You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ ।। স্ট্রীট ফুড রিভিউ কনটেস্ট -০৫ ।। "হঠাৎ সন্ধ্যায় লাল মিয়ার গ্যারেজে"

in আমার বাংলা ব্লগ5 years ago

খুবই লোভনীয় খাবার ।দেখেই খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করেছেন। তবে এটা স্ট্রিট ফুড রিভিউ মধ্যে পড়বে কিনা আমাদের সম্মানিত বিচারক দাদারা ও বন্ধুরা সঠিক ভাবে বলতে পারবেন। অনেক শুভেচ্ছা রইলো।

Sort:  
 5 years ago 

বর্তমানে স্ট্রিটফুড হিসেবে বার্গার পাওয়া যায় না এমন জায়গা পৃথিবীতে বোধ হয় কম আছে। বার্গার যে একটি অতি জনপ্রিয় স্ট্রিটফুড তার প্রমাণ হিসেবে বলতে গেলে আমি বলব, 2018 সালে ব্রিটিশ বেস্ট স্ট্রিটফুড অ্যাওয়ার্ড হিসেবে বার্গারকে নির্বাচিত করা হয়েছে। আমেরিকাতেও স্ট্রিটফুড হিসেবে বার্গার সমান জনপ্রিয়। আর এখন মোটামুটি সব দেশেই ফাস্টফুড গুলো স্ট্রীট ফুডে যেমন খুব সহজে পাওয়া যায় ঠিক তেমন স্ট্রীট ফুডও ফাস্টফুড রেস্টুরেন্টে পাওয়া যায়। প্রতিযোগিতায় বলা হয়েছে স্ট্রীট ফুড রিভিউ এর কথা , আর আমি তাই স্ট্রিটফুড হিসেবে বিবেচিত এমন একটি খাবারকে বাছাই করে তার উপরে রিভিউ দেয়ার চেষ্টা করেছি,, আমার দিক থেকে বলতে গেলে স্ট্রিটফুড হিসেবে যে খাবার গুলো কে আমরা গণ্য করে থাকি সেটাই মুখ্য , রাস্তায় দাঁড়িয়ে খেলাম নাকি একটি ভালো জায়গায় বসে খেলাম সেটি গৌণ ।

অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার লেখা টি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60139.96
ETH 1609.95
USDT 1.00
SBD 0.41