RE: আমার বাংলা ব্লগ ।। স্ট্রীট ফুড রিভিউ কনটেস্ট -০৫ ।। "হঠাৎ সন্ধ্যায় লাল মিয়ার গ্যারেজে"
বর্তমানে স্ট্রিটফুড হিসেবে বার্গার পাওয়া যায় না এমন জায়গা পৃথিবীতে বোধ হয় কম আছে। বার্গার যে একটি অতি জনপ্রিয় স্ট্রিটফুড তার প্রমাণ হিসেবে বলতে গেলে আমি বলব, 2018 সালে ব্রিটিশ বেস্ট স্ট্রিটফুড অ্যাওয়ার্ড হিসেবে বার্গারকে নির্বাচিত করা হয়েছে। আমেরিকাতেও স্ট্রিটফুড হিসেবে বার্গার সমান জনপ্রিয়। আর এখন মোটামুটি সব দেশেই ফাস্টফুড গুলো স্ট্রীট ফুডে যেমন খুব সহজে পাওয়া যায় ঠিক তেমন স্ট্রীট ফুডও ফাস্টফুড রেস্টুরেন্টে পাওয়া যায়। প্রতিযোগিতায় বলা হয়েছে স্ট্রীট ফুড রিভিউ এর কথা , আর আমি তাই স্ট্রিটফুড হিসেবে বিবেচিত এমন একটি খাবারকে বাছাই করে তার উপরে রিভিউ দেয়ার চেষ্টা করেছি,, আমার দিক থেকে বলতে গেলে স্ট্রিটফুড হিসেবে যে খাবার গুলো কে আমরা গণ্য করে থাকি সেটাই মুখ্য , রাস্তায় দাঁড়িয়ে খেলাম নাকি একটি ভালো জায়গায় বসে খেলাম সেটি গৌণ ।
অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার লেখা টি পড়ার জন্য।