মিসটেক শব্দটা সত্যিই বেদনার হয়ে থাকে
আসসালামু আলাইকুম
আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করছে প্রতিনিয়ত।
আসলে এই অশান্তি বিরাজ হওয়াটা স্বাভাবিক। মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমরা একে অপরের সঙ্গে পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি ভালোবাসা এবং সামাজিক যোগাযোগ এর মাধ্যমে আমরা বেঁচে থাকি মানুষের হৃদয়ে এবং মানুষের ভালবাসার পাত্র হয়ে। তবে আমাদের চলাচল এবং কথাবার্তার ভেতরে মাঝে মাঝে ও হতে পারে কিছুটা মিসটেক কিংবা কিছুটা ভুল বুঝাবুঝি।
ঠিক এরই অংশ বিশেষ আমার হৃদয়টাকে সত্যিই বেদনার এবং অনেক খারাপ লাগার একটা মাধ্যম করে রাখছে প্রতিনিয়ত। সামান্য একটা মিষ্টেক করে ফেলেছি যার কারণে নিজের ভেতর থেকে খুবই অশান্তি বোধ করছি। যদিও কথা বলার ভিতরে আমারও কিছুটা সাবলীন ভাষায় বলা উচিত ছিল।।
আমরা আমাদের এই ব্যস্ততার জীবনে নানা মানুষ এবং নানা মন মানসিকতার মানুষের সঙ্গে নিয়মিত উঠাবসা চলাচল করে থাকি। তবে কিছু কিছু স্পেশাল মানুষ রয়েছে যারা সত্যি সব সময় আমাদের পাশে থাকে এবং পাশে থেকে ভালোবাসার প্রিয় পাত্র হয়ে অন্তরে একটা স্থান করে নাই।
তবে সেই মানুষগুলো যদি আমাদের কাছ থেকে কোন মিসটেক কথাবার্তা কিংবা সামান্য আঘাত লাগা কথা শুনে তাহলে তাদের মনে অনেক বড় ধরনের একটা আঘাত লেগে যায়।
এর একটা কারণ হল একে অপরের প্রতি অফুরন্ত এবং অবিরাম ভালোবাসা থাকা। তবে কিছু কিছু ক্ষেত্রে কথার মিসটেক হবার কারণে হয়তো এই দুঃখ কষ্ট গুলো আমরা পেয়ে থাকি।
তবে মাঝে মাঝে এই মিস্টেক গুলো বিপরীত পর্যায় ধারণ করতে পারে।
আমরা প্রিয় মানুষগুলোর সঙ্গে চলতে চলতে কখন যে ছোট্ট ভুল করে ফেলি সেটি বুঝতে পারিনা কিংবা হয়তো ভুল করার পরে ভুলগুলো মাথায় চলে আসে। তখন শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কিছুই বাকি থাকেনা।
তবে আমার কাছে মনে হয় এর একমাত্র সমাধান হলো আমি যে প্রিয় মানুষটার কাছে ভুল করেছি কিংবা যে মানুষের মনে কষ্ট দিয়েছি সেই মানুষটা যদি ক্ষমা করে দেয় তবে তার প্রতি ভালোবাসা সত্যি শতগণে বেড়ে যায়।
আমি অন্তরে এক জ্বালাময়ী যন্তনা বয়ে নিয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত। তবে মন থেকে শুধু আহাজারি করছি এবং এক মুহূর্তের জন্য নিজের মনে প্রশান্তি আনতে পারছি না।
ছোট্ট একটা মিসটেক করার কারণে অন্তরে এই আহাজারি যেন কোনোভাবেই থাকছে না আমার। সবকিছুর জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য এবং ভালো থাকার জন্য।
যে মানুষগুলোর হাত ধরে এত দূরে আসা এবং লম্বা পথ পাড়ি দেওয়ার আশা মনের ভিতরে, সেখান থেকে আমার আজকের এই ছোট্ট মিষ্টেকটা সত্যি খুবই বেদনার। যা আমার হৃদয়টাকে সত্যি প্রচন্ড ব্যথায় জর্জরিত করে দিচ্ছে।
সবকিছুর জন্য আমি আবারও দুঃখিত এবং আমি যে মানুষটাকে কষ্ট দিয়েছি অবশ্যই সেই মানুষটা আমার মনের অবস্থা বুঝতে পারবে বলে আমি মনে করি। বিন্দুমাত্র কষ্ট রাখবে না আমার প্রতি এবং সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিবে এটাই প্রত্যাশা।
সব কিছুর জন্য আবারো -
cc
Join us on discord server here
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই মানুষ ভুলের উর্ধ্বে নয় প্রতিটা মানুষ চলার পথে ভুল করবেই আর সেটা তার জীবনের অনেক বড় শিক্ষা। আপনি যদি ভুল না করতেন তাহলে সেই বিষয়টি উপলব্ধি করতে পারতেন না। আপনি এবং আমি সচরাচর কোন না কোন ভাবে চলার পথে ভুল করে থাকি সেগুলো নিজের কাছে কষ্ট দেয় কিন্তু এই বিষয় নিয়ে বেশি বেদনা দায়ক হওয়া ঠিক না ভাই।
জীবনে চলার পথে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ভুল থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা এই ভুল নিয়ে বেশি ব্যথিত হই তাহলে আমাদের জীবনের চলার গতি থেমে যাবে। নিজের ভুল থেকে এবং অপরের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।