মজাদার মগজ এর রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার মগজের রেসিপি নিয়ে।মগজ আমার কাছে খুবই ভালো লাগে।আমার পরিবারের সকলেই অনেক পছন্দ করে।আমাদের এখানে গরু ও খাসির চেয়ে শীপ (lamb) বেশি পাওয়া যায় তাই আমি এখানে শীপ এর মগজ ব্যবহার করেছি। রেসিপিটি একেবারেই সহজ। নরমালি আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই একটু কষিয়ে রান্না করতে হয়।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মগজ | ১ টি |
| পিঁয়াজ | ২ কাপ |
| কাঁচা মরিচ | ৪/৫ টি |
| আদা রসুন পেস্ট | দেড় টেবিল চামচ |
| হলুদগুড়া | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | দেড় চা চামচ |
| জিরা গুড়া | দেড় চা চামচ |
| ধনিয়া গুড়া | ১ চা চামচ |
| কারিপাউডার | ১ টেবিল চামচ |
| তেজপাতা, দারচিনি | দুই টুকরা করে |
| এলাচ, লবঙ্গ, গোল মরিচ | ৪/৫ টি করে |
| সয়াবিন তেল | ২ টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
কার্যপদ্ধতিঃ
প্রথমে পিঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি এরপর একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি।
এরপর তাতে আদা রসুন পেস্ট, পিঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।
এরপর মগজগুলোর বরফ ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
পিঁয়াজগুলো গলে গেলে তাতে গরম মসলা গুলো দিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে নিয়েছি।
এরপর গুঁড়া মশলা গুলো দিয়ে অল্প আঁচে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এরপর মগজগুলো মসলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি অ্যাড করে মিডিয়াম আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।
হয়ে গেল আমার মজাদার মগজের রেসিপি।
পরিবেশনের জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আসলে আপু মগজের রান্না খেয়েছি অনেকবার। তবে মগজ রান্না যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে এর মধ্যে স্বাদ ঢোকে না। যেমন ছাগলের মাথার মগজ রান্না করলে যদি তার মধ্যে কোন মসলাপাতি না যায় তাহলে স্বাদ লাগে না। আপনি যেভাবে তৈরি করেছেন তা দেখেই বুঝতে পারছি খেতে অনেক সুস্বাদু হয়েছে। খাবারটি বেশ লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর রান্না করে শেয়ার করার জন্য।
মজাদার মগজ এর রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। আমি কয়েকবার খাসির মগজ খেয়েছি খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার চমৎকার রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
মজাদার মগজ রেসিপি দেখেই যেন সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই আপনার রেসিপি ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তী তৈরি করবে ইনশাল্লাহ।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
আচ্ছা আপু এই শীপ এর মাংসের টেস্ট আর খাসির মাংসের টেস্ট কি একই রকম?? যেহেতু কখনো খাওয়া হয়নি তাই জিজ্ঞাসা করলাম। তবে মগজের রেসিপি টা বেশ লোভনীয় লাগছে পরিবেশন করা রেসিপি দেখে সেটা বুঝতে পারলাম।
মগজ আমারও খুবই পছন্দের একটি খাবার। আমি অবশ্য এভাবে রান্না করি না। মগজ পরিষ্কার করার ভিডিও ইউটিউব থেকে দেখে নিয়েছি। খুবই সহজ। সেভাবে পরিষ্কার করি ভুনা করি। আপনার এভাবে রান্না দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। অন্যরকম রান্না শিখতে পারলাম আপু। বাসায় একদিন ট্রাই করতে হবে। ধন্যবাদ আপনাকে।
খুবই মজাদার একটি মগজ এর রেসিপি শেয়ার করেছেন আপনি৷ এখন আপনি এরকম একটি রেসিপি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। মগজ খেতে আমি অনেক ভালোবাসি৷ আর আজকে আপনার কাছ থেকে এই রেসিপি দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
মগজ ভুনা পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।সকাল সকাল মজার এই রেসিপিটি দেখে ক্ষুধা লেগে গেলো আপু। আসলে মগজ কুরবানি ছাড়া তেমন একটা খাওয়া হয় না।কারন সবাই পছন্দ করেনা।কিন্তু আমার খুব ভালো লাগে।আপনার রেসিপির কালার খুবই চমৎকার হয়েছে। আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজ অনেকদিন পর সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি দেখতে পেলাম আপু। মগজ এর রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভকামনা রইল
মজাদার মগজের রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে।এই রেসিপিটি আমি আগে কখনো তৈরি করিনি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে । বাসায় একদিন তৈরি করে দেখব। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে লিখেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ। মজাদার মগজের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।