ঠান্ডা জ্বরে ভুগছি

in আমার বাংলা ব্লগ3 years ago

thermometer-833085_1280.jpg
source

মোটামুটি বলতে গেলে কয়েকদিন থেকে বেশ ভালই চাপের মধ্যেই আমার সময় যাচ্ছে। কেননা কখনো শ্বশুরবাড়ি, কখনো দাদু বাড়ি, কখনো শহরে নিজের বাসাতে বা কখনো আবার পুনরায় শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করা লাগছে। হয়তো সেটা নিতান্তই ব্যক্তিগত বা পারিবারিক কিছু কাজে।

যাইহোক গত এক সপ্তাহ থেকে প্রচুর ছোটাছুটি করতে হয়েছে। তবে যে কাজগুলোর জন্য ছোটাছুটি করেছি আপাতত সেগুলো বেশ ভালোভাবেই হয়েছে। তাই নিজের কাছে নিজেই কিছুটা কৃতজ্ঞ আমি। এখন কিছুটা চাপমুক্ত, তবে কখন যে এত ছোটাছুটির মাঝে হঠাৎ করেই ঠান্ডা লেগে গিয়েছিল তা যেন বুঝে উঠতেই পারিনি।

আমি যে নিয়মমাফিক চলি, সেই নিয়ম থেকে এই কয়দিন দূরে ছিলাম, যার কারণেই মূলত এই দশা। তাছাড়া আবহাওয়া বেশ ভালই পরিবর্তন হয়ে গিয়েছে, ক্রমাগত ঠান্ডা বাতাস বইছে আর প্রতিনিয়তই হালকা শীত শীত লাগে, বিশেষ করে সকালের দিকে আর সন্ধ্যার পর থেকে।

গত দুদিন থেকে শরীরের অবস্থা একদম নাজুক হয়ে গিয়েছে । ভীষণ ঠান্ডা জ্বরে ভুগছি, সঙ্গে শরীর ব্যথা, গলা ব্যাথা, মাথা ব্যাথা আর ক্রমাগত নাক দিয়ে পানি ঝরছে। সব মিলিয়ে একদম যা-তা অবস্থা। আসলে আমার শরীরের ভিতরেও জানান দিয়ে যাচ্ছে, এটা শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তন হয়েছে অথচ আমার বিগত নিয়মগুলো আমি পরিবর্তন করিনি, এটা যেন তারই একটা নমুনা মাত্র। কেননা আমার সচেতন হওয়া আগে থেকেই দরকার ছিল।

20231113_171702.jpg

শীত মোটামুটি পড়েই গিয়েছে আমাদের উত্তরবঙ্গে, আপনাদের অঞ্চলের কি খবর, তা আমি সঠিক এখান থেকে বলতে পারছিনা। তবে নিজে যেহেতু ঠান্ডা জ্বরের ভুক্তভোগী, তাই আগে থেকেই আপনাদের সর্তক করে দিলাম, ঋতু পরিবর্তন হচ্ছে, চেষ্টা করুন সতর্ক থাকার জন্য, নইলে কিন্তু ঠান্ডা জ্বরে ভুগবেন।

যাইহোক একটু বাড়তি উষ্ণতার জন্য বাড়িতে যেমন গরম কাপড় বের করা লেগেছে, তেমনটা আবার গরম কাপড় প্রতিনিয়ত পরিধান করে বাইরে ঘোরা লাগছে। এই সময়টাকে বেশ ভালোভাবেই উপভোগ করতে পারতাম, যদি সুস্থ থাকতাম। আপাতত নিজের সুস্থ হওয়াটা খুবই জরুরী। আপনারা চেষ্টা করুন সচেতন থাকার জন্য।

ধন্যবাদ

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago (edited)

ভাই প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। ঋতু পরিবর্তনের সময় এরকম ঠান্ডা,কাশি, জ্বর হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ভাই। তবে আমাদের সবাইকে এই দিনগুলোতে বেশ সাবধানে থাকতে হবে। আমাদের সবাইকে সতর্কতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য সবসময় শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিজ নিজ জায়গায় নিরাপদে থাকুন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি।

 3 years ago 

হ্যাঁ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি।আপনি সবাইকে সচেতন হতে বললেন।শীত আসছে বলে।তবে আমাদের ঢাকায় তেমন শীত এখনো পরিলক্ষিত হয়নি।আমিও বলি সচেতন থেকে আমাদের শীতকালকে উপভোগ করতে হবে।

 3 years ago 

ঢাকায় তো আসলে তেমন শীত বোঝাই যায় না।

 3 years ago 

এই সময়টাতে প্রত্যেকটা পরিবারের সদস্যরা কমবেশি অসুস্থ।আপনিও ঠান্ডা জ্বরে ভুগছেন জেনে খারাপ লাগলো।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই চতুর্দিকে মোটামুটি কম বেশি সকলেই অসুস্থতায় ভুগছে।

 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করি। অনেক ব্যস্ত সময় পার করছেন অনেক দৌড়াদৌড়ি করছেন বলেই ঠান্ডা লেগেছে। তারপর জ্বর এসেছে ইনশাল্লাহ ঠিকমতো মেডিসিন খাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমিও অনেকবার এই ধরনের অসুখে পড়েছি এখন মোটামুটি সুস্থ। আপনি যে কাজে ব্যস্ত ছিলেন সেটা সম্পূর্ণ হয়েছে যেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি সুস্থ আছেন জেনে বেশ ভালো লাগলো ভাই।

 3 years ago 

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। মোটামুটি অনেকদিন ধরেই আপনারা ঘনঘন এখানে সেখানে যাতায়াত করছেন। তবে আপনাদের উচিত ছিলো আরেকটু সতর্ক হওয়া। কারণ ঋতু পরিবর্তনের ফলে অনেকেই জ্বর ঠান্ডায় ভুগছে। তবে আমাদের এখানে এখনো শীত পড়েনি। প্রায় সবসময়ই ফ্যান অন করে রাখতে হয়। কিন্তু অবশ্যই আমাদের সবার উচিত সচেতনতা বৃদ্ধি করা। নয়তো অসুস্থ হতে সময় লাগবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের প্রিপারেশনটা এজন্য আগেই নেয়াই ভালো। ঠান্ডা লেগে গেলে এতো সহজে ছাড়তে চাই না। আমারও কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গেছে। তবে এদিকেও অনেক শীত পরেছে। গরম কাপড় সব নামিয়ে ফেলেছি অলরেডি। আশা করছি আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38