একটি মেহেদির ডিজাইন আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। ছোটবেলায় বিভিন্ন অনুষ্ঠানে মেহেদি হাতে না লাগালে যেন পূর্ণতা পেত না। বাচ্চাদেরকেউ দেখি বিভিন্ন অনুষ্ঠানে হাতে মেহেদি পরে। এখন আমার হাতে তেমন একটা মেহেদি পড়তে ইচ্ছা করে না। তাছাড়া সময় হয়ে ওঠে না হাতে মেহেদি লাগানোর। তারপরও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের মেহেদির ডিজাইন আঁকতে বেশ ভালোই লাগে। আজকের মেহেদির ডিজাইনটি আঁকার পর মনে হল রং পেন্সিল দিয়ে রং করি। এই মেহেদির ডিজাইনটি হাতে লাগালে দেখতে সুন্দর লাগবে। যাই হোক আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
রং পেন্সিল
প্রথমে নিচের দিকে তিনটি দাগ দিয়েছি। নিচের দাগের নিচে তিনের মত গোল গোল ডিজাইন করেছি। উপরের দিকে গোল ঘুরিয়ে ডিজাইন করে ভিতরে পাতার মত এঁকেছি।
উপরের গোল দাগের ভেতরে ছোট ছোট লম্বা দাগ দিয়েছি। তার উপরের দিকে কলকার মত একটি ডিজাইন করেছি। কলকার ভিতর বিভিন্ন ডিজাইন দিয়ে ভর্তি করেছি।
বাইরের দিকে আরো কিছু ডিজাইন করে ভিতরে লম্বা লম্বা দাগ দিয়ে এবং গোল গোল ডিজাইন করে ভর্তি করেছি।
উপরের দিকে এস এর মতো করে একটি ডিজাইন করে ভিতরে বিভিন্ন ডিজাইন দিয়ে ভর্তি করেছি।
সবার উপরে আর একটি কলকার মত এঁকে ভেতরে ডিজাইন দিয়ে ভর্তি করেছি।
তার উপরে আরো ছোট্ট একটি ডিজাইন করেছি। তার পর আরো ছোট ছোট গোল গোল দিয়ে কিছু ডিজাইন করেছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
শেষে সাইন পেন দিয়ে বিভিন্ন কালারের রং করেছি।
এভাবে আমার মেহেদির ডিজাইনটি আঁকা হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনি তো বেশ চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদি ডিজাইন আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। তবে মেহেদি ডিজাইন আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর এই আর্ট গুলো যত সময় দিয়ে করা হয় ততই চমৎকার হয়। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আর্ট তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ঠিক বলেছেন আপু মেহেদির আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। এরকম সিম্পল ডিজাইনগুলো হাতে আর্ট করলে আসলে সুন্দর লাগবে। মেহেদি ডিজাইন গুলো সিম্পল হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব নিখুঁতভাবে একটা ডিজাইন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এরকম সিম্পল মেহেদির ডিজাইন হাতে লাগালে খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে একটি মেহেদির ডিজাইন আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই মেহেদি ডিজাইন আর্ট যদি হাতে পড়া যায় দেখতে আরো বেশি ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার মেহেদির ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
একেবারে নিখুঁত একটি ডিজাইন শেয়ার করেছেন আপনি৷ এখানে আপনি ডিজাইন তৈরি করতে অনেক কষ্ট করেছেন এবং যেভাবে ডিজাইনগুলো আপনি তৈরি করেছেন তা একেবারে নিখুঁত হয়েছে৷ একই সাথে এখানে আপনি এটি তৈরি করতে অনেক সময় দিয়েছেন এবং অনেক পরিশ্রম করেছেন যা দেখে বুঝা যাচ্ছে৷
আমার মেহেদির ডিজাইনটি আপনার কাছে নিখুঁত লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
আপনি খুব সুন্দর ভাবে মেহেদী ডিজাইন আর্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম মেহেদী ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। এগুলো ডিজাইন হাতে দিলে খুবই সুন্দর দেখা যায়। যাইহোক সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
মেহেদির ডিজাইনগুলো হাতে লাগালে যেমন ভালো লাগে কাগজে আঁকলেও তেমন সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
মেহেদির ডিজাইন আর্ট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট কখনো করা হয়নি আপু। তবে এই আর্ট গুলোর ডিজাইন আমার কাছে ভালো লাগে। এত নিখুঁত ভাবে আর্টের ডিজাইন গুলো করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া সময় করে একবার করতে বসবেন ভালোই লাগে এই আর্টগুলো করতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
মেহেদি ডিজাইন আর্টগুলো আমার অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু, যা দেখতে দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার মেহেদির ডিজাইনটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
এ ধরনের মেহেদির ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আপনি আজকে খাতার উপর অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইনার অঙ্কন করেছেন। যেটা আমার তো অনেক পছন্দ হয়েছে। এই সুন্দর ডিজাইনটা যদি হাতে অঙ্কন করা হয় মেহেদি দিয়ে, তাহলে তো আরো বেশি সুন্দর লাগবে দেখতে। অনেক নিখুঁতভাবে পুরো ডিজাইনটা এঁকেছেন, এজন্য আমার কাছে দেখতে আরো বেশি সুন্দর লেগেছে এটা। এরকম সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন আর্ট আশা করছি আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে নিবেন।
আপু এই ডিজাইনটি হাতে লাগিয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে দেখতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।