মোবাইলের কভারের উপর সুন্দর একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে মোবাইলের কভারের উপরের একটি আর্ট শেয়ার করবো। সব সময় তো কাগজের উপরে আর্ট করি তাই আজকে একটু ভিন্ন রকম আর্ট করার চেষ্টা করেছি। সেদিন ঘর গোছাতে গিয়ে বেশ কয়েকটি পুরনো মোবাইলের কভার পেয়েছি। কভারটি দেখে বেশ খারাপ লাগলো। আমার হারানো মোবাইলটির কভার এগুলো। ফেলে দেয়া ছাড়া এগুলো দিয়ে আর কি করবো। তাই ভাবলাম যে একটু আর্ট করি এটার উপর। প্রথমে খুব সহজই ভেবেছিলাম। কিন্তু এই কভারগুলো বেশ পিচ্ছিল ছিল। আর রং গুলো শুকাতেও বেশ সময় লাগছিলো। একটি রং না শুকালে আরেকটি দিলে কেমন যেন গুলিয়ে যাচ্ছিলো। তাই এই আর্টটি করতে অনেক সময় লেগেছিল। আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা নেয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে যখন শুকাচ্ছিল না তখন রোদে দিয়ে শুকিয়েছি। শুকানোর পর বেশ ভালোই লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240824210843.jpg



প্রয়োজনীয় উপকরণ:

মোবাইলের কাভার
জল রং
তুলি
পানি



প্রথমে মোবাইলের কভারটি ভালোমতো পরিষ্কার করে তার উপরে সাদা কালারের রং ডট করে দিয়েছি।


IMG20240824111316.jpgIMG20240824111401.jpg

সম্পূর্ণ রংটি ব্রাশ দিয়ে কভারের উপরে ভালোমতো মিশিয়ে দিয়েছি। তার উপরে নীল ও বেগুনি কালারের আরো কিছু রং দিয়ে ভালোমতো মিশিয়ে দিয়েছি।


IMG20240824111643.jpgIMG20240824111838.jpg

এখন বাম সাইডে গাছের গোড়ার মত এঁকেছি। গোড়ার নিচে দিয়ে কিছু ঘাসের মতো এঁকেছি।


IMG20240824114013.jpgIMG20240824114042.jpg

গাছের আরো কিছু ডাল এঁকে তার উপরে সবুজ পাতা এঁকেছি।


IMG20240824114256.jpgIMG20240824114505.jpg

গাছের পাতাগুলোকে আরো একটু গাঢ় করে নিচে কিছু পাতার মতো এঁকেছি। এখন গাছের উপর কিছু ফুল এঁকেছি।


IMG20240824114626.jpgIMG20240824114800.jpg

নিচের দিকেও কিছু লাল ফুল এঁকেছি।সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240824114821.jpgIMG20240824114856.jpg

IMG20240824114936.jpg


IMG20240824114917.jpg


এভাবে আমার মোবাইলের কাভারের উপরে আর্ট করা হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে মোবাইলের কভারের উপর অনেক সুন্দর একটা অংকন করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের অংকন কমিউনিটিতে অনেক দেখেছি অনেকেই অনেক সুন্দর সুন্দর অঙ্কন মোবাইলের ব্যাক কভার এর উপর পড়ে শেয়ার করেছে আপনিও তাদের মাঝেই একজন। বোঝাই যাচ্ছে আপনি এ ধরনের অঙ্কন করায় অনেক বেশি পারদর্শী। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া কমিউনিটির অনেকে বিভিন্ন ধরনের আর্ট করে। সেগুলো দেখে উৎসাহ পাই আরো। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে গাছে লাল ফুলের সৌন্দর্যটা বেশি আকৃষ্ট করেছে। আপনার সুন্দর আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

হারানো মোবাইলের কভার দিয়ে চমৎকার সুন্দর করে একটি আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার আর্টটি।আর্ট টি করতে আপনাকে অনেক ধর্য়্য ধরতে হয়েছে কারণ পিচ্ছিল ও রং শুখাতে দেরি হয়েছিল। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে মোবাইল কভার আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে মোবাই কভার আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

জি আপু আর্টটি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আর্টটি অনেক ইউনিক ও ব্যতিক্রম হয়েছে।আর মোবাইল কাভারের উপর এত সুন্দর ভাবে আর্ট করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার আর্ট দেখে আপনার নয়ন জুড়িয়ে গিয়েছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে মোবাইলের কভারের উপর সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যি আপনার আইডিয়া দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে যদি এবার মোবাইলে কাভারটা দেওয়া যায় দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আইডিয়াটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার হারানো ফোনের কভারের উপরে সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আর্টটি দেখে মনে হচ্ছে আপনি অনেক ধৈর্য এবং যত্ন সহকারে আর্টটি করেছিলেন।যাইহোক আপু নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি আর্ট, আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 2 years ago 

এ ধরনের আর্ট করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

কোনো কিছুর উপরে আর্ট করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি তো আজকে দেখছি অনেক সুন্দর করেই আপনার পুরনো হারিয়ে যাওয়া মোবাইলের কভারের উপর সুন্দর একটা আর্ট করেছেন। মোবাইলের কভারের উপর আর্ট করার আইডিয়া টা কিন্তু অনেক দারুন ছিল। পুরনো জিনিস ফেলে না দিয়ে, সেগুলো দিয়ে নতুন কিছু করলেই ভালো লাগে। এরকম কাজ আশা করছি প্রতিনিয়ত শেয়ার করবেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অন্যান্য জিনিসের উপরে আর্ট করলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

মোবাইলের কভার টা কে খুব সুন্দর করে সাজিয়েছেন দেখছি। রং তুলির সাহায্যে পুরনো কভার টা খুব সুন্দর ভাবে নতুন করে তুলেছেন। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। খুবই ভালো লাগলো আপনার পেইন্টিং করা ফোনের কভার টা দেখে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার আর্টের কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38