হঠাৎই পেট ব্যথা

in আমার বাংলা ব্লগ2 years ago

stomach-3532098_1280.jpg
source

মানুষের কখন কি হয়ে যায় বা যাবে তা বলা মুশকিল। এইতো গতকালই গ্রাম থেকে শহরে ফিরেছি তখনো বেশ ভালই ছিলাম, কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা থেকে কিছুটা অস্বস্তিবোধ অনুভব করছিলাম মানে হঠাৎই পেটে ব্যথা।

যদিও আমি খুব একটা বেশি শারীরিক সমস্যা বা অসুস্থতায় না ভুগলে, সহজে ওষুধ সেবন করতে চাই না, কেননা আগে থেকেই আমার অন্যান্য শারীরিক সমস্যার জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকম ওষুধ সেবন করতে হয়।

যেহেতু শীতকাল চলছে, তাই মূলত এই সময় কিছু অসুখ বেশ ভালোভাবেই সর্বত্র দেখা দেয়, যেমন ঠান্ডা জনিত সমস্যা, পেট ব্যথা কিংবা ডায়রিয়া। মোটামুটি ঠান্ডা জনিত সমস্যায় কিছুদিন আগেই ভুগেছিলাম। তবে এবার হঠাৎ করেই পেট ব্যথার শিকার হয়ে গিয়েছি।

এটার পিছনে কিছু অবশ্য মজার কারণ আছে, বলতে পারেন আমি নিজের থেকেই সমস্যাটা বাঁধিয়ে ফেলেছি । যেহেতু কয়েকদিন শ্বশুরবাড়িতে ছিলাম আর শীতের সময়ে সেখানে বেশ ভালই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল মানে হরেক রকমের পিঠা, সেই পিঠা খাওয়াটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল। যার কারনে এখন বুঝতে পারছি অতিরিক্ত পিঠা খাওয়া আমার মোটেও ঠিক হয়নি।

মুখরোচক খাবার দেখলে, আমরা আসলে নিজেকে হঠাৎই কন্ট্রোল করতে পারি না, যার কারণে পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলি, হয়তো ঠিকঠাক মত হজম হয়না নতুবা অতিরিক্ত তেলে ভাজা খাবার খেয়ে, আমার মত অনেকেই পেটের সমস্যায় ভুগতে থাকেন। এ থেকে প্রতিকারের একমাত্র উপায়, নিজেকে সংযত রাখা। খেতে নিষেধ নেই, তবে পরিমাণে স্বল্প খেলেই যথেষ্ট।

যেহেতু শীতকাল চলছে, হয়তো অনেকেই শ্বশুরবাড়িতে বেড়াতে যাবেন কিংবা শ্বশুরবাড়ির পক্ষ থেকেও আপনাদের নিকট শীতের পিঠা খাওয়ার দাওয়াত আসতে পারে, তবে সাবধান আর যাইহোক পরিমাণ মতো খাওয়ার কথাটা যেন, কোনভাবেই ভুলে যাইয়েন না। তাহলে কিন্তু আমার মত পেট ব্যথার শিকার হতে হবে।

সবাই জামাই আদর সঠিকভাবে গ্রহণ করুন এবং শারীরিকভাবে সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাহাহা! ভাইয়া যারা বিয়ে করেনি তার কি আদর গ্রহণ করবে 😁। যাক, শীতের টাইমে পেট ব্যথা হয় উল্টাপাল্টা কিছু খেলেই। আমারও আপনার মতো তেলের পিঠা খেয়ে পেটের বারোটা বাজিয়ে দিয়েছিলাম। তবে আর পিঠা খাইনা এখন তেলের! আপনার সুস্থ্যতা কামনা করছি

 2 years ago 

এরপর থেকে কানে ধরেছি, আর তেলে ভাজা পিঠা খাব না ভাই।

 2 years ago 

আসলে ভাইয়া কার কখন কি হয় বুঝা মুশকিল। শীতের সময় নারকেল দেওয়া পিঠা একটু বেশি খেলেই পেটে সমস্যা হয়ে যায়। আসলে পিঠা দেখলে লোভ সামলানো কঠিন। দোয়া করি আপনি তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই লোভ সামলাতে পারিনি দেখেই তো আজ এই অবস্থা।

 2 years ago 

আসলে হজমের সমস্যা হলেই পেট ব্যাথা করে বেশিরভাগ সময়। ভাই শ্বশুর বাড়িতে গিয়ে মনে হয় পিঠা অনেক বেশি খেয়ে ফেলেছিলেন। আমিও শ্বশুর বাড়িতে গিয়ে বেশ কয়েক ধরনের পিঠা খেয়েছি এবারের শীতে। তবে আমি পিঠা বেশি খেতে পারি না কখনোই। পাটিসাপটা পিঠা সবচেয়ে বেশি পছন্দ করি, কিন্তু ২/৩ টার বেশি খেতে পারি না। কারণ মিষ্টি জাতীয় জিনিস আমার তেমন পছন্দ নয়। আশা করি আপনার পেট ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ অনেক ধরনের খাবার খেয়েছিলাম, তাছাড়া সঙ্গে তো পিঠা ছিলই, যার কারনে পেটের সমস্যা হয়ে গিয়েছে।

 2 years ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন মজাদার খাবারগুলো খাওয়ার প্রতি আমাদের কারোরই কন্ট্রোল থাকে না ।আর তেলে ভাজা খাবার তো শরীরের জন্য একদমই ঠিক নয় ।হঠাৎ আপনার পেটে ব্যথা শুনে সত্যি বেশ খারাপ লাগলো। আশা করি দ্রুতই ঠিক হয়ে গিয়েছিল। এরপর থেকে শ্বশুরবাড়িতে গেলে একটু কম কম খাবেন কিন্তু হা হা হা।ধন্যবাদ।

 2 years ago 

শ্বশুরবাড়িতে গেলে কি কম খাওয়া যায়, দেখা যায় হরেক রকম খাবার সামনে থাকে, তবে কখনোই এমন সমস্যা হয়নি, এবারই হল এরকম।

 2 years ago 

এখন যেহেতু শীতকাল বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার উৎসব এখন। বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসে। তো আপনি শ্বশুরবাড়ি থেকে অতিরিক্ত খাবার খেয়ে এসে অসুখ করলেন হা হা হা। ভাল হয়ে যাবে ভাইয়া। আসলেই সবকিছুর মধ্য একটা সংযত থাকা দরকার আপনি ঠিক বলছেন।

 2 years ago 

আমার শ্বশুরবাড়িও নেই বেশি খেয়ে পেট খারাপ হওয়ার সম্ভাবনাও নেই হা হা হা। আমার কোন ঔষধ খাওয়া লাগেনা। কিন্তু তারপরও আমি সহজে কোন ঔষধ খেতে চাই না। আপনার বিষয়টি জেনে খারাপ লাগছে। আমাদের উচিত খাবারের দিকে একটু নজর দেওয়া। নিজের লোভ সামলে রাখা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42