তোতাপাখি

in আমার বাংলা ব্লগ2 years ago

1000021418.png

পারিপার্শ্বিক অবস্থা দেখে এখন আর ব্যথিত হইনা বরং ভাবি কত তাড়াতাড়ি একটা প্রজন্ম নিঃশেষ হয়ে যাবে, সেই দিন গোনার চেষ্টা করি। অসুস্থ নিয়মনীতি যেখানে সুস্থ হিসেবে প্রাধান্য পায়, সেখানে আর যাইহোক সাবলীল সবকিছুই পরিত্যাজ্য।

মগজ ভর্তি মল যোখানে উপস্থিত , সেখানে সুচিন্তার উদয় হওয়া বড্ড দুরুহ। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, হোক সেটা মৌলিক চাহিদা কিংবা সুস্থভাবে বেঁচে থাকার অবস্থা । সব জায়গায় দুর্নীতি যেন কিলবিল করছে। যদিও বিবেক এখনও নিঃশেষ হয়নি , তবে কোনরকমে টিকে আছে। সেকি ভঙ্গুর, জর্জরিত অবস্থায় একদম নেতিয়ে গিয়েছে।

এতসবের মাঝেও সবাই যেন মুখে স্কচটেপ দিয়ে আছে। অনেকটা তোতাপাখির মতো শেখা বুলি আওড়াতেই এরা অভ্যস্ত। এদেরকে পিষে ফেলুক কিংবা ক্রমাগত নিতম্বে উঠতে বসতে লাথি দিক, তাও এরা দাঁত কেলিয়ে বলবে, হুজুর দারুণ তো, সবকিছু ঠিকঠাক আছে, এভাবেই চলুক।

না আছে, সমাধানের কোন চিন্তাভাবনা কিংবা শেখানো বুলির বাইরে গিয়ে,নিজের মতো করে ভাববার অবস্থা। বিষ এখন সর্বাঙ্গে, তাই খালি কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত সবাই।

জয় তোতাপাখির জয়
জয় জী হজুরের জয় ।।

ভিডিও লিংক

বর্তমান প্রজন্মের উপর দীর্ঘদিন পর্যবেক্ষণ করে, আমি কয়েকটা গুরুতর তথ্য বাস্তবে পেয়েছি

  • এরা আসলে নিজের মতো করে ভাবতে জানে না।
  • প্রতিবাদ করার মানসিকতা নেই।
  • পূর্ব থেকেই যা শেখানো হয়, সেটাতেই তারা অভ্যস্ত।
  • নতুন কিছু শেখার চিন্তাভাবনা কিংবা গ্রহণ করার মতো মানসিকতা এদের নেই।
  • শর্টকাটে সবকিছু পাওয়ার প্রত্যাশা । পরিশ্রম কোনভাবেই করতে চায় না।
  • সুস্থ বিনোদনের বড্ড অভাব।
  • পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে নতুন কোন কিছু পড়ার আগ্রহ নেই।
  • ডিজিটাল ডিভাইস ও মাত্রা অতিরিক্ত ইন্টারনেট আসক্তি।
  • বিজ্ঞানমনস্ক চিন্তা ভাবনায় যথেষ্ট অনীহা কিংবা নিজের ভিতরে প্রশ্ন তৈরি করতে না পারার ব্যর্থতা এদের রয়েই গিয়েছে।

এমন আরো হাজারো পয়েন্ট গভীরভাবে চিন্তা করলে বের করা যাবে, নিজ নিজ অবস্থান থেকে। তবে যত কিছুই হোক না কেন, দিনশেষে একটা প্রজন্ম চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবতেই মাঝে মাঝে আমি বড্ড শিহরিত হই।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একসময় শুনতাম "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও,আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেবো"। কিন্তু কোথায় সেই শিক্ষিত জাতি,আমি তো খুঁজে পাই না। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। প্রতিটি দেশের উন্নতি নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রজন্মের কথা ভাবলেই তো শরীর শিউরে ওঠে। ভবিষ্যৎ প্রজন্মের কথা আর বললাম না। শুধু একটা কথাই বলবো, জাতি হিসেবে আমরা চরম ব্যর্থ। সামনে যে সার্বিক পরিস্থিতির আরও অবনতি হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাইহোক দারুণ লিখেছেন ভাই। ভিডিও ক্লিপটা বেশ মনোযোগ সহকারে দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার মতামতের জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার কথাগুলো ঠিক ভাই। আমি এগুলো খুব কাছ থেকে দেখছি। যেমন আমাদের পাঠ‍্যবই এর বাইরে কোন বই পড়ার অভ‍্যাস নেই। ইন্টারনেট আসক্তি। বাস্তবে প্রতিবাদ করার লক্ষণ নেই কিন্তু স্ট‍্যাটাসে প্রতিবাদের ঝড় তুলে দেয়। কথা ঠিক বলেছেন ভাই এরা নিজের মতো করে ভাবতেই পারে না। আপনার কথাগুলো দারুণ ছিল। অনেক সুন্দর উপস্থাপন করেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এ প্রজন্ম কে দেখি আর বড্ড আফসোস করি।

 2 years ago 

আপনি যে কয়টা তথ্য দিয়েছেন সব কয়টাই বর্তমান প্রজন্মের মাঝে বিদ্যমান। এ প্রজন্ম দিয়ে নতুন দিনের আশা করা নিতান্তই বোকামি হবে। সামনে আরও ভয়াবহ পরিস্থতি অপেক্ষা করছে। আমরা হলাম নীরব দর্শক শুধু। দেখে যাচ্ছি কিন্তু কিছু করার মানসিকতা নেই। তরুণ প্রজন্মরাই পারে নতুন দ্বার উন্মোচন করতে। সম্ভাবনাময় একটা বাংলাদেশ তৈরি করতে। সোনার দেশে সেই সোনার ছেলেগুলো কবে হবে সেটাই দেখার বিষয়!

 2 years ago 

আমাদের অবশ্যই কিছু করার আছে হয়তো সেটা , নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.65
ETH 1578.41
USDT 1.00
SBD 0.42