একটি রঙিন ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করবো। ইলিউশন আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই আর্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। যার জন্য আর্টটি দেখতে খুব ভালো লাগে। প্রথম প্রথম যখন এই আর্ট গুলো করতাম তখন খুব বেশি ভুল হতো।কারণ এই আর্টগুলো কলম দিয়ে করতে হয়। যার জন্য ভুল হলে আবার শুরু থেকে আঁকতে হতো। এখন আঁকতে আঁকতে খুব একটা ভুল হয় না।আজকের ইলিউশন আর্টটি সবুজ কালার করার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231130125116.jpg



প্রয়োজনের উপকরণ:

সাদা কাগজ
কম্পাস
কলম
পেন্সিল
লাল রং পেন্সিল



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তের উপরে কতগুলো ডট দিয়েছি। ডট গুলো মিলিয়ে স্টার এর মতো এঁকে নিয়েছি।


IMG20231130120143.jpgIMG20231130120236.jpg

উপরের ছোট ছোট ঘর গুলোর একটি ঘরে তিনকোনা থেকে ইলিউশন আর্ট করেছি। একই রকম ভাবে সবগুলো ঘরে ইলিউশন আর্ট করেছি।


IMG20231130120412.jpgIMG20231130120717.jpg

সবগুলো ঘরে ইলিউশন আর্ট করা হয়ে গেলে ভিতরের অংশের সব কোনা থেকে ঘুরিয়ে লম্বা করে দাগ দিয়েছি।


IMG20231130120844.jpgIMG20231130121001.jpg

সবগুলো ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে দিতে নিচের ডিজাইনটি হয়েছে।


IMG20231130121147.jpgIMG20231130121457.jpg

প্রতিটি ঘরের কোনায় লাল রং করেছি। বাইরে গোল গোল করে কিছু ডিজাইন এঁকেছি।


IMG20231130121717.jpgIMG20231130121747.jpg

সব জায়গায় গোল গোল ডিজাইন করা হলে এক ঘর ফাকা রেখে ভেতরে সবুজ রং করেছি।


IMG20231130121853.jpgIMG20231130122035.jpg

সবুজ রং করা হয়ে গেলে ভেতরের গোল করে সবুজ রং করে পাতার মত এঁকেছি।


IMG20231130122315.jpgIMG20231130124632.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231130124648.jpg


IMG20231130125106.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, অনেক বেশি সময় নিয়ে এবং ধৈর্য ধরে অঙ্কন করা লাগে। এমনকি এই ইলিউশন আর্ট গুলো অনেক মেপে মেপে এবং ধীরে ধীরে অঙ্কন করা লাগে। আপনি অনেক সুন্দর করে কালারফুল একটা ইলিউশন আর্ট করেছেন। যেটা একেবারে চোখ ধাঁধানো হয়েছে। আপনার আর্ট দেখে চোখ ফেরাতে ইচ্ছে করছিল না। সম্পূর্ণটাই ছিল জাস্ট মনোমুগ্ধকর। বুঝতেই পারছি এটা অঙ্কন করতে আপনার প্রচুর সময় লেগেছিল। সময় নিয়ে এগুলো অঙ্কন করলে কিন্তু খুব দারুণ হয়। তেমনি এটা ও খুব দারুন হয়েছে। এটার প্রশংসা তো করতেই হয়।

 2 years ago 

এই আর্টগুলো মেপে এবং কলম দিয়ে করার কারণে অনেক সময় লাগে করতে। যাই হোক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার আর্টটি দেখে অনেক ভালো লাগলো।কারণ এতো সুন্দর আর্ট করতে আমার মনে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য ধারণ করে কাজটি যত্নের সহিত করতে হয়।এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন ইলিউশন আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেণ।অসাধারণ একটি চিত্রাংকন আমাদের মাঝে আজকে তুলে ধরেছেন।

 2 years ago 

ইলিউশন আর্টের ভিন্নতা আনার জন্য রঙিন করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথম প্রথম এই আর্ট করতে গেলে ভুল হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। সত্যি বলতে আপু আমার তো মাথায় ধরে না। মনে হয় আপনি কিভাবে তৈরি করেন। তৈরি ধাপ গুলো দেখলেও মনে হয় পারবোনা। তবে আপনি খুব চমৎকার ভাবে এটা তৈরি করেন। আর এটি আমার ভীষণ ভালো লাগে। আজকেও দারুণ ভাবে তৈরি করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন টেকনিকটা ধরে ফেলেছি এজন্য খুব একটা ভুল হয় না। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

কলম দিয়ে কোন আর্ট করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। একটু ভুল হলে ঠিক করার উপায় থাকে না। রঙিন ইলিউশন আর্ট দারুন হয়েছে আপু। অসাধারণ একটি আর্ট সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কলমের আর্টগুলো ভুল হলে ঠিক করার উপায় থাকে না। সে জন্য সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আরে বাহ্ খুব সুন্দর দেখতে একটা আর্ট করেছেন তো আপনি। এই ধরনের আর্টগুলো অঙ্কন করলে অনেক বেশি চোখ ধাঁধানো হয়ে থাকে। যেগুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মত অবস্থা হয়। এর আগেও দেখেছি আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট করেছেন। আর আজকেও কালারফুল একটা কলম দিয়ে আর্ট করলেন অনেক বেশি সুন্দর হবে। আপনি অনেক মেপে মেপে এবং সময় নিয়ে নিশ্চয়ই পুরোটা সম্পূর্ণ করেছেন। আসলে এই আর্টগুলোর জন্য ধৈর্য লাগে অনেক বেশি। ধৈর্য ছাড়া এগুলো সম্পূর্ণ করা যায় না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ইলিউশন আর্ট মানেই তো চোখ ধাঁধানো আর্ট। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

ইলিউশন আর্টগুলো দেখলে প্রথমে মাথা ঘুরে যায়।পরে ধাপে ধাপে দেখলে তখন খুব ভালো লাগে। আর সহজ ও মনে হয়।আপনি চমৎকার ভাবে এঁকে শেয়ার করেছেন আপু।আমার খুব ভালো লাগলো আর্টটি।অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ইলিউশন আর্টগুলো আমারও প্রথম প্রথম দেখলে মাথা ঘুরে যেত। এখন বেশ ভালোই লাগে করতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইলিউশন আর্ট গুলা দেখতে অনেক ভালো লাগে। এই সকল আর্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কেমন জানি মাথা ঘুরে যায়। রঙিন কাগজের উপর অনেক সুন্দর ইলিউশন আর্ট করেছেন যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্টগুলো চোখ ধাঁধানো। এজন্য বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথা ঘুরে উঠে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যা ভাই একদ তাই সু স্বাগতম আপনাকে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38