শুভ ভাইয়ের জন্মদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব শুভ ভাইয়ের জন্মদিনে কাটানো কিছু সময়।

জন্মদিন মানেই স্পেশাল দিন। আর সেই জন্মদিন যদি হয় শুভ ভাইয়ের মত মানুষের তবে সেটা স্পেশাল হবেই। গতকাল ১৪ডিসেম্বর ছিল আমাদের সবার প্রিয় শুভ ভাইয়ের জন্মদিন। শুভ ভাইয়ের সাথে কমিউনিটির বাইরে সেভাবে কথাবার্তা না হলেও উনি আমাদের বৃষ্টিচাকী কাকিমার প্রতিবেশী ছিলেন।ফলে জন্মদিনে বৃষ্টিচাকী কাকিমার পাশাপাশি আমিও আমন্ত্রিত ছিলাম।

দাওয়াত পেয়ে অনেক খুশি হয়েছিলাম।কাকিমা কে বললাম এক সাথেই যাওয়া হবে,আপনারা সবাই রেডি হয়ে আমাকে ডাক দিয়েন।দাওয়াত ছিল দুপুরে,কিন্তু শীতের দিনের দুপুর হতেই কখন যে বিকেল হয়ে গেল বোঝাই যায়না। তিনটের দিকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌছে গেলাম। প্লেস ছিল আমাদের এলাকার নাম করা রেস্টুরেন্ট মিড স্ট্রীট ক্যাফে

পৌছে দেখলাম আমরাই প্রথম মেহমান,বাকি কেউ তখনো এসে পৌছায় নি৷ তবে একটা কথা আপনাদের অবাক করবে,এবার শুভ ভাই একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছিলেন। এবার মেহমানরা ছিলেন ব্যতিক্রম।প্রচলিত নিয়মের বাইরে গিয়ে বন্ধুবান্ধবের বদলে উনি নিমন্ত্রণ করেছিলেন সমাজের অবহেলিত শ্রেণীর মানুষকে। তার এই উদ্যোগ আমার মন ছুয়ে গিয়েছিল,সেই সাথে তার প্রতি আমার সম্মান আরো বেড়ে গিয়েছিল।

যেহেতু তখনো তেমন কেউ আসে নি,তাই সবাই মিলে ফটোসেশন শুরু করলাম। ক্যাফের ভেতরের পরিবেশ অনেক সুন্দর। বিশেষ করে ডেকোরেশন, ও হ্যালোজেন লাইটের কারনে বেশ অভিজাত মনে হয়৷ দুখের বিষয় আমি সবার ছবি তুলতে তুলতে নিজের ছবি তোলার কথাই ভুলে গেছিলাম।কিছুক্ষণের মাঝেই মেহমানরা আসা শুরু করল।

তবে অনেকেই আসে নি,তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হল।কিন্তু তারা আসল না।যেহেতু তারা আমার মত বেকার না তাই তাদের সময়ের দাম আছে এজন্য বেশিক্ষণ অপেক্ষা না করে প্রথমে তাদের খাওয়ার ব্যবস্থা করা হল। শুভ ভাই নিজে দাড়িয়ে তাদের খাওয়ার তদারকি করলেন। এরপর তাদের খাওয়া শেষে কেক কাটার পালা। সবাই মিলে খুব মজা করে কেক কাটা হল। তারপর সবাইকে কেক খাওয়ানোর পর অর্ধেক অতিথি চলে গেল।

এরপর আমাদের খাওয়াদাওয়ার পালা।খাবার রেডি হতে একটু দেরি হচ্ছিল তাই সবাই মিলে অনেক বিষয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। অনেক মানুষ একত্রিত হলে আসলে নানা মজার গল্প হয়। আমাদের গল্পের টপিক ছিল রিক্সাওয়ালাদের সাথে ঘটনা। এই বিষয়ে সবার ভাল মন্দ নানা অভিজ্ঞতা শোনা হল,একজন তো বলল রিক্সাওয়ালা ছিনতাই কারীদের সাথে মিলে তার থেকে ছিনতাই করার চেষ্টা করেছিল।এভাবে নানা গল্পের ফাকে খাবার চলে আসল। সবাই মিলে গল্পের ফাকে ফাকে খেতে থাকলাম।
সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি।শুভ ভাইকে ধন্যবাদ সুন্দর ট্রিট ও সুন্দর মুহুর্ত গুলো উপহার দেওয়ার জন্য।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ ভালো সময় কাটিয়েছেন শুভ ভাইয়ের জন্মদিনে৷ শুভ ভাইয়ের এই অবহেলিত মানুষগুলোকে নিয়ে উদযাপন করার বিষয়টি আমার বেশ ভালো লাগলো। আসলে আমরা তাদের তেমন মূল্য দেই না। কিন্তু শুভ ভাইয়ের কাজটি মন ছুয়ে যাওয়ার মত।

 2 years ago 

আসলেই আপু,মন ছোয়ার মত।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হুম দেখলাম তো আপনারাই শুভ ভাইয়ের প্রোগ্রামে গেলেন, মজা করলেন, আবার সেই মজা করার পোস্টও আমাদের সাথে শেয়ার করলেন। হায়রে কপাল আমরা যে কেন শুভ ভাইয়ের এলাকায় থাকলাম না। তাহলে আমরা তো এরকম একটা পোস্ট দিতে পারতাম। একথা ঠিক যে এবারের শুভভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ দাদা সম্পূর্ণ অনুষ্ঠানটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ট্রান্সফার নিয়ে এদিকে চলে আসেন আপু।

 2 years ago 

বাহ্ দাদা শুভ ভাইয়ের জন্মদিনে আমার বাংলা ব্লগের কয়েকজন মেম্বারকে একসাথে দেখতে পেরে সত্যিই বেশ ভালো লাগছে। শুভ ভাইয়ের জন্মদিনে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুভ ভাইয়ের শুভ জন্মদিনের অনুষ্ঠানে কাটানো মুহূর্তটুকু আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। আসলে এরকম শুভ জন্মদিনের অনুষ্ঠানে অনেক রকমের কথাবার্তা শেয়ার করা হয় একে অপরের সাথে। দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুভ ভাই এর জন্মদিন উপলক্ষ্যে বাংলা ব্লগের সদস্যদের এক সাথে দেখে বেশ ভালো লাগলো। ব্যতিক্রম একটি অনুষ্ঠানের সাক্ষি হয়ে রইলেন। শুভ ভাই জন্মদিন ব্যতিক্রম ভাবে উদযাপন করা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

শুভ ভাইয়ার জন্মদিন ছিল সেদিন হ্যাং আউটে শুনেছিলাম।ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আপনারা সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। শুভ ভাইয়া সব সময় অন্য রকম কিছু করে যা ভীষন ভালো লাগে। তার এই অবহেলিত মানুষদেরকে নিয়ে আয়োজন দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ জানাই ভাইয়াকে।আপনাকেও শুভেচ্ছা জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুভ ভাই আসলেই উদার মনের একজন মানুষ। যতোটুকু শুনেছি খুব ভালো মনের মানুষ। আর প্রতি আড্ডায়, হ্যাংআউটে ওনার কপোতকথন শুনেই বুঝতে পেরেছি অনেক পরিস্কার, সচ্ছ একজন ব্যাক্তি।ওনার জন্মদিনে এমন অবহেলিত মানুষ দের নিয়ে জন্মদিন পালন করে আবারও বিশাল মনের পরিচয় দিলেন।খুব ভালো লাগলো জন্মদিন পালনের মুহুর্ত গুলো দেখে।সৃষ্টি কর্তা ওনার দীর্ঘায়ু দান করুক ভালো রাখুক পরিবার-পরিজন নিয়ে। সেই কামনা করছি।ধন্যবাদ সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি শেয়ার করার জন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 65675.87
ETH 1844.54
USDT 1.00
SBD 0.47