আগে ভাবুন তারপর বন্ধুত্ব করুন
কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত একটু বেশিই কষ্ট দিয়ে যায়। তাই কাছের মানুষের সংখ্যা কমিয়ে দেওয়াই শ্রেয় এবং যাকে তাকে কাছের মানুষ না বানানোই উচিত। সোজা কথা শুনতে খারাপ লাগলেও, সেটা হজম করার মানসিকতা রাখাই উত্তম।
সমসাময়িক সময়ে ব্যক্তি জীবনে বন্ধুবান্ধব আমি কমিয়ে ফেলেছি। সেটা অনেকটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করেই। একটা সময় যাদের সঙ্গে প্রতিনিয়ত ঘুরে বেড়াতাম, প্রচুর পরিমাণে আড্ডা দিতাম কিংবা নিজের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম, খুব ভালোভাবে উপলব্ধি করে দেখলাম এই বন্ধু নামক মানুষগুলোই আমার বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে।
নিজের মতো করে সবাই মতামত দিক এটা যেমন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই মতামতগুলো যদি অনেকটা স্বার্থান্বেষী হয়ে যখন কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে, সেটা মেনে নিতে ভীষণ কষ্ট হয়। আমাকে আঘাত দিক, আমাকে ক্ষত বিক্ষত করে ফেলুক, এতে আমার কোন বিন্দুমাত্র খারাপ লাগে না।
সেই সকল মতামত কে কেন্দ্র করে যখন, সামগ্রিকভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেটা মেনে নিতে খারাপ লাগে। সবারই উত্থান পতন থাকে, আমি আমার বন্ধুদের কখনোই ছোট করছি না কিংবা তাদের উত্থান দেখে হিংসে করছি না, তবে যখন মতামত গুলো আক্রমাত্মক হয়ে যায়, তখন নিজের ইচ্ছাতেই পিছপা হয়ে যাই।
আমাদের কাছের অনেক মানুষ আছে, যাদের সঙ্গে আমরা নিজেদের ব্যক্তিগত কিছু কথাও সময় ক্ষেত্রে ভাগ করে নেই, যেটা নিতান্তই ব্যক্তিগত, তবে সেই কথাগুলো যখন অপরিচিত মানুষ জনের কাছ থেকে হুটহাট করে শোনা লাগে, তখন ভাবুন নিজের কাছে কেমন লাগে।
সাম্প্রতিক সময়ে এমন সব বিচ্ছিন্ন ঘটনার শিকার হয়েছি আমি এবং মাঝে মাঝে আমি ভাবি,কাদের বিশ্বাস করছি, কাদেরই বা আমি বন্ধু হিসেবে নির্বাচিত করেছি, যারা আমাকে অপমানিত করতে বিন্দুমাত্র ভাবে না, বিপদে ফেলার জন্য সর্ব সময় মুখিয়ে থাকে। সত্যিই আমি মনেহয় বড্ড মানুষ চিনতে ভুল করেছি। যাইহোক সবকিছু মিলিয়ে জীবন, সব মেনে নিয়েই চলতে হবে। তারপরেও মনেহয় সবদিক বিবেচনা করে, যার তার সঙ্গে বন্ধুত্ব না করাই উত্তম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1736318671046451282?t=-CIfmQQ5eLvV1VsnIjG8kg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বন্ধু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। ভালো মানুষের সংস্পর্শে কিন্তু মানুষ ভালো হয় আর খারাপ মানুষের সংস্পর্শে মানুষ খারাপ হয়। তাই আমাদের জীবনটাকে সুন্দর করতে আগে ভেবে তারপর বন্ধুত্ব করতে হবে। যার সাথে বন্ধুত্ব করলে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা যাবে। বন্ধুদের মতামত গুলো খুবই খারাপ লাগে আমার নিজের কাছেও তাই আমিও নিজেকে পিছিয়ে নিয়েছি তাদের কাছ থেকে। জীবনটা একা কাটাতে ভীষণ ভালো লাগে।
খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া আসলে আমরা বন্ধু চিনতে অবশ্যই ভুল করি।মন খুলে বন্ধু ভেবে মনের দুটো গোপন কথা বলতে পারি কিন্তুু সেই বন্ধুই আবার আমাদের বিশ্বাস ঘাতকতা করে।আসলে বন্ধুকে মনের কথা বলার পর যখন সেই কথা অন্যের মুখে শোনা যায় তখন কষ্ট লাগে এবং বুঝতে পারি সত্যি বন্ধু নির্বাচনে ভুল করেছি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
তাই এমন ভুল আর বারবার করতে চাই না, এজন্য আগে থেকে এখন সাবধান হয়ে যাচ্ছি আপু।
নিজের প্রয়োজনে সবাই স্বার্থান্বেষী হয়ে ওঠে। বিপদেই বোঝা যায় পাশে কোন বন্ধু আছে। তবে তখনই বেশি খারাপ লাগে যখন খুব কাছের বন্ধু নিজেই বিপদে ফেলে দেয়। তাই বন্ধু-বান্ধব কম বানানোই শ্রেয়।
অভিজ্ঞতা বেশ তিক্ত হয়েছে, তাই আপাতত বন্ধুত্ব আর কারো সঙ্গে করছি না।
সত্যি বলেছেন ভাইয়া কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া কাছের বন্ধুরাই বেশি ক্ষতি করে। তবে বন্ধু ছাড়া চলা মুশকিল।
বন্ধু যত কম, আপন মানুষ যত কম তত ভালো থাকা যায়! বন্ধুদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলি কিন্তু সে কথাগুলোর ফলে যদি আমারই ক্ষতির কারণ হয়ে দাড়াঁয় তাহলে ভীষণ কষ্ট দেয়! তবে সবমিলিয়ে আমাদের জীবন! তবে জীবন থেকে একটা শিক্ষা পাওয়া গেল হয়তো এ ভুলগুলো আর কখনো করা হবে না!
এটা একদম ঠিক বলেছেন ভাই, যার যত বন্ধু কম সে তত ভালো থাকে।
আসলে বর্তমান প্রেক্ষাপটে নিজেকে যতোটা গুটিয়ে নেওয়া যায় ততটাই ভালো। কারণ বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর হয়ে গিয়েছে। বন্ধু বান্ধব কমবেশি সবারই থাকে, কিন্তু প্রকৃত বন্ধু পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। বন্ধু হচ্ছে সে,যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। কিন্তু যাকে বন্ধু মনে করে সবকিছু শেয়ার করলাম, সে যদি সেটা ফাঁস করে দেয় এবং সবাইকে বলে বেড়ায়,তাহলে ভীষণ কষ্ট লাগে তখন। আসলে এমনটাই প্রতিনিয়ত হচ্ছে বর্তমানে। কারণ মানুষ চেনা বড় দায়। সুতরাং কারো সাথে বন্ধুত্ব করতে হলে অবশ্যই হাজার বার ভাবা উচিত আমাদের। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধাক্কা খেতে খেতে অবশেষে সিদ্ধান্ত নিয়েছি ভাই, ব্যক্তি জীবনে আর বন্ধুত্ব রাখবো না কারো সঙ্গে।
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আসলেই ভালো চোখে দেখে না। আমাদের চারপাশে ভালো মানুষ এবং খারাপ মানুষ দুটো থাকে। তো চিন্তা করে দেখতে হবে যে আসলে কাদেরকে বন্ধু বানানো দরকার। এবং কাদেরকে জীবন থেকে বাদ দেওয়াই দরকার। যারা অন্যের দেওয়া কথা গুলো হজম করতে পারে না বিশ্বাসঘাতকতা করে। আসলেই এদেরকে এড়িয়ে চলা উত্তম আমি মনে করি।
আমার কাছেও ঠিক তেমনটাই মনে হয় আপু, যারা বিশ্বাসের স্থান ধরে রাখতে পারেনা, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।