শুভ জন্মদিন টিনটিন
তুমি এইদিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায় আজ জন্মদিন তোমার
আমার বাংলা ব্লগ আমার কাছে একটি বিশাল পরিবারের। নিজের পরিবারের এবং আমার বাংলা ব্লগ কে কখনো আলাদা চোখে দেখি নি। আমাদের এই বিশাল পরিবারের কর্তা হলেন আমাদের দাদা। আর এই পরিবারের সব থেকে ছোট সদস্য হল টিনটিন বাবু। টিনটিন আমাদের স্নেহের ও ভালবাসার পাত্র।
জন্মদিন সবার জন্যই বিশেষ জন্মদিনে শুধু যার জন্মদিন সে আনন্দিত হয়না।সেই সাথে তার আশেপাশের মানুষদের মাঝেও আনন্দের বন্য বয়ে যায়। আগে থেকেই প্ল্যানিং শুরু হয় কিভাবে এই বিশেষ দিনটিকে আরো বিশেষ বানানো যায়। কিভাবে যার জন্মদিন তার মুখে হাসিটাকে আরো বাড়ানো যায়,তার আনন্দে চার চাঁদ লাগানো যায়।
তেমনি আমাদের টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে আমার বাংলা ব্লগের সকল সদস্যদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দ ও উত্তেজনার ঝড়। অধীর আগ্রহে সবাই বসে আছি আজকের বিশেষ দিনের, বিশেষ হ্যাংআউটের জন্য। কখন সবাই মিলে টিনটিনকে উইশ করতে পারব, আনন্দ ভাগাভাগি করে নেব,সবাই একসাথে কেক কাটব। ভাবতেই পারছি না দিন কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে যেন এই কিছুদিন আগে মাত্র টিনটিন বাবুর চতুর্থ জন্মদিন আমরা সবাই মিলে পালন করলাম,আর সেই টিনটিন আজ দেখতে দেখতে পাচ বছরে পদার্পণ করল৷ আবারো টিনটিন কে জানাই শুভ জম্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন অনেক জ্ঞানী,গুণী ও মহৎ মানুষ হয়ে দাদা ও আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে।
টিনটিন এর জন্মদিন উপলক্ষ্যে আমি একটি অনুকবিতা লিখেছি।টিনটিন কে তো সরাসরি উপহার দিতে পারছি না,তাই এই অনুকবিতাটিই ওর উপহার হিসেবে লিখলাম।
বছর ঘুরে আজকে আবার
এল সেই দিন
আজকে আমাদের টিনটিনের
শুভ জন্মদিন
হাসব মোরা খেলব মোরা
গাইব মোরা গান
টিনটিনের জীবন টা যেন
হয়ে ওঠে ফুলবাগান
কাটব কেক, গাইব মোরা
শুভ জন্মদিন
ঈশ্বর তোমার জীবনকে
সব সুখ দিয়ে ভরিয়ে দিন
|
|--|
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই টিন টিন সোনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আর দাদা আপনি ঠিকই বলেছেন, দিন দেখতে দেখতেই চলে যায়। আর তাইতো আমরাও আমাদের টিন টিন সোনা বাবুর চতুর্থ জন্মদিন পালন করতে না করতেই মনে হচ্ছে পঞ্চম জন্মদিনটি পেয়ে গেলাম। আর এই ছোট্ট সোনাপাখির জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। জন্মদিনের উপহার হিসেবে আপনার লেখা এই অনু কবিতাটি নিশ্চয়ই আমাদের টিন টিন বাবুরও অনেক ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, টিনটিন সোনার জন্মদিন উপলক্ষে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
টিন টিন বাবুর জন্মদিন নিয়ে সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার পোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে ছোট্ট বাবুর এই সুন্দর ভালো লাগার মুহূর্তটা আপনি আপনার মত করে উপস্থাপন করেছেন দেখে। সকলের ভালবাসা পেয়ে বেড়ে উঠুক আমাদের এই ছোট্ট সোনামণি।
জাস্ট অসাধারণ লেগেছে পুরো কবিতাটা আমার কাছে। আমি তো এই কবিতাটা যত পড়ছিলাম, আমার কাছে ততই ভালো লাগছিল। এই কবিতার লাইনগুলো আপনি দারুন ভাবে লিখেছেন। আমি তো আপনার কবিতা পড়ার সময় একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম। টিনটিন বাবুর জন্মদিন নিয়ে লেখার কারণে সব থেকে বেশি ভালো লেগেছে।