ক্ষুদ্র সফলতা
সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে একটা পোস্ট করেছিলাম, তখন কিছু কথা অনেকটা ব্যথিত হয়েই বলেছিলাম। কেননা পারিপার্শ্বিক অবস্থা দেখে, কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। কথাগুলো এমন ছিল,
অনেক ব্যথিত হয়েই পোস্টটা করলাম।
ব্যানার-পোস্টার-ফেস্টুন গুলো না থাকলে হয়তো রাস্তাগুলোর চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে যেত। আচ্ছা এখন প্রশ্ন, এই চিত্র কি শুধুমাত্র এখানকার নাকি সারা বাংলাদেশের একই। প্রকৃতি তো আর এলিয়েন ধ্বংস করে না, প্রকৃতি ধ্বংসের জন্য মানুষই যথেষ্ট।
এখন ২০২৩ সাল চলে, যুগ কতদূর এগিয়ে গিয়েছে আর আমরা গাছে পেরেক মারাতেই পড়ে আছি। চাইলেই শুভেচ্ছা ভিন্নভাবে জানানো যায়, এ যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড্ড মুশকিল। শুভেচ্ছা বিনিময় হোক সোশ্যাল মিডিয়াতে, পরিবেশ প্রকৃতির উপর এতো নির্যাতন করে নয়।
সু-বুদ্ধির উদয় হোক সকলের।
ভুল ত্রুটি মার্জনীয়
যেহেতু কুঠিবাড়ির রাস্তাতে আমি প্রতিনিয়তই বাবুকে নিয়ে রিক্সায় করে যাতায়াত করি, তাই গতকালেও সেই রাস্তাতে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, তবে গতকাল হঠাৎই চোখে পড়লো ব্যানার গুলো আর নেই। কে বা কারা জানি অপসারণ করে ফেলেছে।
ব্যাপারটা দেখে যেন আমার আনন্দে চোখ ছল ছল করছিল। আমি নিজের চোখকে কোন ভাবেই যেন সেটা বিশ্বাস করাতে পারছিলাম না। যদিও সেই সময় লেখাটা আমার গতানুগতিক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করেছিলাম এবং আমার ফেসবুকে বলতে গেলে এলাকার সকল শ্রেণীর লোকজন যুক্ত আছে, হয়তো তারা কোনো না কোনোভাবে আমার লেখাটি পড়েছিল।
এক্ষেত্রে নিজের কাছে, নিজের কি পরিমাণ যে গর্ববোধ হচ্ছে আর কি বলে বোঝাতে পারবো না।
আমি হয়তো, একা নিজে পুরো দেশের নোংরা কালচার পরিবর্তন করতে পারবো না। তবে যদি নিজে অবস্থান থেকে সচেতন হই, সচেতনতার বার্তা নিজের এলাকার মানুষজনের ভিতরে পৌঁছে দিতে পারি, তাহলে আমি মনেকরি, ধীরে ধীরে একটা সময় আশেপাশের সবকিছুই পরিবর্তন হয়ে যাবে।
এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায় আসলেই পরিবর্তন খুবই জরুরী। পরিবর্তন আসুক মানসিকতায়, সুবুদ্ধি ও সুচিন্তার উদয় হোক সকলের মাঝে। প্রকৃতি পরিবেশের উপর আর নির্যাতন নয়, শুভেচ্ছা জানানো হোক সোশ্যাল মিডিয়াতে।
ভালোবাসা রইলো সকল পরিবর্তনশীল মানুষের জন্য, যারা নিজেকে পরিবর্তন করে ফেলছে বা করার চেষ্টায় আছে।
আমার এই ক্ষুদ্র সফলতা, আমার একার নয় বরং সকল পরিবর্তনশীল ও সুচিন্তার মানুষের।
ভুল ত্রুটি মার্জনীয়
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/sharifShuvo11/status/1725796541997387853?t=hS0yBpBzReVVU-YvUszNmQ&s=19
আমি হয়তোবা মিস করছিলাম আপনার ওই পোস্টটি। আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া প্রকৃতি তো এলিয়েন ধ্বংস করে না। প্রকৃতি ধ্বংসের জন্য একমাত্র দায়ী মানুষ। আমাদের এখানেও অনেক গাছপালা ছিল। পরিবেশটাই চেঞ্জ করে দিয়েছে। এখন রাস্তা করার জন্য সব কিছু কেটে ফেলেছে একদম শ্মশান হয়ে গেছে পুরা। প্রতিটা মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভাইয়া।হয়তোবা ভাইয়া আপনার পোস্টের কারণেই মানুষজন আরো সতর্ক হয়েছিল।সত্যি ভাইয়া আমারও বেশ গর্ববোধ লাগছে। আপনার মত আমাদের সকলের উচিত সচেতন করা। আমরা তো পুরা দেশের নোংরা কালচার পরিবর্তন করতে পারবো না কিন্তু নিজ নিজ অবস্থান থেকে নিজের এলাকার মানুষ জনের ভিতর পৌঁছে দিতে পারবো সচেতনা এবং সুন্দর কিছু যুক্তিসমূহ কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা সোশ্যাল মিডিয়াকে একটা জনগণের সেবার বার্তা হিসেবে নিতে পারি। আমরাও চাই পরিবর্তন আসুক মানসিকতার সুবুদ্ধি ও সুচিন্তার উদয় হোক সকলের মাঝে।
ব্যাপারটা কিন্তু সত্যিই আনন্দের। এটা আসলে ক্ষুদ্র নয়, অনেক বড় সফলতা। সোস্যাল মিডিয়ার এই যুগে মানুষ যে কেন এধরনের কাজগুলো করে আসলে মাথায় ধরে না। যাইহোক আপনি লিখালেখি করার পর ব্যানার গুলো সরিয়ে নিয়েছে জেনে ভীষণ খুশি হলাম।
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপনার মন্তব্যের কাছে।
হ্যাঁ ভাইয়া আপনার পূর্বের পোস্টটি আমি পড়েছিলাম এবং মন্তব্য করেছিলাম ।আজ সত্যিই সেই রাস্তায় ব্যানার গুলো নামিয়ে ফেলা হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো ।ক্ষুদ্র হলেও কিছুটা সফলতা পেলে সত্যি ভীষণ ভালো লাগে। যাক এই মানুষগুলোর সুবুদ্ধির উদয় হয়েছে এটিই সবথেকে বড় কথা ।সবার মধ্যে এরকম ধীরে ধীরে পরিবর্তন হলে প্রকৃতিও আবার সুন্দরভাবে সেজে উঠবে। বেশ ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে ।ধন্যবাদ।
প্রকৃতি আবারও নবরূপে সেজে উঠুক, এমনটাই প্রত্যাশা আমিও ব্যক্ত করি আপু।
কথাটি একদম ঠিক ভাইয়া শুধুমাত্র আপনাদের ওখানেই নয় আমাদের এই দিকে জায়গায় জায়গায় গাছের মধ্যে পেরেক মেরে এভাবে পোস্টার ব্যানার গুলো লাগানো হচ্ছে। রাস্তায় হাঁটতে গেলে মনে হয় গাছের থেকে এই পোস্টার ব্যানার গুলোই বেশি দেখতে পাওয়া যায়। তবে খুব ভালো লাগলো এটা দেখে যে আপনি ফেসবুকে শেয়ার করার পর থেকে ধীরে ধীরে এগুলো নিখোঁজ হতে লাগলো। এভাবেই যদি সারা বাংলাদেশের চিত্র বদলে দেয়া যায় তাহলে হয়তোবা গাছগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবে।
সচেতনতা ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, সুবুদ্ধির উদয় হোক সকলের।
ব্যাপার টা যে আমার নজরে আসেনি সেটা না ভাই। আমাদের এলাকার একই অবস্থা ব্যানার ফেস্টুন দিয়ে ভর্তি গাছ দেয়াল বৈদ্যতিক পোলগুলো। এগুলো অপসারণ করা এখন সময়ের দাবি। যদিও এটা আমাদের দ্বারা সম্ভব না তবে নিজ জায়গা থেকে যতটা পারা যায় করতে হবে। আপনার এই পোস্ট গুলো আমাকে বেশ অনুপ্রেরণা দেয় ভাই।।
সচেতনতার বার্তা ছড়িয়ে যাক, সবাই পরিবর্তন হোক, এমনটাই প্রত্যাশা করেছি।
ভাই গাছে পেরেক মারার আপনার সেই পোস্টটি আমি পড়েছিলাম। যাইহোক সেইসময় আপনি ফেসবুকে লেখাটি শেয়ার করেছিলেন বিধায়, আপনার এলাকার মোটামুটি অনেকেই সেটা দেখেছিল এবং সেজন্য কে বা কারা ব্যানার গুলো অপসারণ করে ফেলেছে। আমি মনে করি এটা অবশ্যই বিরাট বড় একটি সফলতা। কারণ এতগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছিল আপনার সেই লেখা গুলো। আসলেই আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে ভাই। আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করা। যাইহোক এমন খুশির মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এ সফলতা আমার একার না বরং সকল পরিবর্তনশীল মানুষের।
আপনার সেই পোস্টটি পড়েছিলাম ভাইয়া । আসলে সেই ব্যানার ফেস্টুন গুলো গাছ থেকে সরিয়ে ফেলাতে এখন খুবই ভালো লাগছে । আর ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন । হয়তো আপনার কথাগুলো কেউ পজিটিভ ভাবে নিয়েছে এবং সেই ব্যানার ফেস্টুন গুলো সরিয়ে ফেলেছে । এখন পরিবেশের সৌন্দর্যটাও অনেকটা বেড়ে গেছে । আসলে আমাদের সমাজের পরিবর্তন হওয়াটা জরুরী । আমিও আপনার মত বলতে চাই হোক মানুষের সুবুদ্ধির উদয় হোক !
আসলেই সুবুদ্ধির উদয় হওয়া বড্ড জরুরি এমতাবস্থায়।
সত্যি ভাইয়া এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হওয়া অনেক জরুরী। তেমনি আমাদের মানসিকতা বদলানোও জরুরী। আর আমাদের চারপাশের পরিবেশ সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। ব্যানার কিংবা বিভিন্ন ধরনের সাইনবোর্ড গুলো একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য নষ্ট করে অন্যদিকে গাছপালা গুলো নষ্ট করে ফেলে। আপনার মত আমরা যদি সবাই সচেতন হই এবং নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হই তাহলে অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলেও সফলতা আসবে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।