বৃত্তের মাঝে একটি দৃশ্যের আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। জলরঙের একটি দৃশ্যের আর্ট করেছি আজকে। জল রঙের আর্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। অনেক বেশি কালারফুল হয় এই আর্টগুলো। যার জন্য দেখতে এত ভালো লাগে। জল রঙের আর্ট আমার তেমন একটা করা হয় না। এই আর্ট করতে অনেক ঝামেলা মনে হয়। অনেক জিনিস নষ্ট হয়। সেগুলো পরিষ্কার করাও বেশ ঝামেলা। তাই মাঝে জল রং দিয়ে আর্ট করা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। আর্ট না করতে করতে কালারগুলো ও শুকিয়ে গিয়েছিলো। কালারগুলোতে পানি দিয়ে রাখার কারণে কিছুটা নরম হয়েছে। যার কারণে আর্টটি করতে পেরেছিলাম। যখন এই আর্ট করতে বসেছিলাম তখন এক সঙ্গে অনেকগুলো করে রেখেছিলাম। যাতে একবারে ঝামেলা কম হয়। সেখান থেকেই একটি আর্ট আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
জল রং
তুলি
পানি
কম্পাস
পেন্সিল
কাঁচি
প্রথমে একটি কাগজ নিয়ে কাগজটির উপর একটি বৃত্ত এঁকেছি। তারপর মাঝের অংশ কাঁচি দিয়ে কেটে আরও একটি কাগজের উপর কাগজটি বসিয়ে নিয়েছি।
উপরের দিকে হলুদ রং করেছি তার নিচে লাল রং করেছি।
তার নিচে নীল রং করেছি। নীল রঙের নিচে সাদা রং নিয়ে হালকা করে মিশিয়ে নিচের কালার করে তৈরি করেছি।
মাঝের অংশে কালো রঙ্গে পাহাড়ের মত এঁকেছি। তার পাশে দুটি গাছ এঁকেছি।
গাছের পাতা এঁকেছি এবং উপর দিয়ে কিছু অংশে সাদা রং করেছি।
নিচের দিকেও কিছু কিছু অংশে সাদা রং করেছি। আরো কিছু ফিনিশিং দিয়ে সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
প্রাকৃতিক দৃশ্যের আর্ট এবং ফটোগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট করা বিকাল বেলার সুন্দর দৃশ্য টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন।
বিকেলবেলার দৃশ্য এমনিতেই ভালো লাগে দেখতে। আর্ট করলে আরো সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা অবশ্য ঠিক বলেছেন আপু জল রং দিয়ে আর্ট করাটা অনেক ঝামেলার কাজ। অনেক কিছু নিয়ে বসতে হয়। তবে এই আর্ট গুলো কিন্তু অনেক কালারফুল হয়। আর দেখতেও ভালো লাগে। আপনার আর্ট অসাধারণ হয়েছে আপু। গাছ এবং পাতা খুবই সুন্দর হয়েছে।
জলরঙের আর্ট গুলো ঝামেলা তার জন্যই করা হয় না খুব একটা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু রংয়ের কাজ করলে চারদিক ভীষণ নোংরা হয়ে যায় এবং পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়।বৃত্তের মাঝে আর্ট করতে আমারও খুব ভালো লাগে আজকে আপনি চমৎকার সুন্দর পদ্ধতিতে বৃত্তের ভিতরে একই প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন এবং তা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি আট পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
ছোট বাচ্চা থাকলে তো আরো বেশি ঝামেলা হয়। তারা খুব বেশি ডিস্টার্ব করে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
বৃত্তের মাঝে একটি দৃশ্যের আর্ট ফুটিয়ে তুলেছেন দারুন লাগছে আপু। উপরের দিকের গাছ দুইটি সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কাছেও গাছ দুটির কারণে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আপনার এই আটটি খুব সুন্দর লেগেছে। জলরঙের একটা আলাদা মজা আছে। জলরং কখনো শুকিয়ে যায় না, অনেক বছর পরেও যদি সামান্য জল দিয়ে দেয়া হয় তাহলে রংটা আবার ব্যবহার করা যায়। আমি যদিও কখনো টিউব গুলো ব্যবহার করিনি। আমার কাছে একটা কেক রয়েছে সেটা আমি বেশ পাঁচ সাত বছর ধরেই ব্যবহার করছি। শুকনো হয়ে যায় আবার জল দিয়ে রঙ গুলে ব্যবহার করি। এই চমৎকার পেইন্টিংটি শেয়ার করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
তাইতো দেখলাম জল রং এর ভেতরে পানি দেয়ার পরে আবারো আগের মত হয়ে গিয়েছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
অনেকদিন পর আপনার জল রংয়ের আর্ট দেখলাম। বেশ দারুন আর্ট করেছেন আপু। কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে। দারুন লাগছে আর্ট দেখতে। ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেকদিন পর জলরঙের আর্ট করতে বসেছিলাম আপু। এখন তেমন একটা করাই হয় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আজকে আপনি জল রং দিয়ে খুব সুন্দর করে বৃত্তের মধ্যে একটি পেইন্টিং করেছেন। তবে জল রংয়ের পেইন্টিং গুলো এমনিতে অসাধারণ হয়। এবং আপনার পেইন্টিং এর মধ্যে গাছ আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক সময় জল রং গুলো তেমন ব্যবহার করা না হলে এই রংগুলো শুকিয়ে যায়। চমৎকার একটি পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু জল রঙের পেইন্টিং গুলো এমনিতেই দেখতে ভালো লাগে।। ধন্যবাদ মন্তব্যের জন্য।
বৃত্তের মাঝে খুবই চমৎকার একটি দৃশ্যের আর্ট
করে আমাকে জাস্ট মুগ্ধ করে দিলেন। আপনার এই সুন্দর আর্ট দেখে আমি অভিভূত না হয়ে পারলাম না। আপনার প্রতিভা সত্যি প্রশংসনীয়। 💞
আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।