রক্ত জবা

in আমার বাংলা ব্লগ2 years ago

1000034991.jpg

মাঝে মাঝে মন যদি প্রচুর ভারাক্রান্ত হয়ে যায়, তাহলে ইচ্ছে করেই চুপ থাকি। বরং আশেপাশে কি ঘটছে এবং কার ভাবনাচিন্তা কেমন, সেটা জানতে ভীষণ আগ্রহ নিয়ে থাকি।

আপনার কি কারণে মন খারাপ হয়েছে কিংবা আপনি কোন পরিস্থিতিতে গিয়ে কি করেছেন, সেটা তাৎক্ষণিক কেউ বুঝতে চাবে না৷ তবে সবাই যেটা পারবে, সেটা হচ্ছে সমালোচনার তির্যক তীর দিয়ে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে ফেলবে।

এমন অবস্থা আমার সঙ্গে জীবনে বহুবার ঘটেছে, এখনো কমবেশি প্রায়ই ঘটে, তবে ওই যে বললাম কোন প্রতিবাদ করি না , ইচ্ছা করেই চুপ থাকি আর দেখি চারপাশটা। আমি যে ধোয়া তুলসী পাতা, তেমনটা বলছি না। তবে অনেকের মতো মুখোশধারী না। মুখে মধু অন্তরে বিষ রেখে চলার মতো মানুষ আমি নই।

মাঝে মাঝে নিজেকে অনেকটাই রক্ত জবার মতো মনে হয়। প্রতিনিয়ত রক্তাক্ত আবরণে থাকার পরেও, মনেহয় আমার কাজই হচ্ছে সৌন্দর্য ছড়ানো এর বাইরে আর কিছুই না। কে কি আমাকে নিয়ে বলছে, বা কে কি ভাবছে, বা কে সর্বদা প্রস্তুত থাকছে খুঁচিয়ে রক্তাক্ত করার জন্য, এসব দেখা ও ভাবা আমার কাজ না, আমার কাজ হচ্ছে সৌন্দর্য ছড়ানো কিংবা সৌন্দর্যের আকর্ষণে অন্যদের বিমোহিত করা।

এত কিছু পরেও একটা সত্য কথা বলছি, আপন মানুষদের কাছেই কখনো আপন হয়ে উঠতে পারিনি বরং আপনজনের কাছে আপন হয়েছে অত্যন্ত সুবিধাবাদীরা।

আগেও কখনো দুঃখ পাইনি, এখনো পাচ্ছিনা কিংবা ভবিষ্যতেও পাবো না। শুধুমাত্র চুপচাপ করে থাকব আর পারিপার্শ্বিক অবস্থা দেখব। এটাকে হয়তো দুর্বলতা বলতে পারেন, তবে এর উত্তর প্রকৃত অর্থেই না বরং এটা আমার ব্যক্তিত্ব।

1000033814.png

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুন্দর একটা উপমা টেনেছেন ভাই; রক্ত জবা মত।

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করাটাই মনে হয় চুপ থাকার চেয়ে বেশী যৌক্তিক। সমাজকে ঠিক রাখার জন্য। নিজে হয়ত কষ্টটা মেনে নিলেন চুপ করে থেকে। যে অন্যায় করল তাকে থামানোর চেষ্টা করলে না, তার অন্যায়ের প্রতিবাদ করলেন না। সে ভাবল যে অন্যায় করেও তো পার পেয়ে যাচ্ছি। অন্যরা তখন তার অন্যায়ের শিকার হবে।

এটা একান্তই আমার মত 😊

 2 years ago 

আপনার কথায় বেশি যুক্তি আছে ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনজন বলেন আর দূরের মানুষের কথাই বলেন না কেনো,এখনকার দিনে তেল মারতে না পারলে কারো কাছে ভালো হওয়া যায় না। তাছাড়া নিজের মাথায় কাঁঠাল ভেঙে খেতে দিলে সবার কাছেই ভালো হওয়া যায়। আমার মতে এমন ভালো হওয়ার কোনো দরকার নেই। কারণ এরা সবই স্বার্থপর মানুষ। তার চেয়ে নিজের মতো করে বেঁচে থাকাটাই শ্রেয়। যাইহোক আপনার ব্যক্তিত্ববোধ আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। কারণ আমিও অনেকটা এমন স্বভাবের মানুষই। তবে অনেক সময় আসলে সার্বিক পরিস্থিতি দেখে চাইলেও চুপ থাকা যায় না।

 2 years ago 

এজন্য সবাইকে দূরে ঠেলে দিয়ে, আপাতত নিজের মতো করে বাঁচার চেষ্টা করছি ভাই।

 2 years ago 

বর্তমানে মানুষের মধ্যে সমালোচনা বিষয় যেনো বদঅভ্যাসে পরিণত হয়েছে। তারা কখনো কারো মনের কথা বুঝতে চায় না কিন্তু সেই মানুষকে নিয়ে সমালোচনা করতে ঠিকই পছন্দ করে। মানুষ চুপ থাকলেই যে দুর্বল তা কিন্তু নয়,সে তার কাজের মাধ্যমেই নিজেকে তুলে ধরবে কথার মাধ্যমে নয়। তাই তো কিছু কিছু সময় থাকে পারিপার্শ্বিক অবস্থা জানার জন্য চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। নিজেকে কাজের মাধ্যমে মেলে ধরার মধ্যে একটা আনন্দ আছে,যা আপনি কথা বলার মধ্যে পাবেন না। তাছাড়া আপন মানুষের কাছে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কখনও আপন হওয়া যায় না।‌আপনি যতই আপন হতে চাইবেন ততই দূরে ঠেলে কথার মাধ্যমে রক্তাক্ত করে দিবে। তাইতো নিজের সৌন্দর্য কে ফুটিয়ে তুলতে কাজকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পেরে, সাবলীল মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাস্তবতাকে কেন্দ্র করে কিছু কথা লিখেছেন ভাইয়া যা পড়ে অনেক ভালো লাগলো। নিজের মানুষ আর পরই বলেন যাকে যত তেল মেরে চলতে পারবেন অতই আপনি ভালো থাকতে পারবেন।আসলে চুপ থাকলেই মানুষ মনে করে সে দুর্বল। কিন্তু তা নয়,সবাইতো সমান হয় না কেউ কথার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে আর কেউ চুপ থেকে অনেক কিছু সহ্য করে যায়। আমার মতে এই জগতে এত ভালো মানুষ হয়ে থাকা ঠিক না।কারণ এই জগতের মানুষগুলো খুবই স্বার্থবাদী।তাই তো নিজের মতো করে চলে কাজকে প্রাধান্য দিয়ে চলাই উচিত আমাদের সবাইকে। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এইজন্য সবার থেকে সবসময় দূরে থাকি এবং নিজের মত করে চলার চেষ্টা করি।

 2 years ago 

এটা নিয়ে দুুঃখ করে লাভ নেই ভাই। আমাদের চারপাশের মানুষ গুলো সবসময় বাইরের সৌন্দর্য কেই গুরুত্ব দেয়। এতে আপনার আমার কোন দোষ নেই। তবে আমাদের দোষ আছে সেটা হলো আমরা ঐরকম মুখোশধারী হতে পারিনি আর না পারব। আপনার এই কথাটা খুব ভালো লেগেছে আমার রক্তজবার মতো নিজের সৌন্দর্য ছড়িয়ে যাভ নিজের রক্তাক্ত হয়ে।

 2 years ago 

দুঃখ করি না ভাই, তবে দিন যত যাচ্ছে অভিজ্ঞতা বাড়ছে।

 2 years ago 

আপন মানুষগুলোর কাছেই আমরা সব সময় আঘাত পাই ভাইয়া। কারণ আপন মানুষগুলোর আঘাতগুলোই আমাদের অন্তরে বেশিরভাগ সময় ক্ষত সৃষ্টি করে। হয়তো রক্ত জবা ফুলের মতই আমাদের ভিতরটাও রক্তাক্ত হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39