নার্সারি থেকে গাছ কেনা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নার্সারি ঘোরাঘুরির কিছু মুহূর্ত। সেদিন কি গাছ কিনেছিলাম তা আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে সেই গাছগুলোর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি কাজকর্ম হচ্ছে তা প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। এটিও একটি পরিবারের মত হয়ে গিয়েছে। প্রতিদিন ভাইবোনদের সঙ্গে গল্প করলে যেমন বাসায় কি কি করলাম সব শেয়ার করা হয় সেরকম এই ব্লগের সাথেও সবকিছু শেয়ার করা হয়। ভালোই লাগে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে।


IMG_0263.jpeg


নার্সারিতে গিয়ে শুরুতেই চলে গিয়েছিলাম ইনডোর গাছ যেদিকে সেখানে। কিন্তু গিয়ে খুবই হতাশ হয়েছি। খুব একটা ইনডোরের গাছ নেই। উপরের গাছটির কিনেছি। এটির নাম Saribus rotundifolius. অনেকদিন থেকে এরকম একটি গাছ কেনার ইচ্ছা ছিল। এই গাছটির পাতা অনেকটা ছোট তাল গাছের পাতার মতো। ভালোই লাগে দেখতে। এই গাছগুলো বেশ বড় হয়। নিচের গাছটি কাটা মুকুট গাছ। এই গাছে খুব সুন্দর ফুল ফোটে। সব সময় এককালারের ফুল দেখেছি। কিন্তু এই গাছটির ফুলের কালারটি দুই কালারের। এজন্য বেশি ভালো লেগেছে আমার কাছে।


IMG_0266.jpeg


IMG_0265.jpeg


এই দুটি ইনডোরের গাছ। কিন্তু গাছের নাম আমার জানা নেই। গাছ দুটি বেশ ভালোই লেগেছিল তাই নিয়ে এসেছিলাম। ইনডোরের গাছ গুলো কত দিন বাঁচবে কে জানে। এগুলো খুব বেশিদিন ঘরের মধ্যে বাঁচে না।


IMG_0264.jpeg


IMG_0262.jpeg


এখানে দুটি মরিচ গাছ, একটি পুদিনা পাতার গাছ এবং আরেকটি ফুলের গাছ ছিলো। পুদিনা পাতার একটা গাছ কিনে রাখলাম যে গরমের সময় শরবতের মধ্যে দিলে খেতে ভালো লাগে।


IMG_0259.jpeg


IMG_0260.jpeg


এই ফুল গাছ দুটির নাম জানা নেই। কিন্তু ফুলগুলো খুব ভালো লেগেছে আমার কাছে।এই গাছে পানি কম দিলে একদমই মরে যায়। আবার পানি দেওয়ার সাথে সাথে গাছগুলো তাজা হয়ে যায়। আর নিচের গাছটি অ্যারোমেটিক জুঁই গাছ।এই ফুলের এত সুন্দর ঘ্রাণ যে কি বলবো। বারান্দায় দাঁড়ালে এই ফুলের ঘ্রানে চারপাশে মো মো করে।


IMG_0255.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ নার্সারি থেকে দারুন কিছু ফুল গাছ এবং গাছের ফটোগ্রাফি করেছেন দেখতে পাচ্ছি। আসলেই ইনডোরে যে গাছগুলো থাকে সেগুলো বেশি দিন বাঁচে না আবার কিছু কিছু গাছ রয়েছে অনেক দিন ধরেই বেঁচে থাকে। আর ইনডোরে এরকম গাছগুলি থাকলে ঘরের সৌন্দর্য আসলেই বেড়ে যায়। আর সেই গাছগুলোতে যদি সুঘ্রাণ যুক্ত ফুল থাকে তাহলে তো কোন কথাই নাই আর অসম্ভব ভালো লাগে। আপনার নার্সারিতে গাছ কেনার সুন্দর অনুভূতি এবং চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ইনডোরের কিছু গাছ আছে অনেক দিন বাঁচে। আমার একটি গাছ ৮ বছর বেঁচে ছিল। টব পাল্টানোর পর গাছটি মরে গিয়েছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু মানুষ অনেক সুন্দর সুন্দর গাছ কিনে থাকে। আর বর্তমান সময়টা গাছ লাগানোর উপযুক্ত সময়। বেশ ভালো লাগলো আপনার এ নার্সারি থেকে গাছ কিনে আনা আর তা বাসায় সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় টবে রাখা দেখে।

 2 years ago 

আসলেই এই গাছগুলো ঘরের ভিতর রাখলে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু, আপনি গাছ কিনেছেন এটা শুনে আমার ভালো লেগেছে। সত্যি উপরের গাছটা একদম তাল গাছের পাতার মতো লাগছে। নিচের ফুলগাছ দুইটা দেখে মনে হচ্ছে জিনিয়া ফুলের গাছ। এই ফুলগুলো আমার অনেকটা পরিচিত। উপরের গাছটা মনে হচ্ছে এগুলোকে পাতাবাহার বলা হয়। আপনি কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর গাছ কিনেছেন। যেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

কিন্তু তাল গাছের পাতা আমার বড় ছেলে ছিড়ে ফেলেছে। কি জন্য ছিঁড়েছে সে নিজেও জানেনা। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি বেশ কয়েকটা গাছ কিনেছেন আপু নার্সারি থেকে! পুদিনা পাতার গাছ কিনে ভালোই করেছেন। এই গরমে শরবত খেতে ভালো কাজে দিবে! আমারও মরিচ গাছের বেশ শখ,কিন্তু আমার কাছে মরিচ গাছ বাঁচে না কেন জানি! আর এরোমেটিক জুই আর বেলী ফুল কি একই জিনিস নাকি! ছবিটা আমার কাছে বেলী ফুলের গাছের লাগছে।

 2 years ago 

এই গরমে শরবত খাবার জন্যই পুদিনা পাতার গাছ কিনেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অ্যারোমেটিক জুঁই ফুল গুলো দেখতে বেলি ফুলের মতই। দুটো কি একই নাকি আপু?? নার্সারি থেকে গাছ কিনেছেন জেনে বেশ ভালো লাগলো। ইনডোর প্লান্ট গুলো আমিও খুব পছন্দ করি। আলোর কাছাকাছি রাখলে কিন্তু এগুলো অনেকদিন বাঁচে। একটু এক্সট্রা যত্ন করতে হয় ইন্ডোর প্ল্যান্টগুলোর। বেশ অনেক ধরনের ফুলের গাছও কিনেছেন দেখছি। ধন্যবাদ আপু নতুন গাছগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাকে জিজ্ঞাসা করছেন আমি তো বেশিরভাগ ফুলেরই নাম জানিনা🤭। কিন্তু বেলি ফুল তো একেবারেই ভিন্ন রকম। যাই হোক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ অনেক সুন্দর সুন্দর কয়েকটি গাছ কিনেছেন তো ।আসলেই ইনডোর প্লান্ট গুলো দেখতে আমার কাছে ভালো লাগে । উপরের ওই গাছ টা আমার ছিল তবে নামটা জানা ছিল না কঠিন একটি নাম । আর ফুলের গাছগুলো কিন্তু সুন্দর লাগছে সুন্দর ঘ্রান একটি ফুলের গাছ বারান্দায় রাখলে আসলেই সুন্দর ঘ্রাণ বের হয় ভালো লাগে । পুদিনা পাতার গাছ কিনে ভালো করেছেন পুদিনা পাতাগুলো অনেক সময় কাজে লাগে ।

 2 years ago 

ইনডোরের গাছগুলোর নাম খুবই কঠিন হয় এজন্যই মনে থাকে না। যাই হোক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি তো দেখছি বেশ কয়েকটি গাছ কিনেছেন একসঙ্গে। ইনডোরের গাছ গুলো যেমন চমৎকার হয়েছে আবার অন্যান্য গাছগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তবে আপনার অ্যারোমেটিক জুই আমার কাছে বেলি ফুলের গাছের মতো লাগলো । যদিও আমি এখন গাছ কেনা বাদ দিয়েছি তবে আপনার গাছগুলো কেনা দেখে আবারও আমারও গাছ কিনতে মন চাইছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জানিনা আপু এটা বেবি ফুলও হতে পারে। মনে নেই। আমি অবশ্য ফুল তেমন একটা চিনি না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি দেখছি আপু, অনেক ধরনের গাছ একসাথে কিনে ফেলেছেন। আমার কাছে তো সব গাছগুলোই অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে ফুল গাছগুলো তো অত্যন্ত সুন্দর লেগেছে। তবে আপু আমার মনে হয় ইনডোরের গাছ গুলো অনেকদিন বাঁচে, যদি তাদের সঠিক পরিচর্যা করা হয়।

 2 years ago 

ফুল গাছগুলো খুব সুন্দর ছিল। কিন্তু হলুদ ফুলগুলো বাসায় আনার কয়েকদিন পরেই মরে গিয়েছে। কেন এমন হলো বুঝলাম না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63110.28
ETH 1792.22
USDT 1.00
SBD 0.39