স্বরচিত অনুভূতিমূলক কবিতা || ভালোবাসি তোমায়

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - বুধবার

০৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
২১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_24-08-21_12-58-41-392.jpg

Selfie device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের কবিতা কিছুটা প্রেম অনুভূতিমূলক। আশা করব এই কবিতা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যে কবিতার মাঝখানে এই তো থাকবে প্রেম ভালোবাসা এবং ভালোলাগার অনুভূতি। তাহলে চলুন, কবিতা আবৃত্তি করি।

কবিতা

নাম:
ভালোবাসি তোমায়

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


এত ভালোবেসে কেন ভুলে যেতে চাও

ছলনা করে আঘাত দিয়ে কি সুখ তুমি পাও

ইচ্ছে হলে পাশে থেকে আমাকে কাদাও
সব ব্যথা সইবো আমি যত আঘাত দিতে চাউ।

শখ করে ভুলনা আমার হয়ে প্রিয়জন
অনেক বেশি ভালোবেসে দিয়েছি এমন।

ভুল তো হতেই পারে জীবন চলার পথে
কঠিন ঝড়ে প্রিয়জন হাত রাখে প্রিয় হাতে।

ইচ্ছে করে ভালোবাসা নাই যদি দাও
নিজ হাতে প্রাণটাকে তুলে নিয়ে যাও।

সর্বদা তুমি থাকো বন্ধু আমার এই মনে
তোমার আশায় বেঁচে আছি এই ভুবনে

স্বপ্ন দেখি তোমায় নিয়ে সারা জীবন ভর
ছোট্ট নীড়ে তোমার জন্য গড়বো সুখের ঘর।

যেমন করে তুমি আছো আমার জীবনে
তেমন ভালোবাসা নিয়ে মরতে চাই সুখের মরনে।

তুমি একবার শুধু সত্যি ওয়াদা দাও
চিরজীবন আমি তোমার তুমি শুধু আমার।

ব্যাথা দিয়ে যাও যদি কারণে অকারণে
মনে রেখো ভালবেসে যাব আমি গোপনে।

যতদিন জীবন বাঁচে ভালোবাসবো তোমায়
আমার ভালবাসা বুঝবে তুমি একাকীত্বের সময়

তোমার জন্য দেখো আমি গড়েছি প্রেমের বাগান
তুমি আমার স্বপ্ন আশা কলিজার টুকরা জান।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

প্রিয়জনের প্রতি ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। ভালোবাসা সর্বদা অমর। শত আঘাতেও সত্যি কারের ভালোবাসা শেষ হয়ে যায় না। জীবন চলার পথে কত রকমের বাধা সৃষ্টি হতে পারে সেটা স্বাভাবিক। তবে তার অর্থ এই নয় যে দুজনের রাগারাগিতে ভালোবাসা নিঃশেষ হয়ে যাবে। ভালোবাসার সব সময় মনের গভীর থেকে সৃষ্টি হয়, একজনের প্রতি আরেকজনের টান। তাই শত ঝড়েও মনে রাখতে হবে প্রিয়জন চিরো আপন। আর সেই আপনজনকে যখনই ভালোবাসা শুরু হয়ে যায় তখন থেকেই একটা ওয়াদায় আবদ্ধ রাখতে হবে সে শুধু আমার। তাকে শত কষ্টের মাঝেও বুকে ধরে রাখতে হবে। আর এভাবেই সারা জীবন আগলে রাখতে হবে মনের মাঝে। আর এখানে ভালোবাসার পূর্ণতা আসে। টিকে থাক সকলের পবিত্র মনের পবিত্র ভালোবাসা। টিকে থাক মায়ার বন্ধন আজীবন। মন থেকে ভালোবেসে কেউ যেন প্রতারিত না হয় সেই কামনা রয়ে যাবে সারা জীবন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিতা কবিতা শেয়ার করেছেন ‌। আসলে আপনার এই কবিতাটি পড়ে আমি আপনার কবিতার প্রেমে পড়ে গিয়েছি। সত্যিই আপনাকে একটা উপাধি আমি দিতে চাই সেটা হচ্ছে প্রেমিক কবি‌ । বেশ দারুণ লিখেছেন ভাইয়া। আর আপনার প্রিয় মানুষকে নিয়ে এই কবিতাটির লেখা হয়েছে বিষয়টা জানতে পেরে আরো ভালো লাগলো। আর একটা কথা ঠিকই বলেছেন সেটা হচ্ছে প্রিয়জনের প্রতি ভালোবাসা কখনো নিঃশেষ হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটা ঠিক যে সত্যিকারে ভালোবাসা কখনো কোন আঘাত পেলে তারা ছেরে চলে যায় না।জীবন অনেক বাঁধা আসবে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক একটি বিষয়। যাইহোক প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবিতা পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার ভালোবাসি তোমায় কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনকে ভালোবেসে হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। আসলে ভাই প্রিয়জন পাশে থাকলে সবকিছুই খুব ভালো লাগে। প্রিয়জনকে ভালোবেসে প্রিয়জনের জন্য হৃদয়ের উঠানে বাগান তৈরি করেছেন । এতো সুন্দর আবেগী কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আজ আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 2 years ago 

আপনি খুশি হয়েছেন জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38