গ্লিটার আর্ট পেপারের ঝুড়ি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



অনেকদিন পর গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু বানাতে বসলাম। গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো দিয়ে যাই বানানো যায় না কেন দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু সব সময় এগুলো নিয়ে বসা হয় না। কারণ এগুলো দিয়ে কিছু বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাছাড়া উপরে জড়ি থাকার জন্য যেখানে বসা যায় তার চারপাশ একদম নষ্ট হয়ে যায়। সেগুলো পরিষ্কার করতে আরো এক ঝামেলা। অনেক সময় লাগে। তারপরও যখন বানাতে বসি তখন বেশ ভালোই লাগে। এজন্য একসঙ্গে বেশ কয়েকটি বানিয়ে রাখি। এই ঝুড়িটি অনেকদিন আগে বানিয়েছিলাম। শেয়ার করতে ভুলে গিয়েছি। আজকে হঠাৎ পেয়ে গেলাম। বানানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20230615114657.jpg



প্রয়োজনীয় উপকরণ:

গ্লিটার আর্ট পেপার
কাঁচি
গ্লু গান
ষ্টাপ্লার



প্রথমে দুই কালারের গ্লিটার আর্ট পেপার নিয়ে চিকন চিকন করে ৬ পিস করে কেটে নিয়েছি।


IMG20230615111236.jpgIMG20230615111505.jpg

এখন লাল গ্লিটার আর্ট পেপারগুলো মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।


IMG20230615111604.jpgIMG20230615111645.jpg

যোগ চিহ্নের মত পেপার একটি উপরে আরেকটি বসিয়েছি। তারপর নিচের ছবির মত করে সবগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG20230615111719.jpgIMG20230615112259.jpg
IMG20230615112346.jpgIMG20230615112654.jpg

এক পাশের সবগুলো পেপার নিয়ে স্টেপলার করে দিয়েছি। এভাবে চার পাশে একই রকম ভাবে করেছি।


IMG20230615112813.jpgIMG20230615113039.jpg

এখন চার কোনা আরো একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে নিচের ছবির মত করে কেটে দুইপাশ ভাঁজ করে বো তৈরি করেছি।


IMG20230615113506.jpgIMG20230615113528.jpg
IMG20230615113637.jpgIMG20230615113921.jpg

একই রকম ভাবে চারটি বো তৈরি করেছি।


IMG20230615114510.jpg


দুই পাশে দুটি গ্লিটার আর্ট পেপার নিচের ছবির মত করে লাগিয়ে দিয়েছি। তারপর বো চারটি ঝুড়ির পাশে লাগিয়ে দিয়েছি।


IMG20230615113316.jpgIMG20230615114543.jpg

IMG20230615114642.jpg


IMG20230615114618.jpg


এভাবে আমার গ্লিটার আর্ট পেপারের বো তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

গ্লিটার আর্ট পেপারের ঝুড়ি তৈরি খুবই সুন্দর হয়েছে।দেখতে ভালে লাগছে,এত সুন্দর ভাবে আপনি এই ঝুড়ি তৈরি করেছেন আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো কিছু বানালে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই এস জিনিস বানাতে সত্যি অনেক সময়ের ও ধৈর্যেট প্রয়োজন হয় আপু।নোংরা ও হয় অনেক।আপনার গ্লিটার আর্ট পেপারের ঝুড়ি তৈরিটি ভীষণ সুন্দর হয়েছে দেখতে।ঝুড়ি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো কিছু বানাতে গেলে আশপাশের অনেক জিনিস নোংরা হয়। তার জন্য আরো ঝামেলা মনে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপারের ঝুড়ি অনেক সুন্দর হয়েছে আপু। তবে গ্লিটার আর্ট পেপারগুলো দিয়ে কাজ করতে আমার কাছে কেমন জানি লাগে। মনে হয় যেন সব জরি গুলো উঠে যাচ্ছে। আপু আপনি এই ধরনের কাজগুলো অনেক সুন্দর ভাবে করেন। তাইতো অনেক সুন্দর একটি গ্লিটার আর্ট পেপারের ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি করা ঝুড়ি দেখতে অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে কাজ করা আসলেই বেশ ঝামেলা।র এজন্য এখন আর এগুলো নিয়ে বসা হয় না। এটি অনেক আগে বানানো ছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে চমৎকার ঝুড়ি তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। কিভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে এমন ঝুড়ি তৈরি করা যায় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঝুড়ি তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সর্বপ্রথম আপনার প্রতিভার প্রশংসা করতেই হয় কারণ আপনি গ্লিটার ফোম দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি একদমই ঠিক বলেছেন আপু এই গ্লিটার ফোম দিয়ে কোন কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। এবং যেখানে এটা তৈরি করা হয় তার আশেপাশে অনেক ময়লা জমে যায়। তারপরেও এই গ্লিটার ফোম দিয়ে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর দেখায়। আর এই আপনার গ্লিটার ফোমের তৈরি ঝুড়িটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। সবশেষে এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন জিনিস তৈরি করতে গেলে অনেক সময় লাগে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গিলটার আর্ট পেপারে খুব চমৎকার একটি ঝুরি আপনি আজ বানিয়েছেন। অনেক সুন্দর লাগছে দেখতে আপনার বানানো ঝুরি টা।প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আমার গ্লিটার আর্ট পেপারের ঝুড়িটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! দারুণ লাগছে তো দেখতে, আর একটু বড় হলেই মুলোর জন্য বাজারে নিয়ে যেতে পারতাম, হি হি হি।

 2 years ago 

এত সুন্দর একটা ঝুড়ির সৌন্দর্যই নষ্ট হয়ে যেত মুলা রেখে। আপনাকে এই ঝুড়ি আমি দিব না মুলা রাখার জন্য।

 2 years ago 

আপনাকে ফ্রি দুই গ্লাস মুলোর জুস উপহার দিবো, কথা দিলাম।

 2 years ago 

তাহলে তো পাওয়ার সম্ভাবনা জিরো।
মুলোর জুস খেলে মরেই যাবো। 🤮

 2 years ago 

আপু অনেক দিন আগে বানানো ঝুড়িটি কিন্তু এখনও বেশ দারুন আছে। আমার কাছে তো আপনার বানানো ঝুড়িটি বেশ দারুন লেগেছে। আপনি খুব সুন্দর করে ঝুড়িটি বানিয়েছেন। আর কালারফুল গ্লিটার পেপার দেওয়াতে ঝুড়িটি আরও বেশী ফুটে উঠেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এই ঝুড়ির কোন খোঁজ নেই এখন। যখন বানিয়েছিলাম তারপরেই নষ্ট হয়ে গিয়েছে। ছবিগুলো তুলে রেখেছিলাম তার জন্য শেয়ার করতে পেরেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আগে গ্লিটার পেপার দিয়ে অনেক কিছু তৈরি করে শেয়ার করতেন। অনেকদিন পর গ্লিটার পেপার দিয়ে কিছু তৈরি করেছেন। এই কথাটা প্রথমেই ভেবেছিলাম। তারপর পোস্টে দেখলাম আপনিও বললেন। সত্যি জিনিসটা দারুন লাগছে দেখতে। গ্লিটার পেপার দিয়ে তৈরি করার কারণে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। ঝুড়ি টা দারুন হয়েছে।

এভাবে আমার গ্লিটার আর্ট পেপারের বো তৈরি হয়ে গেলো

আপু এখানে সম্ভবত ঝুড়ি হবে বো এর জায়গায়।

 2 years ago 

ধন্যবাদ আপু ভুল ধরিয়ে দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64001.77
ETH 1773.48
USDT 1.00
SBD 0.39