রঙিন কাগজের তরমুজ শেপের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি বুকমার্ক তৈরি করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের বুকমার্ক তৈরি করা যায়। আর এই ধরনের বুকমার্কগুলো বইয়ের মাঝে দিয়ে রাখলে যেমন বইয়ের হারানো পাতা খুজে পেতে সুবিধা হয়, তেমন দেখতেও সুন্দর লাগে। আজকে আমি কাটা তরমুজের শেপের বুকমার্ক তৈরি করেছি। বিভিন্ন ধরনের বুকমার্ক বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই বুকমার্কগুলো যতই বানাই না কেন কিছুদিন পর আর খুঁজে পাই না। বাচ্চারা নিয়ে যে কোথায় ফেলে দেয় তার ঠিক থাকে না। কিন্তু যখন বানাতে বসি তখন খুব উৎসাহ নিয়ে তারা বসে থাকে পাশে। কখন বানানো শেষ হবে আর কখন তারা নিতে পারবে। আজকের বুকমার্কটি তাদের চাহিদা অনুযায়ী বানানো হয়েছিলো। খুব পছন্দ করেছিল এই বুকমার্কটি। আমার কাছেও বানানোর পর বেশ ভালো লেগেছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG_0908.jpeg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
কলম



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি একবার ভাঁজ করেছি। মাঝখান থেকে আরো একবার কোনাকুনি ভাঁজ করেছি।


IMG_0888.jpeg

IMG_0889.jpegIMG_0890.jpeg

এখন মাঝের একটি ভাঁজ খুলে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি।


IMG_0891.jpegIMG_0892.jpeg

দুই পাশের কোনার ভাঁজ খুলে নিচের অংশ উপরের দিকে ভাঁজ করেছি। তারপর ডান পাশের কোনার অংশ ভিতরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG_0893.jpegIMG_0894.jpeg

এখন বাম পাশের কোনার অংশ ভিতরের দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর কম্পাস দিয়ে বাইরের দিকে গোল এঁকেছি।


IMG_0895.jpegIMG_0896.jpeg

গোল অংশের বাইরের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলেছি। তারপর লাল কালারের রং করেছি।


IMG_0897.jpegIMG_0898.jpeg

সবুজ এবং হালকা সবুজ কালার দুটি কাগজ গোল করে এঁকে কেটে নিয়েছি।


IMG_0899.jpegIMG_0900.jpeg

তারপর বুকমার্কের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। কাগজের বাড়তি অংশ কাচি দিয়ে কেটে ফেলেছি।


IMG_0901.jpegIMG_0902.jpeg

তারপরে বুকমার্কের উপর দিয়ে কলম দিয়ে কালো কালো রং করেছি।


IMG_0903.jpeg


IMG_0904.jpeg


IMG_0905.jpeg


IMG_0907.jpeg


এভাবে আমার রঙিন কাগজের বুকমার্ক তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
PhoneI phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

তরমুজ শেপের বুকমার্ক টা খুব সুন্দর হয়েছে আপু। লাল কালার টা বেশ সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি তরমুজের স্লাইস। প্রত্যেকটা ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

তরমুজ তো লাল কালারই হয় আপু। এজন্য লাল কালারের রং করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাচ্চাদের তো কাজই এটা। আমরা যা ই তৈরি করি না কেন তারা ধৈর্য ধরে বসে থাকবে কখন তৈরি করা শেষ হবে, তারপর তারা নিয়ে যাবে, হাহাহা। সেদিন আমি কিছু ফুল তৈরি করছিলাম। আমার ছেলে সামনে এসে চুপ করে বসে আছে। যখন দেখল যে আমার ফুল কাটা শেষ হয়েছে হাত থেকে জোর করে নিয়ে গেছে। তার থেকে কি আর ফেরত নেওয়া যায়। সেটা নষ্ট করে ফেলেছে। আসলে এদের জন্য কিছুই করা যায় না। যাই হোক খুব সুন্দর একটা বুকমার্ক তৈরি করেছেন আপু।

 2 years ago 

তাও ভালো যে বানানোর সময় ঝামেলা করেনি। অপেক্ষা করেছে শেষ হওয়া পর্যন্ত। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

হাহাহা,আপু,এভাবে তৈরি করার পর যদি ছবি তুলতে না পারি তাহলে একদমই বৃথা হয়ে যাবে।

 2 years ago 

বাচ্চারা এই ধরনের জিনিস অনেক পছন্দ করে। আপু আপনার তৈরি করা বুকমার্ক অসাধারণ হয়েছে। দেখতে সত্যিকারের তরমুজের টুকুর মত মনে হচ্ছে। অসাধারণভাবে বুকমার্ক তৈরির পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাচ্চারা এই ধরনের জিনিস খুবই পছন্দ করে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা বুকমার্ক তৈরি করেছেন আজকে, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। তরমুজ শেপের বুকমার্ক তৈরি করার কারণে একটু বেশি সুন্দর লাগছে। ভাঁজে ভাঁজে খুব সুন্দর ভাবে আপনি এটা সম্পূর্ণ করেছেন। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে, তাদের জন্য এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে অসম্ভব দারুন লেগেছে আপনার তৈরি করা এই কিউট বুকমার্ক। যারা এটা তৈরি করতে পারে না, তারা সহজে তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে।

 2 years ago 

আমার কাছেও মনে হয়েছে তরমুজ শেপ দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছিল দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু বুকমার্ক তৈরি করে আসছেন। আজকেও খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন এবং এই বুকমার্ক গুলো তৈরি করার পদ্ধতি গুলো আপনি সবসময় খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেন৷ আজকের এই বুকমার্ক তৈরি করার পদ্ধতিও খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একইসাথে তরমুজ শেপের হওয়ার কারণে এটিকে একটু আলাদাই সুন্দর দেখা যাচ্ছে৷

 2 years ago 

বুকমার্ক বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। এ জন্যই মাঝে মধ্যে বানানো চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সবসময় ভিন্ন ও নতুন বুরমার্ক দেখার আশায় রইলাম।

 2 years ago 

আপু বাচ্চারা এমন ই।আমার ঘরে এমন একজন আছে আমি জানি এরা কি করতে পারে।রঙিন কাগজ দিয়ে বুকমার্ক আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি বুকমার্ক তৈরি করতে।আপনার শেয়ার করা বুকমার্ক টি সুন্দর হয়েছে আপু।ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

বাচ্চাদের জন্যই আবার মাঝে মধ্যে বানাতে বসি। ভালোই লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বুকমার্ক দেখলেই স্কুল জীবনের কথা মনে পরে যায়। স্কুল জীবনে এই ধরনের কাজগুলো অনেক করতাম। তরমুজের মত দেখতে বুকমার্ক চমৎকার হয়েছে আপু। অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমার অবশ্য স্কুল জীবনে এই ধরনের বুকমার্ক বানানো হয়নি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তরমুজ শেপের বুকমার্ক তৈরি করছেন। আপনার বুকমার্ক তেরি আমার কাছে অনেক ভালো লাগলো। তবে এই বুকমার্ক আমাদের জরুরী বই বা কিছু পড়তে ব্যবহার করা হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে তরমুজ শেপের বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার বুকমার্ক তৈরি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন এই বুকমার্ক গুলো বানানোর সাথে কোথাও যেন উধাও হয়ে যায় আমার তো একটাও এখন আর খুঁজে পাওয়া যায় না । কিন্তু বুকমার্ক গুলো দেখতেও ভালো লাগে আমার কাছে বানাতেও ভালো লাগে । আপনার তরমুজ শেপের বুকমার্কটি দেখতে কিন্তু খুব কিউট লাগছে ।

 2 years ago 

আমি এত এত বুকমার্ক বানাই কিন্তু কাজের সময় একটাও খুঁজে পাই না। সেজন্যই আরো বানাতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38