মানববন্ধন

in আমার বাংলা ব্লগ2 years ago

গত কয়েকদিন থেকে আলাদা একটা চিন্তার ভিতরে ছিলাম, যেহেতু গ্রামে এসেছি এবং এখানেই নতুন করে অবাসস্থল গড়ে তুলছি, তাই সেদিক থেকে চেষ্টা করছি প্রতিনিয়তই এখানকার লোকজনের সঙ্গে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য।

ভালো-মন্দ সব ধরনের মানুষ নিয়েই তো সমাজ, তাই সেদিক থেকে চিন্তা করলে, এখানেও কিছু মানুষজন আছে, যারা অন্যের ভালো খুব একটা সহজে সহ্য করতে পারে না। বলতে গেলে, নিজের থেকে অন্যের পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার চেষ্টা করে।

1000032473.jpg

1000032475.jpg

1000032474.jpg

ভিডিও লিংক


আমি মূলত এখানে তেমন কারো সঙ্গেই মিশি না, সবার সঙ্গে মুখের সৌজন্যতা বজায় রাখি। তবে কিছুদিন থেকে খেয়াল করছি, বেশ কিছু লোকজন আমার এই সৌজন্যতাকে দুর্বলতা ভেবেছে।

তাছাড়া এখানে শুধুমাত্র আমি একজন প্রগতিশীল লোকের সঙ্গে খুব ভালোভাবে চলাফেরা করি, সে হচ্ছে আমার দোলন ভাই। মূলত তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। গত কয়েকদিন আগে, স্থানীয় কিছু সন্ত্রাসীর হাতে সে বর্বরোচিত হামলার শিকার হয়েছিল। অন্যায়ের বিপক্ষে কথা বলায়, তার উপর এই হামলা হয়।

অতঃপর তার স্কুল এবং পার্শ্ববর্তী অন্যান্য স্কুল প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী ও সচেতনমহল সকলে মিলে মানববন্ধন করেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দিয়েছিল।

যেহেতু ব্যাপারটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়, তাই সর্বোপরি সকলেই ভীষণ দুঃখ প্রকাশ করেছিল। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম, এখানকার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য। তারা আমাকে মানসিকভাবে আশ্বস্ত করেছিল, বিচার নিশ্চিত করার ব্যাপারে।

এই স্বাধীন বাংলায় কোন অবস্থাতেই সন্ত্রাসীমূলক কার্যক্রম মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে, নিজেদেরকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

আমি আমার জায়গা থেকে সচেতন আছি, আপনি আছেন তো।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ন্যায়ের পথে চলতে গেলেই এখন সব জায়গায় এভাবে হেনস্থার শিকার হতে হয়। ব্যাপারটা খুব খারাপ লাগলো যে আপনার দোলন ভাইয়ের উপরে এরকম বর্বরোচিত হামলা হয়েছে। এগুলো কখনোই কাম্য নয়। অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর তাকে যদি এভাবে হামলা করা হয় তাহলে সমাজটার কি হবে। যাই হোক এটার বিরুদ্ধে আপনারা সবাই মিলে মানববন্ধন করেছেন বিষয়টি খুব ভালো লাগলো। আর ভিডিওতে দেখলাম সবাই কিন্তু বেশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই মানববন্ধন করছে,যাতে করে এর ন্যায় বিচার হয়।

 2 years ago 

আসলে এখানকার লোকজন সবাই বিচার চায় এই বিষয়ের। এজন্যই এই মানববন্ধন।

 2 years ago 

সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর এরকম হামলা করতে পারে এটা ভাবতেই অবাক লাগে ভাইয়া। আসলে কিছু কিছু মানুষ আছে যারা নিজের ক্ষমতা প্রদর্শন করতেই ব্যস্ত থাকে। আর সব জায়গাতেই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সত্যিই অনেক প্রয়োজনীয়। তা না হলে প্রতিনিয়তই আমাদের কাছের মানুষ কিংবা আপন মানুষরা আহত হবে।

 2 years ago 

এইজন্য নিজেদেরকে প্রতিনিয়ত সচেতন ও সজাগ থাকতে হবে।

 2 years ago 

ন্যায়ের পথ বড় কঠিন। আজকাল সমাজ এবং সংসারের যা অবস্থা সেখানে নিজের পছন্দমত মানুষের সাথে মিশবো এবং বন্ধুত্ব করব ভাবলে একটি মানুষও পাওয়া যায় না, যেন ঠক বাঁচতে গাঁ উজাড়। তবুও থাকতে হবে তাই থাকি। কথা বলতে হবে তাই কথাও বলি। আপনি যে মানবিকতা নিয়ে মানুষের পাশে আছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই।

 2 years ago 

মানুষ তো এখনো হতেই পারলাম না, তবে চেষ্টায় আছি। বেশ ভালো লাগলো আপনার মন্তব্য।

 2 years ago 

একজন স্কুল শিক্ষকের কাজই হল মানুষকে সঠিক পথ দেখানো এবং অন্যায় দেখলে তার প্রতিবাদ করা। আর সেই প্রতিবাদের কারণে একজন স্কুল শিক্ষকের গায়ে হাত দিতে হবে, এটা তো অবশ্যই অন্যায় কথা। আপনারা যে মানববন্ধন করেছেন, আমি মনে করি একদমই ঠিক কাজ করেছেন। যারা এই জঘন্য কাজটা করেছে, আশা করি তাদের শাস্তি নিশ্চিত হবে।

 2 years ago 

অন্যায়কারীর শাস্তি হোক, এমনটা আমিও প্রত্যাশা করি ভাই।

 2 years ago 

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে দিনদিন অন্যায় শুধু বাড়বেই। যাইহোক আপনার কার্যক্রম সত্যিই বেশ প্রশংসনীয় ভাই। আমাদের সবার উচিত এমন প্রতিবাদী হওয়া। তাহলে দিনদিন আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার কমে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38