রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো দেখে বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস বানানোর বায়না করে। কিছুদিন আগে তারা নিনজা স্টার দেখেছে টিভিতে। তারপর থেকে নিনজা স্টারের বানানোর জন্য ধরেছে। নিনজা স্টার কিভাবে বানায় আমার জানা ছিল না। ইউটিউব দেখে বানাতে বসে গিয়েছিলাম। প্রথম দিকে তো বেশ সহজেই বানাতে পেরেছি। কিন্তু শেষের ভাঁজগুলো দিতে গিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুতেই ভাঁজ আর মিলাতে পারছিলাম না। একসময় তো ভেবেছিলাম যে ছিঁড়ে ফেলে দেই। কিন্তু পরে আবার মাথা ঠান্ডা করে অনেকক্ষণ দেখে বুঝে তারপরে ভাঁজগুলো দিতে পেরেছি। বানানোর পর বেশ ভালোই লেগেছিল দেখতে। বাচ্চারাও খুব খুশি হয়েছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240722215814.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা



প্রথমে চার কোনা দুই কালারের চারটি কাগজ নিয়েছি।


IMG20240722213854.jpg


একটি চারকোনা কাগজ নিয়ে মাঝখান থেকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240722214128.jpgIMG20240722214301.jpg

মাঝের ভাঁজ খুলে দুই পাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর নিচের অংশ উপরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG20240722214331.jpgIMG20240722214342.jpg

এখন কাগজটি ডান পাশে একবার কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে বামপাশে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20240722214353.jpgIMG20240722214406.jpg

তারপর ভাঁজ খুলে কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত করে ভাঁজ করেছি। একই রকম ভাবে চারটি কাগজ ভাঁজ করেছি।


IMG20240722214428.jpgIMG20240722214525.jpg

এখন সবুজ কালারের একটি কাগজ এবং গোলাপী কালারের একটি কাগজ নিয়ে একটির সঙ্গে আরেকটি নিচের ছবির মত করে লাগিয়েছি।


IMG20240722214631.jpg


তারপর বাকি দুইটি কাগজ নিয়ে নিচের ছবির মতো করে লাগিয়ে আঠা লাগিয়ে দিয়েছি।


IMG20240722214806.jpg


IMG20240722215730.jpg

IMG20240722215800.jpg


এভাবে আমার নিনজা স্টারটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু দিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে বেশ চমৎকারভাবে নিনজা স্টার তৈরি করে শেয়ার করেছেন। আসলে প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে আপনাদের হাতের কাজ দেখে সত্যি বেশ মুগ্ধ হয়ে যায়। রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে চমৎকার একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার নিনজা স্টার তৈরি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সন্তানের আব্দার রক্ষার্থে অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি করেছেন যা দেখে আমার অনেক ভালো লাগলো। প্রথম প্রথম নিনজা স্টার বানিয়েছেন তারপরও অনেক ভালো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এরকম রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাচ্চাদের জন্য বানিয়ে অবশ্য কেমন ভালো হয়েছে শেয়ার করতে পেরেছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই কিছু কিছু ভিডিও দেখলে মনে হয় খুব সহজ পরে বানাতে গেলে বেশ ঝামেলা হয়ে যায়।তাছাড়া এই ভাজগুলো ধাপগুলো লিখতে আরো ঝামেলা হয়ে যায়।যাই হোক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু ভিডিওতে সবকিছুই সহজ মনে হয়। বানাতে গেলে বোঝা যায় কত কঠিন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ আপনিতো দেখছি রঙিন কাগজের বেশ সুন্দর একটি স্টার বানিয়েছেন। এই স্টার বানাতে ও এর ভাজগুলো আমার কঠিন লাগে আমি চেষ্টা করেছিলাম। আপনিতো প্রথমেই স্টার বানিয়ে বাজিমাত করেছেন। আর আমি চেষ্টা করে পারিনি। আজ আপনার রঙিন কাগজের স্টারটি অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

ভাঁজগুলো থেকে শেষে একটি সঙ্গে আরেকটি লাগানো বেশি কঠিন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এগুলো তৈরি করার সময় ভাঁজ ভালোভাবে দিতে না পারলেই বেশ খারাপ লাগে। আপনার মত আমার একই অবস্থা হয় ছিড়ে ফেলে দিতে ইচ্ছে করে। তবে আপনি তো বেশ ধৈর্যশীল একজন মানুষ প্রায় সময় সুন্দর সুন্দর ক্রিয়েটিভ শেয়ার করেন। আপনি যে ভাঁজ দিয়ে নিনজা স্টার তৈরি করেছেন এটা আমি কখনো পারবোনা। আপনার প্রশংসা করতে হয় সব সময়।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করার সময় ভাঁজগুলোই আসল। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু বাচ্চারা এসব জিনিস পেলে খুব খুশি হয়। আপনার ছেলেরা নিনজা স্টার বানানোর বায়না ধরেছে দেখে ভালো লাগলো। বাচ্চাদের সেই বায়না পূরণ করতে আপনি খুব সুন্দর একটি নিনজা স্টার বানিয়েছেন। মাঝে মাঝে কিছু জিনিস দেখলে মনে হয় খুবই সহজ, কিন্তু বানাতে গেলে বোঝা যায় কতটা সহজ। এ ধরনের জিনিসগুলো ভাঁজ এর ক্ষেত্রে মাঝে মাঝে মাথায় এলোমেলো হয়ে যায়। তবে খুব ঠান্ডা মাথায় এই ধরনের জিনিসগুলো বানাতে হয়। তা না হলে ভাঁজ মিলানো খুবই কষ্ট হয়ে যায়। আপনার ধাপগুলো দেখে বুঝা যাচ্ছে এটি বানাতে অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নিনজা স্টার আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাচ্চাদের খুশির জন্যই মাঝে মধ্যে বানাতে বসি। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করা হয় দেখতে ভীষণ ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি করে শেয়ার করলেন। দেখতে চমৎকার হয়েছে।ভাজ গুলো একটু এদিক-সেদিক হলেই সব কিছু শেষ। তাই খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের সব জিনিসই আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

নিনজা স্টার তৈরি করার পদ্ধতি দেখতে অনেক সহজ মনে হলেও, এগুলো তৈরি করা অনেক কষ্টকর বুঝতে পারছি। বাচ্চাদের বায়নার কারণে আপনি নিনজা স্টার তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আসলে এরকম ভাঁজ গুলো দেওয়া অনেক কষ্টকর। তবুও আপনি দেওয়ার চেষ্টা করেছেন দেখে ভালো লেগেছে। অনেক বেশি সুন্দর ছিল আপনার তৈরি করা এই নিনজা স্টার। নিশ্চয়ই বাচ্চারা অনেক খুশি হয়েছিল দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু তৈরি করা দেখলে মনে হয় খুব সহজ কিন্তু বানাতে বসলে বোঝা যায়। ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38