২৮ আগষ্ট | শায়ানের তৃতীয় জন্মদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

1000034397.jpg

ঠিক এখন থেকে বছর তিনেক আগে, আমি প্রথম বাবা হয়েছিলাম। বাবা হওয়ার অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। এ কথাটা বলার একটাই কারণ, যারা শুধুমাত্র বাবা হয়েছে তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে।

জীবনের সবচেয়ে সুখকর অনুভূতি গুলোর মধ্যে মনে হয় এইটাই আমার কাছে প্রিয় অনুভূতি।

আমি আসলে এমন বাবা, যে কিনা অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে সিজার চলাকালীন সময়ে, আমার সিনিয়র ডাক্তার কলিগ সার্জনের সঙ্গে , পুরো অপারেশন অ্যাসিস্ট করেছিলাম। নিজের হাতে বাবুকে ওর মায়ের পেট থেকে বের করে, নাড়ি কেটে কোলে তুলে নিয়েছিলাম।

দেখতে দেখতে বাবু আমার বড় হয়ে যাচ্ছে, কখন যে তিনটা বছর চোখের পলকে কেটে গেল তা যেন বুঝে উঠতেই পারলাম না । মনে হচ্ছে এই তো সেদিন বাবু পৃথিবীতে আসলো ।

1000034399.jpg

ভিডিও লিংক


২৮ আগস্ট আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। ওই সময় পুরো সময়টা যে আমার কিভাবে কেটেছিল, তা বলা মুশকিল। তখন আমি ডাক্তারি প্রফেশনের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত ছিলাম, ঐ যাত্রায় আমাকে আমার সিনিয়র ডাক্তার কলিগরা কিংবা আমার লেখালেখির জগতের কলিগরাও মানসিকভাবে বেশ সাহস ও সহযোগিতা জুগিয়ে গিয়েছিল। যা আমি কোনভাবেই কোনদিন ভুলতে পারবো না। আমি সারাটা জীবন কৃতজ্ঞ তাদের কাছে।

প্রতিবারই কমবেশি বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে কিংবা ক্যাফেতে বাবুর জন্মদিন পালন করা হয়। তবে এবার তা সম্পূর্ণ আলাদা। যেহেতু গ্রামে আছি, তাই গ্রামের আত্মীয়-স্বজনদের নিয়েই বাবুর এবারের জন্মদিনটা পালন করে ফেললাম।

আমার গ্রামের আত্মীয়-স্বজনরাও বেশ খুশি হয়েছিল, অন্তত তাদের নিয়ে একটা বেলা ভালো সময় কাটিয়েছি এবং সাধ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি, আমার কাছে এটাই অনেক।

সব মিলিয়ে একজন বাবা হিসেবে বলতে চাই, প্রতিটি শিশুই বেড়ে উঠুক সুস্থ পৃথিবীতে সুন্দরভাবে।

1000033814.png

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শুভ জন্মদিন শায়ন বাবু। আসলে ভাইয়া বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায়। যাইহোক গ্রামে সবাই মিলে বেশ ভালোই আনন্দ করেছেন। এভাবেই ফিরে আসুক বার-বার শায়নের জন্মদিন।আগে বললে আমরা সবাই চলে যেতাম হা হাহা। সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইচ্ছা আছে একবার আপনাদের সবাইকে নিয়ে বাবুর জন্মদিন পালন করার। শুভেচ্ছা রইল 🙏

 2 years ago 

অপেক্ষায় থাকলাম ভাইয়া

 2 years ago 

শুভ জন্মদিন শায়ান, অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আগামীর দিনগুলো আরো সুন্দর ও আনন্দময় থাকুক।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আপনার বাবুদের জন্যও শুভেচ্ছা রইল।

 2 years ago 

প্রথমে জানাই শায়ান বাবুকে জন্মদিনের শুভেচ্ছা এবং তার জন্য অনেক অনেক দোয়া রইল। এবারের আয়োজনটা বেশ ভালোই করলেন গ্রামের পরিবেশে করলেন গ্রামের মানুষ বেশ আনন্দিত হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার যে সুন্দর অনুভূতি শেয়ার করলেন বাবুর সেই জন্মদিনের।

 2 years ago 

ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পারার জন্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? শায়ান বাবুর তৃতীয় জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো -শুভ জন্মদিন। জন্মদিনের মুহূর্ত গুলো বেশ দারুন ছিলো। শায়ান বাবু যেন মানুষের মতোন মানবিক মানুষ হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। ভালো থাকবেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই শায়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শায়ান যাতে সবসময় সুস্থ থাকে এবং বড় হয়ে আপনাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে, সেই কামনা করছি। গ্রামের বাড়িতে একেবারে ঘরোয়া পরিবেশে সবাইকে নিয়ে শায়ানের জন্মদিন পালন করেছেন,এটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে সবাইকে নিয়ে আনন্দ করার মজাই আলাদা। যাইহোক আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।

 2 years ago 

এবারের জন্মদিন সত্যিই বেশ ব্যতিক্রম ছিল এবং গ্রামের আত্মীয়-স্বজন বেশ খুশি হয়েছিল ভাই ।

 2 years ago 

আমাদের ছোট্ট সোনা বাবু শায়ানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, প্রথমবার বাবা হওয়ার অনুভূতিটা সত্যিই খুবই আনন্দের। আর এই অনুভূতি শুধু যারা বাবা হয়েছে তারাই উপলব্ধি করতে পারবে। পরিবারের সবাইকে নিয়ে চমৎকার একটি জন্মদিনের কেক কেটে বেশ আনন্দঘন সময় অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের শায়ান বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওর সুস্থ, সুন্দর ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

 2 years ago 

বাবা হওয়ার অনুভূতি আসলেই অপ্রকাশ্য, এটা একদম সত্যি ভাই।

 2 years ago 

প্রথমে শায়ান বাবাকে জন্মদিনের শুভেচ্ছা এবং দোয়া রইলো বাবু যেন সবসময় সুস্থ থাকে। শায়ান বাবু জীবনের প্রতিটি ধাপ সফলতার দ্বারপ্রান্তে গিয়ে আপনাদের মুখ যেন উজ্জ্বল করতে পারে এই কামনাই করি ।দেখতে দেখতে শায়ান বাবু ও বড় হয়ে যাচ্ছে।গ্রামের বাড়িতে সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই বাবুর জন্মদিনের সুন্দর অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে এবং আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

শায়ানের তৃতীয় জন্মদিনের অনাবিল শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন সায়নকে মানুষের মতো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

 2 years ago 

শুধু শায়ান না, সঙ্গে যেন আপনার সন্তানেরাও মানুষের মত মানুষ হয়ে বেড়ে ওঠে, এমনটাই কামনা করি।

 2 years ago 

অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা 🙏🙏

 2 years ago 

তখন সবেমাএ আমার বাংলা ব্লগের পথচলা শুরু হয়েছে। ঐসময় আপনার ছেলে পৃথিবীতে আসে। দিনটার কথা মনে আছে ভাই। দেখতে দেখতে আমার বাংলা ব্লগের সাথে শায়ানের বয়স ৩ হয়ে গেল। শায়ানের জন্য অনেক অনেক শুভকামনা। আশাকরি ভবিষ্যতে একজন ভালো আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, আমার বাংলা ব্লগের বয়স আর শায়ানের বয়স একদম কাছাকাছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38