো অঙ্কন করতে যেমন অনেক সময় লাগে, তেমনি আর্ট গুলোর সঠিকভাবে ফটোগ্রাফি করাটা অনেক সময়ের ব্যাপার। পেন্সিলের মাধ্যমে পুরো আর্ট করে আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করেছেন, এটা দেখে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের থ্রিডি আর্ট গুলো দেখে সহজ মনে হলেও আসলে অতটা সহজ না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি দারুন হয়েছে সিঁড়ির চিত্র। আপনার এই সমস্ত সুন্দর সুন্দর প্রতিভা গুলো আমার খুব ভালো লাগে। এর অনেক আগেই আমি লক্ষ্য করেছি আপনি আমার সুন্দর সুন্দর আর্ট করেন। অনেক অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজ আপনি একটা ভিন্ন রকমের থ্রিডি আর্ট আর্ট অঙ্কন করেছেন। তাও আবার সিঁড়ির থ্রিডি আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর থ্রিডি আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। থ্রিডি আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

জি ভাইয়া ভিন্ন রকমের আঁকার চেষ্টা করেছি। এক রকমের সব সময় আঁকতে ভালো লাগে না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ, দারুন ভাবে সিঁড়ির থ্রিডি আর্ট করছেন আপু। আমি তো দেখে ভেবেছিলাম কোন কিছু দিয়ে বানিয়ে সিঁড়ি গুলো খাতার উপর রেখেছেন। আমি একদিন থ্রিডি আর্ট করতে গিয়েছিলাম কিন্তু ঠিকভাবে সফল হতে পারিনি। এই অ্যাড গুলো দেখতে যতটা ভালো লাগে এগুলো তৈরি করতেও ঠিক ততটাই কষ্ট হয়। তার থেকেও বেশি কষ্ট হয় ছবি তুলতে গিয়ে। আপনি খুবই সুন্দরভাবে আর্ট সম্পূর্ণ করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

থ্রিডি আর্টগুলো অনেকটা ওরকমই মনে হয়।একেবারে সত্যিকারের লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সিঁড়ির থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের আর্ট গুলো আমি কখনো করিনি। তবে এত সুন্দর ভাবে এই আর্টের পদ্ধতি তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনিও চেষ্টা করে দেখতে পারেন আপু পেরে যাবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে সিঁড়ি টি এঁকেছেন।আর আঁকানোর ধাপ গুলো অনেক সুন্দর করে তুলে ধরেছেন। এ ধরনের কাজ করতে অনেক দক্ষ হতে হয়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আর্ট এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্ট গুলো করতে অনেক সময় লাগে বলে আমিও এখন আর করতে পারি না। থ্রিডি আর্ট দেখে মনে হয় খুবই সহজ কিন্তু আর্ট করতে গেলে বুঝা যায় কতটা সহজ। আপনি আজকে খুব সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় এই ধরনের আর্ট নিয়ে বসতে ইচ্ছা করে না। এজন্য আকাও হয় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38