কাঁচা আমের জুস
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। চারপাশের বন্যা পরিস্থিতি দেখে কোন কিছুই আর ভালো লাগছে না। কোন কাজ করতে ইচ্ছা করছে না। মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে এই বন্যার কাছে। যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারছে। আমরা দূর থেকে আর কতটুকুবা উপলব্ধি করতে পারছি। তারপরও সবাই যেভাবে সাহায্য করছে আশা করি কিছুটা হলেও এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে সবাই। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে দ্রুত উদ্ধার করেন।
যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো। তাহলো কাঁচা আমের জুস। আমের সিজন আসলে এই কাঁচা আমের জুস কম বেশি সবাই খেয়ে থাকে। আমিও তখনই বানিয়েছিলাম এই জুস। শেয়ার করা হয়নি। এখন শেয়ার করলে জানি অনেকেরই লোভ লেগে যাবে। কিন্তু এখন তো আর কাঁচা আম পাওয়া সম্ভব নয়। আমার নিজেরই খেতে ইচ্ছা করছে। যাই হোক আশা করি আজকের আমের জুসের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
কাঁচা আম
লবণ
বিট লবণ
চিনি
পুদিনা পাতা
কাঁচা মরিচ
পানি
প্রথমে আম গুলোর খোসা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
এখন একটি ব্লেন্ডারে প্রথমে আমগুলো দিয়েছি। তারপর লবণ দিয়েছি।
তারপর পর্যায়ক্রমে চিনি, পুদিনা পাতা, বিট লবণ, কাঁচা মরিচ এবং পানি দিয়েছি।
এখন ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি।
চাইলে এভাবেই খাওয়া যায়। কিন্তু আমি ছাকনি দিয়ে ছেকে নিয়েছি। ছাকনি দিয়ে ছেকে নিলে খেতে বেশি মজা লাগে।
এভাবে আমার আমের জুস তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ঠিকই বন্যার্তদের জন্য দূর থেকে আমাদের দোয়া করা ছাড়া আর কিইবা করার আছে । যাই হোক আপনার জুস দেখে মনে মনে ভাবছি যে এখন আপনি কাঁচা আম কোথায় পেলেন । আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে আমিও তখন বানিয়েছিলাম তবে শেয়ার করা হয়নি । কাঁচা আমের জুস খেতে কিন্তু ভালোই লাগে ।
এখন কি আর কাঁচা আম পাওয়া সম্ভব? এগুলো সিজনে তৈরি করা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাঁচা আমের জুস কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। যেহেতু কাঁচা আম অনেকটা টক হয় সেহেতু এই জুসের স্বাদ কিছুটা ভিন্ন রকম হবে। কিভাবে কাঁচা আমের জুস তৈরি করতে হয় সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
কাঁচা আমের জুস এর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে একটা ইউনিক পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু পাকা আমের জুস অনেকবার খাওয়া হয়েছে। কিন্তু কখনোই কাঁচা আমের জুস খাওয়া হয়নি। তবে আপনার এই কাঁচা আমের জুস দেখে জিভে জল চলে এসেছে। আসলে এটা খেতে অনেক স্বাদ হয়েছে তা বোঝা যাচ্ছে। তাছাড়া লঙ্কা দেওয়াই হয়তো এটার স্বাদ আরো একটু অন্যরকম বৃদ্ধি পেয়েছে। এবার কাঁচা আম এভাবে ইচ্ছে দেখবো। পোস্টটি দারুণ ছিল ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।
কি বলেন ভাইয়া কাঁচা আমের জুস খেতে তো খুবই মজাই। এরপরের সিজনে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে।
অসময়ে কাচা আমের জুস দেখিয়ে রীতিমতো লোভ লাগিয়ে দিলেন আপু।অনেক সুন্দর ভাবে বানানোর পক্রিয়া গুলো তুলে ধরেছেন । অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
অসময়ের জন্য এটি রেখে দিয়েছিলাম যাতে সবাই লোভে পড়ে যায়। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
কাঁচা আমের জুস দেখে খুব ভালো লাগলো। দারুন ভাবে আপনি জুস তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার জুস তৈরি করা। টক জাতীয় জিনিসের কথা মাথায় আসলেই যেন অন্যরকম ভালো লাগা কাজ করে। এত সুন্দর জুস তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।
এই জুস টক ঝাল মিষ্টি হয় এজন্য খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
সিজনে এই ধরনের জুস কম বেশি সবারই খাওয়া হয়। তবে অসময়ে আপনার জুসের রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দরভাবে কাঁচা আমের জুস তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের জুসের রেসিপি টা দেখে। এত মজার একটা জুসের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এই জুস সিজনেই তৈরি করেছিলাম। শেয়ার করা হয়নি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
তবে এটি ঠিক আমের সিজনে সবাই কম বেশি আমের জুস খেয়ে থাকে। আজকে আপনি কাঁচা আমের জুস রেসিপি করেছেন। আমি তো চিন্তা করলাম এই সময় আপনি কাঁচা আম কোথায় পেলেন। যাই হোক রেসিপিটি আগে করেছেন বিদায় আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন। তবে কাঁচা আমের জুসের মধ্যে পুদিনা পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। অনেক সুস্বাদু এবং মজার কাঁচা আমের জুস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চিন্তার কোন কারণ নেই আপু এগুলো আমের সিজনেই তৈরি করেছিলাম। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
বন্যায় দেশের অবস্থা খুব খারাপ। তবে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন দেখে ভীষণ ভালো লাগে। কাঁচা আমের জুস খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার মাধ্যমে কাঁচা আমের জুস তৈরি করা শিখে নিলাম। সুন্দর ভাবে রেসিপি তৈরি করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।
জি ভাইয়া নিজ নিজ জায়গা থেকে সবাই সহযোগিতা করেছে তার জন্যই বন্যা দুর্গতদের কিছুটা কষ্ট কম হয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।