কিছু সম্পর্ক থেকে নিজের মুক্তি প্রয়োজন

in আমার বাংলা ব্লগ3 years ago

ocean-2203720_1280.jpg
source

কিছু সম্পর্ক থেকে সত্যিই মুক্তির প্রয়োজন, তাতে আর যাইহোক সেই সম্পর্কগুলো দূর থেকে হলেও বেশ ভালই থাকে। কথাগুলো একদম অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে বলছি।

পারিপার্শ্বিক সময়ে নিজের বাস্তব জীবনের যে বন্ধু-বান্ধব আছে তাদের সঙ্গে যখন আলাপচারিতা করতে যাই, তখন মনে হয় তারা যে সকল বিষয় নিয়ে কথোপকথন করে সেটা শুনতে কিছুটা হলেও দৃষ্টিকটু লাগে। মানে ব্যাপারটা এমন, তারা গতানুগতিক সব ব্যাপার গুলোতে নিজেদের এমন ভাবে মানিয়ে নিয়েছে যে, হাজারো অন্যায় দুর্নীতি সিন্ডিকেট বা অনিয়ম তাদের কাছে বেশ স্বাভাবিক বিষয়।

আর এসবের বাইরে গিয়ে বা বিপক্ষে দাঁড়িয়ে যখন দুটো কথা নিজের মতো করে যুক্তি দিয়ে বলতে যাই, তখন সেটা তাদের কাছে মানানসই হয় না। আমার মতো করেই সবাই ভাববে ব্যাপারটা তেমন না, তবে খুবই কষ্ট লাগে যখন দেখি যাদেরকে বাস্তব জীবনে আপন ভাবি বা বন্ধু বলে আখ্যায়িত করি, তারা যখন ঐ সমস্ত ব্যাপারগুলোকে খুবই ভালোভাবে প্রাধান্য দিয়ে থাকে, তখন নিজের থেকেই লজ্জিত হয়ে যাই।

তাহলে তাদের এত শিক্ষা, এত ডিগ্রী সবই কি সময়ের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মত। সাধারণ মানুষের হয়ে কে কথা বলবে তাহলে, সাধারণ মানুষকে পণ্য না বানানোর ভাবনা চিন্তাই বা তাহলে কে করবে। সত্যিই ভীষণ কষ্ট হয়, যখন দেখি এরকম ব্যাপারগুলোর সঙ্গে নিজের পরিচিত মানুষজন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় ঠিক তখন।

অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, এমন সব মানুষের সঙ্গে বন্ধুত্ব থাকার খুব একটা মানেই হয় না। কারণ তাদের চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারার বিস্তর তফাৎ। যেহেতু আমার চিন্তাধারা অনুযায়ী তাদের কাছে কিছু কথা বললে সেটা সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে কি দরকার আমার নিজের চিন্তাধারা তাদের সঙ্গে তুলে ধরা।

আমার আসলে নিজের থেকেই সেইসব সম্পর্ক গুলো থেকে বেরিয়ে আসা উচিত, যেখানে সু যুক্তির উদয় হয় না, যেখানে সুস্থ ভাবনা-চিন্তার ছিটেফোঁটাও নেই, সেখানে আর যাইহোক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়িয়ে লাভ নেই।

মানুষ বদলায় এটা যেমন ঠিক, তবে নৈতিকতাকে বিসর্জন দিয়ে এভাবে যে বদলে যায়, তার আরকি এমন মানুষগুলো বন্ধু তালিকায় না থাকলে হয়তো জানতেই পারতাম না। ব্যক্তি উন্নয়ন দেখে আমার কখনোই আফসোস হয় না, তবে যখন সর্বপরিসরে সাধারণ মানুষকে পণ্য বানিয়ে, কিছু স্বার্থান্বেষী মহল নিজের আখের গুছিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়, তখন সেই উন্নয়নকে রক্তচোষক বলতে পিছপা হওয়ার মানুষ আমি নই।

যদি এই সকল চোষক দিয়েই সর্বোপরি ছয়লাপ, আর যদি এই সকল চোষক কে চিহ্নিত করতে পারার পরে দেখি, তারা আমার বন্ধু তালিকায় আছে, তখন আসলে সেই সম্পর্ক গুলো থেকে বেরিয়ে এসে, নিজেকে মুক্তি দেওয়া ভীষণ জরুরি।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জ্বী ভাইয়া। কিছু কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। কাছে আসলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই সেই সম্পর্ক থেকে নিজেই নিজেকে গুটিয়ে নিতে হবে। জি ভাইয়া এই বর্তমান যুগে আপনি যদি যুক্তিসহ কথা বলতে চান আপনাকে কেউ গ্রহণ করবে না ঠিকভাবে এবং আপনি আপনার জায়গায় ঠিক আছেন।তাই নিজেকে মুক্তি দেওয়া প্রয়োজন সবার থেকে। বন্ধু নির্বাচন অনেক কঠিন তাই সবাই বন্ধু হতে পারেনা।ঠিক বলেছেন ভাইয়া যেখানে সু যুক্তির উদয় হয় না সেখান থেকে নিজেকে সরিয়ে আনা উচিত এবং খারাপ বন্ধু থেকে বিরত থাকায় আমাদের উত্তম। যতই কষ্ট হোক। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া মন থেকে। ভালবাসা রইলো

Posted using SteemPro Mobile

 3 years ago 

দূরত্বই হয়তো সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে, তাই হয়তো চেষ্টা করে যাচ্ছি।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিলেন এই পোস্টের মাধ্যমে। আর আপনি ঠিকই বলেছেন কিছু সম্পর্ক থেকে নিজের মুক্তি অবশ্যই প্রয়োজন। আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago 

অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। কিন্তু বর্তমানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, আমরা চাইলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। আমরা অনেক সময় বন্ধু বান্ধব বা কারো সাথে এসব বিষয় নিয়ে আলাপ করে থাকি। কিন্তু আলাপ আলোচনা করার সময় যদি শুনি তারা বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ গুলোকে স্বাভাবিক ভাবে দেখছে বা সাপোর্ট করছে, তখন আসলেই মেজাজ খারাপ হয়ে যায়। কারণ অপরাধকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। প্রতিবাদ করতে না পারি, নীরব থেকেও নিন্দা জানাতে পারি। যারা দুর্নীতিকে সাপোর্ট করে তাদের মনমানসিকতা মোটেই ভালো নয়। তারাও সুযোগ পেলে এসব দুর্নীতি করতে পিছপা হবে না। সুতরাং এসব মানুষদের কাছ থেকে অনেক দূরে থাকা উচিত আমাদের। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যাইহোক চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাকে বোঝার জন্য ধন্যবাদ, চেষ্টা করছি ভাই সবকিছু থেকে নিজেকে দূরে রাখার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ে সবকিছুর ক্ষেত্রে দুর্নীতি যেন গ্রাস করে ফেলছে। যত বেশি তেল মারা যায় কথার মধ্যে তত বেশি ভালো। তাদের মধ্যে যখন কথা হয় তর্কাতর্কি হয় তখন তাদের সাথে মত মিলিয়ে কথা বললে খুবই ভালো। কিন্তু বিরুদ্ধে যাবেন তখন বিপদে পড়ে যাবেন। তাদের অপছন্দের পাত্র হয়ে যাবেন। পারলে গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এটাই হচ্ছে বর্তমান সমস্যা। তাই এই ধরনের মানুষের সাথে সম্পর্ক না রেখেই এড়িয়ে চলা অনেক ভালো।

 3 years ago 

অপছন্দের পাত্রই তো হয়ে গিয়েছি সবার কাছে, তাই চেষ্টা করছি সবকিছু থেকে দূরে থাকার জন্য।

 3 years ago 

আসলে আমারও তাই মনে হয় ভাইয়া, যেখানে তারা সিন্ডিকেট নামক দুর্নীতিকে আশ্রয় দিচ্ছে সেখানে সু কথা বলে তাদের শত্রু হওয়ার থেকে বরং চুপচাপ সেখান থেকে চলে আসাই ভালো। নিজের নৈতিকতাকে বরং বিসর্জন দেয়া হবে না। তবে আপনি যে সবসময় স্ট্রেইট ফরোয়ার্ড মানুষ এটা আমি জানি, এজন্য আপনাকে বরাবরই খুব ভালো লাগে 🌼

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমাদের মধ্যে অধিকাংশ কিন্তু ঐ সনদপএেই শিক্ষিত। কিন্তু আপনি যখন দেখবেন মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তার কথাবার্তা তখন তার প্রকৃত শিক্ষা নিয়ে মনে প্রশ্ন উঠবেই। যেটা আমিও সম্মুখীন করি। তাদের সাথে আবার কথা বলতে গেলে তারা তাদের যুক্তি তুলে ধরে যেটা সঠিক না। মানুষ কে পণ‍্য বানিয়ে আখের গুছিয়ে নেওয়া তো আমাদের অনেক পুরাতন একটা স্বভাব ভাই। সুন্দর গুছিয়ে লিখেছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38