আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে ফার্মের মুরগির রেসিপি শেয়ার করবো। ফার্মের মুরগি আমাদের বাসায় একদমই খাওয়া হয়না। এই মুরগিটি এনেছিলাম কিছুদিন আগে। মুরগির বুকের মাংস কিনতে গিয়ে না পেয়ে আস্ত মুরগি নিয়ে এসেছিলাম। ফার্মের মুরগির বুকের মাংস দিয়ে নুডুলস বা অন্যকিছু বানালে খেতে খুব ভালো লাগে। বুকের মাংসগুলো দিয়ে অন্য কাজে লাগানোর পর এই মাংসগুলো রয়ে গিয়েছিল। তাই এভাবে রান্না করেছিলাম। ফার্মের মুরগি এমনি রান্না করলে খেতে ভালো লাগে না। যদি এভাবে ভুনা করা যায় তাহলে খেতে বেশ মজা লাগে। বাচ্চাদের অবশ্য মুরগি হলেই হয়। ওরা অত কিছু খেয়াল করে না যে কিসের মুরগি। এভাবে রান্না করার কারণে ওরা বেশ মজা করে খেয়েছিল। খেতেও বেশ মজাদার হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240426114518.jpg




মুরগি
আলু
পিঁয়াজ
কাঁচামরিচ
আদা বাটা
রসুন বাটা
টক দই
হলুদের গুঁড়া
মরিচের গুঁড়া
ধনিয়া গুড়া
জিরা গুড়া
গরম মসলার গুঁড়া
চিনি
লবণ
তেল


GridArt_20240715_185525159.jpg



প্রথমে মাংসগুলোকে ভালোমতো ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি।


IMG20240426104702.jpgIMG20240426105038.jpg

মাংসগুলো একপাশ ভালো মতো ভেঁজে নিয়ে উল্টিয়ে দিয়ে অপরপাশে ভালোমতো ভেঁজে একটি প্লেটে উঠিয়ে রেখেছি।


IMG20240426105701.jpgIMG20240426110030.jpg

IMG20240426111102.jpg


এখন ওই তেলের মধ্যে আলু গুলো দিয়ে ভালোমতো ভেঁজে একটি পাত্রে উঠিয়ে রেখেছি।


IMG20240426111108.jpgIMG20240426111205.jpg

একই তেলের মধ্যে প্রথমে পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। পিঁয়াজ কাঁচামরিচ গুলো একটু ভেঁজে নিয়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি।


IMG20240426111207.jpgIMG20240426111555.jpg

বাটা মসলা একটু নেড়েচেড়ে নিয়ে গুড়া মশলাগুলো দিয়ে সব মসলা ভালোমতো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।


IMG20240426111730.jpgIMG20240426111820.jpg

একটি বাটিতে টক দই নিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভালোমতো ফেটিয়ে নিয়েছি।


IMG20240426111944.jpgIMG20240426112023.jpg

মসলাগুলো ভালোমতো কষানো হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে নেড়েচেড়ে মাংসগুলো দিয়ে দিয়েছি।


IMG20240426112037.jpgIMG20240426112107.jpg

মাংসগুলো মসলার সঙ্গে ভালোমতো মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আলুগুলো দিয়েছি।


IMG20240426112127.jpgIMG20240426112138.jpg

আলু গুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্না হওয়ার জন্য।


IMG20240426112823.jpgIMG20240426112912.jpg

এ পর্যায়ে রান্না প্রায় হয়ে গিয়েছে। গরম মসলার গুড়া এবং জিরা গুড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20240426113602.jpgIMG20240426114408.jpg

IMG20240426114518.jpg


এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আলু দিয়ে মুরগির মাংসর রেসিপিটি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আর রেসিপিটির কালার টি দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও টেস্টি ছিল। এত সুন্দর একটি মুখরোচক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রেসিপির কালারটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুরগির মাংসের ভিতরে আলু দিলে খেতে অনেক ভালো লাগে। আর মাংস ভেজে নিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনি ঠিক বলেছেন বাচ্চাদের মাংস হলেই হয়।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছিল।কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মুরগির মাংসে আলু দিলে বেশি ভালো লাগে খেতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আলু দিয়ে মুরগির মাংসের যে রেসিপি আপনি তৈরি করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। টক দই ব্যবহার করার কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন আপু। মুরগির মাংসের মজাদার রেসিপিটা দেখেই তো আমার খুব লোভ লেগে গিয়েছে। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলেই ইচ্ছে করে খেয়ে নিতে। আলু দিয়ে মুরগির মাংসের মজাদার একটা রেসিপি তৈরি করেছেন, নিশ্চয়ই খেতে খুব ভালো লেগেছিল। মুরগির মাংস প্রথমে ভাজি করে নিয়ে তারপর রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। সত্যি খুব লোভ লেগে গিয়েছে আপু আপনার রেসিপিটা দেখে। আমার জন্য পাঠিয়ে দেন দুপুরবেলায় খাবো।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার লোভ লেগেছে জেনে ভালো লাগলো আপু। আপনি এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার মুরগির মাংসের রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারে দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই মুরগির মাংসের রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। ভাইয়া বাসায় রান্না করে খেতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার রেসিপিটি দেখেই মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। তাছাড়া আলু দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি আলু এবং মুরগির মাংস দিয়ে খুব সুন্দর একটি রেসিপি করেছেন। মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে। তবে এটি ঠিক বলেছেন মুরগির মাংসের বুকের মাংস দিয়ে নুডুলস বা অন্য কিছু বানালে খেতে বেশ মজা লাগে। তবে আপনার মুরগির মাংস রেসিপি ছিল অসাধারণ হয়েছে। আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

মুরগির মাংসের বুকের অংশের জন্য এই মুরগিটি কিনেছিলাম আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু এটা একদম ঠিক বলেছেন বাচ্চারা মুরগি হলেই হয় খেয়ে নেয়।আমার মনে হয় ওরা এই ফার্মের মুরগিটাই খেতে বেশী পছন্দ করে।আমিও আপনার মতো ভেজে রান্না করি।আর বাচ্চাদের জন্য আলু দিলে ভালো হয়।সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ফার্মের মুরগিটা আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না। তারপরও বাচ্চারা পছন্দই করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63279.59
ETH 1777.49
USDT 1.00
SBD 0.39