রাতের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি গোধূলি বেলার আর্ট শেয়ার করবো। অনেকদিন হলো রঙিন আর্ট করা হয় না। আসলে রং তুলি নিয়ে আর্ট করতে বসাই হয় না। এগুলো নিয়ে বসা বেশ ঝামেলা। অনেক জিনিসপত্র নষ্ট হয় রং তুলি নিয়ে বসলে। তাছাড়া ছোট বাচ্চা থাকলে তো আরো বেশি কষ্টকর। এরা খুব বিরক্ত করে। তাই আজকে মার্কার কলম দিয়ে একটি আর্ট করেছি। মার্কার কলম দিয়ে যে এতো সুন্দর আর্ট করা যায় জানা ছিল না। আজকে আর্ট করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240225193900.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • মার্কার সাইনপেন


প্রথমে সাদা একটি কাগজের উপরের দিকে নীল কালারের রং করেছি। তারপর আকাশী কালারের এবং তার নিচে হলুদ কালারের রং করেছি।


IMG20240225192837.jpgIMG20240225192952.jpg
IMG20240225193029.jpgIMG20240225193129_BURST000_COVER.jpg

হলুদ কালারের রং এর নিচে কমলা এবং লাল কালারের রং করেছি।


IMG20240225193206.jpgIMG20240225193234.jpg

লাল কালারের নিচে গোলাপি কালারের রং করেছি এবং নিচের দিকে কালো করে ঘাসের মতো এঁকেছি।


IMG20240225193306.jpgIMG20240225193336.jpg

বাম সাইডে একটি ঘর এঁকেছি এবং ডান সাইডে দুটি গাছ এঁকেছি।


IMG20240225193439.jpgIMG20240225193533.jpg

গাছের পাতা এঁকে গাছের গোড়ার অংশ মোটা করে রং করেছি।


IMG20240225193656.jpgIMG20240225193732.jpg

তারপরে একদম নিচের দিকে ছোট ছোট ঘাসের মতো এঁকেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20240225193751.jpgIMG20240225193813.jpg

IMG20240225193858.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ দারুন লাগছে দেখতে। রাতের বেলা দৃশ্য আপনি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গাছ দুইটাকে বেশ আকর্ষণীয় লাগছে। আপনি আপনার অংকন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমার আর্টের গাছ যদি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, ছোট বাচ্চারা থাকলে আর্ট করতে খুবই অসুবিধা হয়। আমাদের ঘরে পেইন্টিং করতে কত জিনিস যে নষ্ট হয় আসলে সেটা বলে বোঝানোর মত নয়। আমার ঘরে কত জিনিসপত্র যে নষ্ট হয়েছে। কিন্তু তারপরে ও ছবি এতে ভীষণ ভালো লাগে। আপনার আজকের আর্ট কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে বিভিন্ন কালার দেওয়াতে বেশি দারুন লাগছে।

 2 years ago 

আমার ছোট ছেলের থেকে বড় ছেলে বেশি বিরক্ত করে। ও আমার সাথে আর্ট করতে চায়। তখন সবকিছু এলোমেলো করে ফেলে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ছোট বাচ্চা থাকলে এই ধরনের আর্ট গুলো করতে একটু কষ্ট হয় আপু। তবে আজকে আপনি রং তুলি দিয়ে খুব সুন্দর একটি রাতের আর্ট করেছেন। তবে আর্ট এর মধ্যে গাছ দুটো আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রাতের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার আর্টের গাছ দুটোর কারণে আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু ছোট বাচ্চা ঘরে থাকলে সবার খুব অসুবিধা হয় আর্ট করতে। তবে আজকে আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। রাতের আর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তবে আর্ট এর মধ্যে গাছ দুটো মনে হয় তুফানে বাঁকা করে ফেলেছে হা হা। চমৎকার রাতের আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

অনেক বেশি বাতাস ছিল তো এজন্য গাছগুলো বাঁকা হয়ে গিয়েছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার একটি রাতের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে দারুন লাগে। তাছাড়া গাছ দুইটার আর্ট অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের আর্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন জল রং দিয়ে আর্ট করতে হলে অনেক ঘটা করে আয়োজন করে বসতে এবং আশেপাশে অনেক নষ্ট হয় সে কারণে খুব একটা করাই হচ্ছে না । মার্কার কলম দিয়ে ঝটপট সুন্দর একটি আর্ট করে ফেলেছেন । এটা করাও কোন ঝামেলা নেই শুধু ইচ্ছা থাকলেই হয় ভালো লাগলো আপনার আর্টটি ।

 2 years ago 

এজন্যই আমার এগুলো নিয়ে খুব একটা বসা হয় না। কারণ বাচ্চারা খুব বিরক্ত করে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65628.85
ETH 1717.29
USDT 1.00
SBD 0.42