একটি ম্যান্ডালার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্ট আমার কাছে করতে খুবই ভালো লাগে। কিন্তু এই আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যদি কারো ধৈর্যের পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এরকম ম্যান্ডেলার আর্ট করতে বসা উচিত। ম্যান্ডেলার আর্টের মাঝে ছোট ছোট অনেক ডিজাইন থাকে। যার কারণে আরো বেশি সময় লাগে। যেসব ম্যান্ডেলার আর্টগুলো স্কেল এবং কম্পাস দিয়ে মেপে করা হয় সেই ম্যান্ডেলার আর্টগুলো দেখতে অনেক বেশি নিখুঁত লাগে। কারণ প্রতিটি ডিজাইন সমান হয়। আজকের ম্যান্ডেলার আর্টটি মেপে করার চেষ্টা করেছি। যার কারণে অনেক বেশি সময় লেগেছে। কিন্তু করার পরে দেখে সব কষ্ট দূর হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG_0998.jpeg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
কলম
স্কেল
রাবার



প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর ঘরের মাঝামাঝি লম্বালম্বি একটা দাগ দিয়েছি এবং দুই পাশের কোনাকুনি দুটি দাগ দিয়েছি। তারপর ঘরটির বাইরের দিকে আরও একটি ঘর এঁকেছি।


IMG_0981.jpegIMG_0982.jpeg

ঘরটির ভেতরের দিকে মেপে মেপে আরো বেশ কিছু ঘর একেছি এবং পেন্সিলের বাড়তি দাগগুলো মুছে দিয়েছি।


IMG_0983.jpegIMG_0984.jpeg

সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। তারপর বাইরে দিয়ে আরও একটি করে ঘর এঁকেছি। এখন ভিতরের ঘরে একটি ফুলের মতো ডিজাইন এঁকেছি।


IMG_0985.jpegIMG_0986.jpeg

এভাবে প্রতিটি ঘরে বিভিন্ন ডিজাইন এঁকে ঘরগুলো পূর্ণ করেছি। তারপর বাকি অংশগুলো কালো রং করেছি।


IMG_0987.jpegIMG_0988.jpeg
IMG_0989.jpegIMG_0990.jpeg

বাইরের ঘরেও ডিজাইন করেছি। তারপর বাইরের দিকে কালো করে আরো কিছু ডিজাইন করেছি।


IMG_0991.jpegIMG_0992.jpeg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG_0993.jpeg


IMG_0997.jpeg


IMG_0996.jpeg


এভাবে আমার ম্যান্ডেলার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে ফুল গুলো এঁকেছেন আপনি। আমার কাছে এটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। সাদা কালো আর্ট হওয়ায় দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।

 2 years ago 

আমার কাছেও ম্যান্ডেলার আর্ট করতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি দারুণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করছেন। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে এগুলো আর্ট করতে অনেক সময় লাগে।যাইহোক আপনি ধৈর্য ধরে দারুণ একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সময়ের অভাবে সব সময় এই ধরনের আর্ট করতে পারি না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন আপনি। খুব ভালো লাগলো দেখে আপনার এই ম্যান্ডেলা আর্ট। বেশ দারুণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করেছেন। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম। আশা করব পরবর্তীতে এমন সুন্দর আর্ট নিয়ে উপস্থিত হবেন আবারো।

 2 years ago 

আর্টটির ফিনিশিং ভালোভাবে দেয়ার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা একেবারেই ঠিক এ ধরনের ডিজাইন এর কাজগুলো মেপে করলে বেশ নিঁখুত হয়।আর এজন্য সময় একটু বেশি লাগলেও করার পর বেশ ভালো লাগে।যাইহোক আপনার ম্যান্ডালা আর্টটি যেমন নিঁখুত হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে।

 2 years ago 

মেপে করলে সময় আরো বেশি লাগে তারপরও ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার একটি মেন্ডেলা একেছেন আপনি আজ৷ খুব সুন্দর লাগছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি বেশিরভাগ সময় ম্যান্ডেলা আর্ট গুলোই করে থাকি। সময় একটু বেশি লাগে তবে এগুলো করতে বেশ ভাল লাগে আমার কাছে। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট টা অসাধারণ হয়েছে আপু। ছোট ছোট কাজগুলো খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন আপনি। ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ম্যান্ডেলার আর্ট গুলো আমি দেখে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

সময় নিয়ে কোন কাজ করলে দেখতে সত্যিই অসাধারণ হয়। আর আপনি অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন আপু। সাদাকালো এই আর্ট অসাধারণ হয়েছে। আর খুবই নিখুঁতভাবে আর্ট করেছেন আপু। অসাধারণ হয়েছে দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সময় নিয়ে কোন কাজ করলে সেগুলো সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

যাদের মধ্যে ধৈর্য নেই, তারা কখনো এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করতে পারে না। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। সময় এবং ধৈর্য দিয়ে যদি আর্টগুলো অংকন না করা হয়, তাহলে দেখতে একেবারেই ভালো লাগেনা। আমার কাছে তো আপনার এই ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লেগেছে দেখতে। পুরোটা অনেক বেশি চোখ ধাঁধানো ছিল। দেখতেও একেবারে মনোমুগ্ধকর লাগছে কিন্তু। এরকম সুন্দর আর্ট সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ধৈর্য না থাকলে এই ধরনের আর্ট করা একেবারেই সম্ভব নয়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38