কতগুলো হার্টের ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করবো। ইলিউশন আর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এবং ডিজাইন গুলো দেখতে খুব সুন্দর লাগে। আজকের ডিজাইন করার পর অনেকটা ফুলের মতো লেগেছে। তাছাড়া প্রথম দিকে যখন এই ইলিউশন আর্টগুলো করতাম তখন খুব ভুল হতো। আর এখন করতে করতে অনেকটা শিখে ফেলেছি। এখন আর খুব একটা ভুল হয় না। তাছাড়া এই আর্টগুলো কলম দিয়ে করতে হয় জন্য খুবই সাবধানে আঁকতে হয়। তা না হলে একবার ভুল হলে আবার শুরু থেকে আঁকতে হয়। যাই হোক আজকের ফুলের ইলিউশন আর্টটি কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231130133105.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
      • রাবার
        • কম্পাস
          • কলম


প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর পেন্সিল দিয়ে বৃত্তের উপর কতগুলো ডট দিয়েছি। প্রথম ঘরে একটি হার্ট এঁকেছি।


IMG20231130125924.jpgIMG20231130130020.jpg

এভাবে সবগুলো ঘরে একটি করে হার্ট এঁকেছি। তারপর কলম দিয়ে হার্ট গুলোকে গাঢ় করেছি। পেন্সিলের বাড়তি দাগ গুলো মুছে দিয়েছি।


IMG20231130130126.jpgIMG20231130130517.jpg

এখন প্রতিটি ঘরে তিন পাশ থেকে ঘুরিয়ে ইলিউশন আর্টগুলো করেছি। এভাবে সবগুলো ঘরে একই রকম আর্ট করেছি।


IMG20231130130624.jpgIMG20231130130816.jpg

IMG20231130130959.jpgIMG20231130131301.jpg

এখন উপরের দিকে কলম দিয়ে গোল করে ডিজাইন করেছি। সবগুলো ঘরে একই রকম ডিজাইন করেছি।


IMG20231130131449.jpgIMG20231130132219.jpg

প্রতিটি হার্টের জয়েন্টের অংশে কালো করেছি। তারপর পেন্সিল দিয়ে ভিতরে কিছু অংশ কালো রং করেছি।


IMG20231130132425.jpgIMG20231130132638.jpg

তারপর পেন্সিলের রংগুলো হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231130132840.jpgIMG20231130132845.jpg

IMG20231130133044.jpg


IMG20231130133110.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনার আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে । আমি তো হঠাৎ করে দেখে কোথায় হার্ট সেটাই খুজে পাচ্ছিলাম না। পরে পোস্ট এর ভেতরে ঢুকে দেখলাম যে আসলেই প্রথমে হার্ট দিয়ে শুরু করেছেন । আর আর্টটি সত্যিই অনেক বেশি সুন্দর হয়েছে । আমার কাছে খুব ভালো লাগলো । আমি একদিন আঁকার চেষ্টা করব আর্টটি ।

 2 years ago 

প্রথমে হার্ট দিয়ে শুরু করে পরে ভিতরে ডিজাইন করেছি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে আপু, যেকোনো কাজ প্রথম প্রথম করতে একটু অসুবিধা হলেও, পরবর্তীতে দেখা যায় করতে করতে সেই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তেমনি আপনার ইলুয়েশন আর্ট গুলো করতে এখনো আর অসুবিধা হয় না। এই আর্টের মূল ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে হার্ট শেপ গুলো ছিল। ফাইনাল আউটপুটটা কিন্তু বেশ দারুন লাগছে দেখতে।

 2 years ago 

যে কোন কাজ নিয়মিত করলে অনেকটা শেখা হয়ে যায়। এজন্য পরে ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ইলিউশনস চিত্র গুলো আকতে খুব নিখুত দক্ষতা দরকার হয়।আপনার যে নিখুত দক্ষতা রয়েছে তা বোঝা যাচ্ছে।খুবই চমৎকার হয়েছে আপু অংকন টা।প্রতিটি ধাপ দারুন ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টগুলো কিছুটা দক্ষতা না থাকলে একেবারেই আঁকা যায় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আমি সব সময় আপনার আর্ট গুলো দেখার চেষ্টা করি। আপনি একটু ভিন্ন রকমের আর্ট শেয়ার করে থাকেন। আপনার আর্ট গুলো কিন্তু প্রতিটি দেখতে অন্য রকমের হয়ে থাকে। আজকের আর্টটিও কিন্তু দারুন ছিল আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি সব সময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। এভাবেই পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

হার্টের ইলিউশন আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই দক্ষতার সাথে অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট আপনি করেছেন আপু। অবশ্য আপনার আর্ট গুলি বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও হার্টের ইলিউশন আর্টি আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে সাদা কাগজের ওপর বৃত্তের মধ্যে চারটি লাভ করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট দেখে ধন্যবাদ।

 2 years ago 

আপনি বরাবরই আমার আর্ট গুলো দেখে সুন্দর মন্তব্য করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগেও আপনার তৈরি করা এই ধরনের আর্ট আমি দেখেছি। আপনি খুব সুন্দর এবং সুক্ষভাবে এই আর্ট গুলো তৈরি করে থাকেন। আজকে অনেকগুলো হার্টের ইলিউশন আর্ট তৈরি করেছেন অসাধারণ হয়েছে। এরকম সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো করতে আমার কাছে ভালো লাগে। এই জন্য যখনই সময় পাই করার চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার আজকের আরটি ছিল ভিন্ন রকমের একটি আর্ট। সত্যি বেশি দারুন লাগলো। আপনি দেখছি হার্টের ইলিউলন আর্ট খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে হার্টের আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বিভিন্ন রকমের আর্ট করার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39