সরিষা বাটা দিয়ে রুই মাছের রেসিপি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সরিষা বাটা দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করবো। আমি আগে জানতাম যে সরিষা বাটা শুধু ইলিশ মাছ দিয়েই রান্না করলে মজা হয়। অন্য কোন মাছ দিয়ে রান্না করলে তেমন একটা মজা হয় না। কিন্তু অনেকেই সরিষা বাটা দিয়ে বিভিন্ন ধরনের মাছ রান্না করে। দেখতেও বেশ লোভনীয় লাগে। তাই আমিও আজকে সরিষা বাটা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। এই মাছটি রান্না করা শেষে বাটিতে পরিবেশন করার ছবিটি তুলতে ভুলে গিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষে রাতের বেলায় যখন মনে পড়েছে তখন অল্প কিছু মাছ বাকি ছিল। তাই সেই মাছের ছবি তুলেছিলাম বাটিতে পরিবেশন করে। যাই হোক খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।
সরিষা বাটা
পিঁয়াজ
কাঁচামরিচ
পিঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুড়া
জিরা গুড়া
ধনিয়া পাতা
লবণ
সরিষার তেল
প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণমতো তেল দিয়েছি। তেল গরম হলে পিঁয়াজ এবং মরিচ কুচি দিয়েছি। পিঁয়াজ মরিচ একটু ভেঁজে নিয়ে বাটা মশলাগুলো দিয়েছি।
বাটা মসলাগুলো ভালোমতো কষিয়ে নিয়ে গুড়া মশলা দিয়েছি। সবকিছু আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
মসলাগুলো ভালোমতো কসানো হয়ে গেলে সরিষা বাটা দিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছগুলোকে মসলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
মাছগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্নার পর রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্রথমে জিরা গুঁড়া দিয়েছি।
তারপর ধনিয়া পাতা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে ঝোল ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিয়েছি।
এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
রুই মাছ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। প্রায় সময় আমাদেরও রুই মাছ আনা হয় এবং আমি বিভিন্নভাবে রুই মাছ রান্না করে থাকি। কিন্তু এরকম ভাবে কখনো সরিষা বাটা দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করা হয়নি এমন কি খাওয়া হয়নি। যার কারণে এই রেসিপিটার টেস্ট কি রকম এটা আমার জানা নেই। কিন্তু আপনার কাছে দেখে তো মনে হচ্ছে রেসিপিটা অনেক বেশি মজাদার হবে। রেসিপিটা অনেক লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেতে খুব ভালো লেগেছিল। দুপুরবেলায় একেবারে জমিয়ে খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে।
সরিষা বাটা দিয়ে আমিও এবার প্রথম রুই মাছ রান্না করেছিলাম। খেতে বেশ মজা হয়েছিল। আপনিও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আমিও আপনার মতো এটাই জানতাম,সরিষা বাটা শুধু ইলিশ মাছ দিয়েই খেতে হয়। অন্য মাছ দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে না। কিন্তু যেহেতু আপনার কাছ থেকে জানতে পারলাম অন্য মাছ দিয়েও খাওয়া যায় তাহলে অবশ্যই একদিন তৈরি করে দেখবো। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আমিও এই ব্লগ থেকে জানতে পেরেছি যে সরিষার বাটা দিয়ে অন্যান্য মাছ ও রান্না করা যায়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে খেয়েছি তবে কখনো রুই মাছের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। রেসিপির ছবি দেখে বলে দেওয়া যাচ্ছে এতে অনেক সুস্বাদু হবে। মজাদার রুই মাছের রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
আমিও এই প্রথম সরিষা বাটা দিয়ে অন্য মাছ খেলাম। আসলেই মজা হয়েছিল খেতে।
সরিষা বাটা দিয়ে কৈ মাছও ইলিশ মাছ খেয়েছি বহুবার তবে আপনার মতো এতো সুন্দর রেসিপি বড়ো রুই মাছ দিয়ে সরিষা বাটা খাওয়া হয়নি কখনো।ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
সরিষা বাটা দিয়ে কই মাছ কখনো খাইনি।এরপরে একদিন রান্না করে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
সরিষা বাটা দিয়ে রুই মাছের খুবই লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝখানে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এখানে আপনি সরিষা ব্যবহার করেছেন। সরিষা ব্যবহার করার ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে।
আমার রেসিপিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
সব রকম মাছ আমার অনেক বেশি ভালো লাগে।তবে, রুই মাছ একটু বেশি ভালো লাগে, কেননা রুই মাছ খেতে অনেক মজাদার। আপনি আজকে খুবই সুন্দর করে সরিষা বাটা দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
রুই মাছ আপনার বেশি পছন্দ জেনে ভালো লাগলো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন মজা লাগবে আশা করি।
সরিষার বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি টেস্ট সম্পর্কে জানা আছে তবে বর্তমানে ফেসবুক কিংবা ইউটিউবে দেখা যায় বিভিন্ন রকম মাছ সরিষা বাটা দিয়ে রান্না করা হয়। কিন্তু কখনো ট্রাই করা হয়নি। আপনি যেহেতু বলছেন খেতে টেস্টি হয়েছে তাহলে নিশ্চয়ই একদিন বাসায় ট্রাই করবো। আপনার মত আমিও রেসিপি তৈরী করার পর রেসিপি পরিবেশন করার ছবিটি তুলতে ভুলে যাই আপু। আপনার তৈরী রেসিপিটির কালার দেখে অনেক বেশি লোভনীয় লাগছে।
আপু অন্যান্য মাছ সরিষা বাটা দিয়ে একবার বাসায় রান্না করে দেখবেন। আসলেই ভালো লাগে খেতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
সরিষা বাটা দিয়ে যে কোন মাছের রেসিপি অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে আর রুই মাছ তো আমার ফেভারিট একটি মাছ। সরিষা বাটা দিয়ে আপনি খুব সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে সহজলভ্য প্রসেসে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছেন যেটা দেখে আমি সত্যি অনেক আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
রুই মাছ যেহেতু আপনার পছন্দের তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগবে। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।