বেদনাদায়ক বিদায়

in আমার বাংলা ব্লগ2 years ago

ambulance-2901017_1280.jpg
source

কোনরকম ঘুমকাতুরে চোখে মুঠোফোনটা হাতে নিলাম, কে ফোন করেছে সেটা না দেখেই ফোনটা ধরে কথা বলার চেষ্টা করলাম। অপরপ্রান্ত থেকে এমন একটা খবর শুনতে হবে, যেটার জন্য এই সকালবেলা আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মুহূর্তেই আমার চোখের ঘুম যেন কেটে গিয়েছে।

আজ সকালবেলা হুটকরে মনটা বিষাদে ভরে গেল। শুনলাম, ধলি বেটি নাকি অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়েছে। বেশ অনেকদিন যাবৎ থেকেই সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিল, অতঃপর আজ সে পরাজয়ের গ্লানি মেনে নিয়ে, পৃথিবীর মায়া ত্যাগ করেছে।

ধলি বেটি আমার রক্তের কেউ না, তারপরেও তার জন্য আমার মনটা পোড়াচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাসাতেও সে এসে গৃহস্থালীর কাজ করে দিয়ে গিয়েছিল। বলা যায়, এ পাড়াতেই মোটামুটি তার আনাগোনা ছিল। প্রায় সব বাসাতেই সে, টুকটাক গৃহস্থালীর কাজ করে বেড়াতো। যতদিন শরীরটা ভাল ছিল, ততদিন কাজ করেই গিয়েছে।

তবে অসুস্থ হওয়ার পর থেকে, সে যেন মুহূর্তেই সবার মাঝ থেকে হারিয়ে গিয়েছিল। বলতে গেলে, সবাই তাকে ভুলেই গিয়েছিল। এ শহরে কেউ কাউকে মনে রাখতে চায় না, চোখের আড়াল হলেই সবাই যেন সবাইকে ভুলে যায়। ধলি বেটি যখন অসুস্থতায় একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিল, সেই সময়েও আমার কানে খবর এসেছিল। আমার দিক থেকে তখনও সহযোগিতার কোন কমতি ছিল না। যতদূর সম্ভব হয়েছিল, সহযোগিতা করার চেষ্টা করেছি।

মাস দুয়েক যেতে না যেতেই, আজ আবারও খবর আসলো। এবারও সহযোগিতার জন্যই, তবে তা আর ওষুধ কেনার জন্য নয় বরং যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে তার লাশ এসেছে, সেই অ্যাম্বুলেন্সের ভাড়া মেটানোর জন্য এবং দাফন-কাফনের ব্যাপারে।

যেহেতু সকাল বেলায় ঘুম থেকে উঠেই এমন খবরটা পেলাম, তাই নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। অবশেষে ছুটে গেলাম ধলি বেটি কে শেষবারের মতো দেখতে।

বিগত পোস্ট লিংকঃ

লিংক

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এরকম বেদনাদায়ক খবর শুনলে আসলে বিষাদে মনটা ভরে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার ভাই। তবে মানুষ হয়েছে মানুষের পাশে আপনি সর্বদা থাকেন এটাই সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ধলি বেটির আত্মা যেনো বেহেস্তে গমন করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পৃথিবীতে সবথেকে বড্ড কঠিন কাজ হচ্ছে মানুষ হওয়া, যা এখনো হতে পারিনি।

 2 years ago 

আসলে আমরা হচ্ছি স্বার্থপর, তাইতো কারো বিপদে এগিয়ে যাই না। একসময় যারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, পরবর্তীতে তারা চোখের আড়াল হলেই আমরা ভুলে যাই। তবে এটা ঠিক নয়,কারণ বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়। আপনার পোস্টের মাধ্যমে আগেই জানতে পেরেছিলাম ধলি বেটির অসুস্থতার কথা। অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন। উনার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওপারে ভালো থাকুক ধলি বেটি, এমনটা প্রত্যাশা আমিও ব্যক্ত করছি ভাই।

 2 years ago 

যে কোন মৃত্যুই কষ্টের। আপনার ধলি বেটির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা। রক্তের সম্পর্ক না হলেও অনেক সময় কেউ আপন হয়ে উঠে, তার প্রমাণ আপনার ধলি বেটি।ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চিরবিদায় নিলেন। ওপারে ভাল থাকবেন তিনি আজ এই প্রার্থনা।মানুষ মানুষের জন্য আপনি আজও প্রমাণ দিয়েছেন। শোক হোক আপনার শক্তি।

 2 years ago 

পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করছি আপু, তবে মানুষ হওয়া বড্ড কঠিন কাজ।

 2 years ago 

সত্যি ভাইয়া শহরের মানুষগুলো বড় অদ্ভুত। চোখের আড়াল হলে আর কাউকে মনে রাখে না। যেই মানুষটি আগে সবার বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতো সেই মানুষটির খবর হয়তো শেষ পর্যন্ত কেউ আর রাখেনি। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে তার জীবন শেষ হয়ে গেল জেনে অনেক কষ্ট পেলাম ভাইয়া।

 2 years ago 

শুধু শহরের মানুষ না বরং সব জায়গার মানুষই বড় অদ্ভুত। চোখের আড়াল হলেই কেউ খোঁজ নিতে চায় না।

 2 years ago 

ধলি বেটির সম্পর্কে আগের পোস্টে জেনে ছিলাম। শেষ অবধি ক্যান্সারের কাছে বিদায়ই নিতে হলো। খবরটা শুনে আমারও ভীষণ খারাপ লাগছে। ক্যান্সার শব্দটা শুনলেই ভয় লাগে। কতোশত প্রাণ ঝরে যাচ্ছে!

 2 years ago 

আসলেই ব্যাপারটা বেশ দুঃখজনক ভাই, তবে কিছুই করার নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37