বাচ্চাদের নিয়ে বাইরে খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিছুদিন পরপর বাচ্চাদের চিকেন ফ্রাই না খেলে চলেনা। বিশেষ করে আমার বড়ো ছেলের বিকালের সময় হলে তার খুব ক্ষুধা পেয়ে যায়। কিন্তু ঘরের কিছু খাবে না। তাকে বাইরের খাবার খাওয়াতে হবে। কিছুদিন ধরে চিকেন ফ্রাই খাওয়ার জন্য খুব জোরাজোরি করছিল। কিন্তু সময়ের অভাবে বাইরে যাওয়া হচ্ছিল না। আবার বাসায় চিকেন ফ্রাই অর্ডার দিয়ে আনলে সেগুলো খেতে ততটা ভালো লাগে না যতটা ভালো লাগে দোকানে বসে খেতে। কারণ দোকানের ওরা একদম গরম ভেঁজে দেয়। বাসায় আসতে আসতে ওগুলো বেশ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা চিকেন ফ্রাই খেতে তেমন একটা মজা লাগে না। তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই চিকেন ফ্রাই খাওয়ার জন্য।


IMG20240504192258.jpg


IMG20240504192301.jpg


শুধুমাত্র চিকেন ফ্রাই খাওয়ার কথা থাকলে আমার কাছে বিএফসি ছাড়া অন্য কোন জায়গার চিকেনের কথা মনে আসে না। কারণ বিএফসি এর চিকেন একেবারে অন্যরকম মজা থাকে। গরম গরম খেতে খুব ভালো লাগে। তাছাড়া বাইরে যেহেতু খাবই তার জন্য একটু রাত করে গিয়েছিলাম। যাতে রাতের খাওয়া সেরে আসা যায়। তাহলে রাতের খাওয়া-দাওয়ার ঝামেলা থেকে আমি বেঁচে যাই।


IMG20240504192307.jpg


IMG20240504192821.jpg


রাতের বেলায় সরাসরি চলে গেলাম বসুন্ধরা গেটের ঐদিকে। ঐদিকে বিএফ সি এর রেস্টুরেন্ট রয়েছে। শুরুতে গিয়ে লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার দিয়ে দিলাম। এখানে বেশ ভিড় থাকে। লাইনে দাঁড়িয়ে খাবারের বিল পে করে অর্ডার দিয়ে আসতে হয়। গিয়ে দেখি প্রচন্ড রকমের ভিড়। বসার জায়গাই পাওয়া যাচ্ছিল না। পরে একটি টেবিলের লোকজনের খাওয়া শেষ হয়ে গেলে সেখানে বসে পড়লাম আমরা।


IMG20240504192856.jpg


IMG20240504192924.jpg


চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, নাগা চিকেন এবং কলস্লো অর্ডার দিয়েছিলাম। ছোট ছেলে যদিও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কথা বলেছিল কিন্তু ফ্রেন্স ফ্রাই আর অর্ডার দেইনি। এই খাবারটি পেলে অন্য কোন খাবার খেতে চায় না। এগুলো খেয়ে পেট ভর্তি করে।


IMG20240504192839.jpg


IMG20240504192910.jpg


সেদিনকার চিকেন ফ্রাইটা কেন যেন একটু ঝাল বেশি ছিলো। বাচ্চারা খুব একটা খেতে পারেনি। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আইসক্রিম খেয়ে বাসায় চলে এসেছিলাম।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তাহলে এবার বিএফ সি এর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে যেহেতু আপনি সেখানকার চিকেন এর ভালো রিভিউ দিয়েছেন। আর হ্যাঁ চিকেন মূলত একটু গরম গরম হলে বেশি মজা লাগে। যাই হোক আপনার কাটানো সুন্দর সময়টুকু শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি বিএসসি এর চিকেন এখনো খাননি কি বলেন? তাহলে অবশ্য খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গরম গরম চিকেন ফ্রাই খাওয়ার মজাই তো আলাদা। আপনার বড় ছেলে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে এটা যদিও বা তার ইচ্ছার ক্ষেত্রে কাজ করে কিন্তু এরকমটা হওয়া আসলেই উচিত নয় কেননা বাইরের থেকে ঘরের খাবার অনেক বেশি নিরাপদ। যাইহোক আপনার বাচ্চাদের নিয়ে বি এফ সি তে খাওয়া দাওয়া করার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আর এরকম ঝাল ঝাল কিছু খাওয়ার শেষে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোন কিছু খেতে আসলেই ভালো লাগে। বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া গরম গরম চিকেন ফ্রাই খেতে যতটা ভালো লাগে বাসায় আনলে ততটা ভালো লাগে না। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে বাইরের পরিবেশে খাওয়া দাওয়া করার মজা আলাদা। আর সেখানে যদি নিজের পরিবারের সদস্য নিজের সন্তান বা ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে আরো ভালো লাগে।

 2 years ago 

বাচ্চাদের জন্য মাঝেমধ্যে বাইরে গিয়ে খেতে হয়। বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন। আপনি বাচ্চাদের নিয়ে বাইরে খেতে গেছেন দেখে অনেক ভালো লাগলো। গরম গরম চিকেন ফ্রাই খাওয়ার মজাই আলাদা। চিকেন ফ্রাই আমার কাছে অনেক পছন্দের। যাইহোক আপনার বাচ্চাদের নিয়ে বি এফ সিতে খাওয়া-দাওয়ার অনুভূতি শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চিকেন ফ্রাই কমবেশি সবারই খুব পছন্দের একটি খাবার। যাইহোক আপু ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাচ্চাদেরকে নিয়ে বাইরে অনেক মজার মজার খাবার খেয়েছেন দেখেই লোভ লাগছে । আর এটা ঠিকই বলেছেন চিকেন ফ্রাই রেস্টুরেন্টে বসে খাওয়ার যে মজা সেটা বাসায় বসে খেতে ভালো লাগে না ,গরম গরম খেতেই ভালো লাগে । চিকেন ফ্রাই নাগা চিকেন রাইস এত কিছুর পরও কিন্তু ফ্রেন্স ফ্রাই লাগে বাচ্চাদের তারপরও তো আপনি অর্ডার করেন নি । সবকিছু মিলিয়ে দারুন মজা করে খেয়েছেন বোঝাই গেল ।

 2 years ago 

ফ্রেন্স ফ্রাই অর্ডার দিলে অন্য কিছু খেতে চায় না। সেগুলোই খেয়ে পেট ভর্তি করে। এজন্যই অর্ডার দেইনি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টে গিয়ে এই খাবারগুলো গরম গরম খেতে যে মজা লাগে, বাড়ি এনে খেলে তত বেশি মজা লাগে না। যাইহোক, আপনাদের অর্ডার করা সবগুলো খাবার অত্যন্ত লোভনীয় ছিল। তবে ফ্রাইড চিকেনের সাথে ফ্রাইড রাইস কখনো ট্রাই করিনি আমি। অনেক ভালো লাগলো আপু, আপনার এই পোস্টটি পড়ে।

 2 years ago 

আমি তো সব সময় ফ্রাইড চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস খাই। খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38