বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি শেয়ার করবো। প্রতিদিন সকাল বেলায় এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। সবজি, ডিম এগুলো তো রেগুলার খাওয়া হয়। মাঝেমধ্যে সকাল বেলার নাস্তায় কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করি। তখন এরকম ভাবে মুরগির মাংস রান্না করি। মুরগির মাংস যে কোন ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে সকালের নাস্তায়। বাচ্চারা এমনিতেই সকালের নাস্তা ভালোভাবে করতে চায় না। তাদের জন্য এরকম মুরগির মাংস হলে খাবার খাওয়াতে খুব সুবিধা হয়। আপনারা সময় পেলে এভাবে মুরগির মাংস রান্না করে দেখবেন। খুব ভালো লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।



IMG20240207123054.jpg




মুরগির মাংস
বুটের ডাল
আলু
পিঁয়াজ
কাঁচা মরিচ
পিঁয়াজ বেরেস্তা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুঁড়া
স্পেশাল গরম মসলার গুঁড়া
লবণ
তেল


FrameArt_202451715465785.jpg



প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ কাঁচামরিচ গুলো একটু ভেঁজে নিয়ে বাটা মশলা দিয়েছি।


IMG20240207114228.jpgIMG20240207114420.jpg

বাটা মশলাগুলো একটু নেড়েচেড়ে গুড়া মশলা দিয়েছি। তারপর সব মসলা ভালোমতো কষিয়ে নিয়েছি।


IMG20240207114521.jpgIMG20240207114619.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে মাংস দিয়ে মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি।


IMG20240207114706.jpgIMG20240207114725.jpg

তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এবং আলু দিয়ে দিয়েছি। তারপর আবারো ভালোমতো সবকিছু মিশিয়ে নিয়েছি।


IMG20240207114744.jpgIMG20240207114810.jpg

সামান্য একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20240207115702.jpgIMG20240207120311.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্রথমে গরম মসলার গুড়া এবং পরে বেরেস্তা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি।


IMG20240207120654.jpgIMG20240207121532.jpg

ঝোল কমে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240207122518.jpg


IMG20240207123052.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

মাংস দিয়ে বুটের ডাল সুস্বাদু একটি রেসিপি।মাংস দিয়ে কখনো খাওয়া হয়নি তবে খাসির তেল দিয়ে বুটের ডাল খেয়েছি। খুব সুস্বাদু লাগে খেতে সেরকম মুরগির মাংস দিয়ে খেতেও অনেক ভালো লাগে নিশ্চিত। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

খাসির তেল কখনো আলাদাভাবে খাওয়া হয়নি আপু। যাই হোক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার কাছে ভালো লাগলো জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আমি নিজেও মাঝেমধ্যে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে থাকি। আর এই রেসিপিটা তো আমার অনেক বেশি পছন্দের। আপনি আজকে অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন, এটা দেখে অনেক ভালো লেগেছে। বুঝতেই পারছি দেখে এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছেন। দুপুরবেলায় এরকম একটা রেসিপি হলে আর কিছুরই প্রয়োজন হয় না।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বুটের ডাল দিয়ে যেকোনো ধরনের মাংস রান্না করলে খেতে খুবই মজাদার হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। কেননা এই ডাল দিয়ে মাংস রান্না আমি এই সর্বপ্রথম আপনার পোস্টে দেখতে পেলাম। কেননা এর আগে আমি এই ধরনের কোন রেসিপি খাইনি এবং দেখিনি। হয়তোবা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এছাড়া আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে সম্পূর্ণ নতুন জেনে লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। এভাবে রান্না করে খেয়ে দেখবেন মজা লাগবে।

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি এর আগে কখনো খাইনি অনেক চমৎকার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। ধরনের খাবার সকালের নাস্তায় থাকলে বেশ মজা করে খাওয়া যায়। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এর আগে যেহেতু এরকম করে মুরগির মাংস খাননি তাহলে একদিন রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুটের ডাল দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপি আমার কাছে বড় লোভনীয় মনে হয়েছে। আমার সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির মাংস আমি কখনোই খাইনি। আপনার দেওয়া রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর করে রান্নাটি করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন পোষ্টের মাধ্যমে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নেবেন। আশা করি ভালো লাগবে খেতে।

 2 years ago 

এত মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। রেসিপিটা দেখেই আমার অনেক পছন্দ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে রেসিপি টা কতটা সুস্বাদু হয়েছিল। এরকম মজাদার রেসিপিগুলো দেখলে শুধু খেতে ইচ্ছে করে। রেসিপিটার পরিবেশন অনেক সুন্দর ভাবে করেছেন, এখন যদি পেয়ে যেতাম মজা করে খেয়ে নিতাম।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লোভনীয় রেসিপি দেখলে আসলেই ভালো লাগে। যাইহোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

হালিমে বুটের ডাল ব্যবহার করে বলে শুনেছিলাম। একদিন হালিম রান্নার রেসিপি দেবেন তো আপু। আচ্ছা বুটের ডাল কোনটা ছোলার ডাল না মটরের ডাল নাকি একেবারেই আলাদা কিছু? লকডাউনে ইউটিউব দেখে ছোলার ডাল দিয়ে মাংস রান্না করেছিলাম তবে তাতে মাংসের ছোট ছোট কিমা পিস দিয়েছিলাম। আপনার এমন প্রসেসেই অনেকটা। দারুণ খেতে হয়েছিল। আশা করি আপনারটাও বেশ সুন্দরই খেতে হয়েছে।

 2 years ago 

এটি ছোলার ডাল আপু। এর পরে হালিম কখন বানালে রেসিপি শেয়ার করবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42