ক্ষুদ্র, নগন্য, অতিসাধারণ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

1000032821.jpg
source

দেখুন আপনার জীবনে আশেপাশে কত শুভাকাঙ্ক্ষী ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং কে কিভাবে আপনার উপকারে আসবে তা বলা মুশকিল। তবে হ্যাঁ এটাও সত্য কথা, যদি আপনি আপনার বন্ধুত্বের সম্পর্ক গুলো প্রতিনিয়ত সতেজ রাখতে পারেন, তাহলেই হয়তো এমন অপ্রত্যাশিত সব সহযোগিতার হাতগুলো, এমনিতেই মাথার উপরে এসে সাহসের স্পর্শ জুগিয়ে যাবে।

আমি কখনোই সহজে কারো উপর তেমন কোন প্রত্যাশা রাখি না, তবে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি আমি নিজেই খুব ছোট ও সাধারণ মানুষ, তেমন কোনো আহামরি পরিচয় দেওয়ার মতো পরিচয় নেই। তারপরেও সেই শৈশব থেকে শুরু করে মেডিকেল কলেজে পড়াশোনা করা পর্যন্ত কিংবা বর্তমানে লেখালেখির জগতে এসেও বহু সম্মানীয় ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে উঠেছে, বলতে পারেন বন্ধুত্বই হয়েছে।

এইতো গত কয়েকদিন ধরে একটা মানসিক চাপের ভিতরে ছিলাম। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্যার কথাগুলো কিছুটা টুকটাক তুলে ধরেছিলাম, তবে ভাবিনি সেভাবে রেসপন্স পাবো।

আমার মত একজন মুক্তমনা ব্লগারের পাশে কেউবা এসে দাঁড়াবে, তাও আবার দেশের এমন পরিস্থিতিতে।

তবে আমি মনেকরি আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা নিতান্তই অপ্রত্যাশিত কিংবা যা আমার নিজের চাওয়ার ভিতরে ছিল না। অনেক সাংবাদিক,প্রগতিশীল চিন্তার লোকজন কিংবা বর্তমানে যারা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে মানে সেনাবাহিনী,তারা পর্যন্ত আমার ব্যাপারটাকে আন্তরিকভাবে দেখেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে।

এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অতীত কিংবা বর্তমান জীবনের বন্ধু-বান্ধব সবাই কোন না কোন ভাবে সকলের সঙ্গেই যুক্ত এবং বিভিন্ন পেশায় নিয়োজিত, তাছাড়া যেহেতু আমার ব্যাপারটা যৌক্তিক ছিল, তাই হয়তো খুব দ্রুত সহযোগিতা চলে এসেছে।

আমি সত্যিই কৃতজ্ঞ সকলের কাছে, তবে একটা কথা পরম যত্নে আপনাদেরকে বলছি, অনেকটা অভিজ্ঞতার জায়গা থেকে, জীবনে প্রত্যাশা কম রাখুন, বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশী সকল মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, দেখবেন ঝুট ঝামেলায় পড়লে এ মানুষগুলোই হুটহাট সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন। মানসিক চাপের থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুন। এই সমাজে মুক্তমনা ব্লগারদের খুব প্রয়োজন। অন্তত সমাজে কথাগুলো বলার মানুষ খুব দরকার। সবকিছুর বাইরে বেরিয়ে মানবতা হলো মানুষের আসল ধর্ম।

 2 years ago 

এই সমাজে মুক্তমনা ব্লগারদের খুব প্রয়োজন। অন্তত সমাজে কথাগুলো বলার মানুষ খুব দরকার। সবকিছুর বাইরে বেরিয়ে মানবতা হলো মানুষের আসল ধর্ম।

একদম ঠিক কথা বলেছেন ভাই। ভালোবাসা নিরন্তর।

 2 years ago 

ভালো মানুষের সাথে ভালোই হয়। আপনিও তো তেমন। কথা বার্তাও খুবই ভালো। মানুষকে কী সুন্দর।করে মোটিভেট করেন। আমিই আপনার কথায় কত কিছু শিখেছি। আপনার সাথে সব সময় ভালোই হবে আশা করব৷

মনের কষ্ট একটু সরিয়ে মনে আলো যেতে দিন৷ সব ভালো থাকবে৷

 2 years ago 

আপনাদের কাছ থেকেও কিন্তু প্রতিনিয়ত আমি অনেক কিছুই শিখি কিংবা শিখছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

এটা ঠিক সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলে, সাহায্য সহযোগিতা করার হাতের অভাব হয় না। তবে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা বর্তমানে খুবই কঠিন। তবুও আমাদের মন থেকে চেষ্টা করা উচিত সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনে প্রত্যাশা যত কম থাকবে, আমিও মনে করি জীবন তত বেশি সুন্দর হবে। আসলে দাদা আমরা সকলেই অতি ক্ষুদ্র এবং নগণ্য। নিজেকে নিয়ে গর্ব করার মতো কিছুই নেই বলতে গেলে। তবে এটা জেনে ভালো লাগলো যে, আপনার সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে অনেক নামিদামি লোক রেসপন্স করেছে। আসলে এখনকার সময় এরকম সহযোগিতাই বা কে করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39