সুখবর শুনে ঘুম ভাঙলো

in আমার বাংলা ব্লগ2 years ago

cell-1344985_1280.jpg
source

এক প্রকার বিচ্ছিন্ন জীবনযাপনে অভ্যস্ত আমি। বিচ্ছিন্ন কথাটা এজন্যই বললাম, কেননা স্বাভাবিক জীবনের গতিপথ মোটামুটি বহু আগেই পরিবর্তন করে ফেলেছি। তাই হয়তো এখন আমার ধ্যান জ্ঞান কিংবা কর্ম বলতে গেলে পুরোটাই ভার্চুয়াল জগতের মানুষগুলোকে কেন্দ্র করে। যাদের কে হয়তো খালি চোখে দেখা যায় না, তবে তারপরেও তাদের সঙ্গে যেন আমার একটা আত্মার আত্মিকটান অনুভব করি।

যদিও বা ল্যাপটপ-মুঠোফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলেই, এই সম্পর্কের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সবকিছু জানা-বোঝার পরেও এ পিছুটান যেন কোনভাবেই কমছে না বরং বাড়ছে।

ফেলে আসা জীবনের সঙ্গে ইতি টেনেছি বহু আগেই। তবে তারপরেও টুকটাক যখন ফেলে আসা জীবনের মানুষগুলো হঠাৎই খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, তখন হয়তো নিজের কাছে কিছুটা হলেও ভালো লাগা কাজ করে।

মাহবুব ভাই এখন অ্যানাস্থেসিয়ার সিনিয়র কনসালটেন্ট হয়েছে। তাকে আর কোনোভাবেই আগের মত করে পাওয়া সম্ভব না। বেশ ভালই ব্যস্ত থাকে সে এখন। আগে যখন আমাদের এই স্থানীয় সরকারি হসপিটালে সে কর্মরত ছিল, তখন তার সঙ্গে এদিক সেদিক কতো ছুটে বেরিয়েছি তা হিসেবের বাইরে । মূলত তার সঙ্গে পরিচয়ের সূত্রপাতটা আমার একটু ভিন্নভাবে হয়েছিল, আমি যখন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে অপারেশন অ্যাসিস্ট করতে যেতাম, সেই সময়ই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়।

এই পুরো উপজেলা মিলে সেই সময়ে তিনি একাই ছিলেন অজ্ঞানের ডাক্তার। মোটামুটি এই মফস্বলে যে অপারেশনগুলো হতো, হোক সেটা সরকারি হসপিটালে কিংবা প্রাইভেট ক্লিনিক গুলোতে, সব জায়গাতেই তাকেই লাগতো। তার কর্মদক্ষতা বেশ ভালো ছিল বিধায় পরবর্তীতে চাকরির প্রমোশনের জন্য খুব একটা বেশি তাকে দেরি করতে হয়নি। এইতো দুই তিন বছর আগেই শুনেছিলাম সে নাকি জুনিয়র কনসালটেন্ট হয়েছিল এবং তারপরে আবার কয়েক বছর যেতে না যেতেই, আজ শুননাল সে নাকি সিনিয়র কনসালটেন্ট হয়েছে।

যদিও আমার বিগত জীবনের কলিগ কিংবা বন্ধু-বান্ধব কারো সঙ্গেই তেমন একটা আর যোগাযোগ নেই বললেই চলে। তবে তারপরেও, মাহবুব ভাই প্রতিনিয়ত কোন না কোনভাবেই আমার খোঁজখবর নিয়ে গিয়েছে বা এখনো নেওয়ার চেষ্টা করে।

আজ সকালে ঘুমটা ভেঙেছে, তার ফোনকলে। কোন রকমে মুঠোফোনটা রিসিভ করতেই, ফোনের অপর প্রান্ত থেকে মাহবুব ভাই চেঁচিয়ে বলল। কিরে এত বেলা হয়েছে, তুই এখনো ঘুমাচ্ছিস। শোন, আজ থেকে তোর ভাই সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেয়েছে। তোর সঙ্গে শীঘ্রই দেখা হবে, অনেক কথা জমে আছে।

আমি কিছু বলার আগেই, ফোনটা সে কেটে দিল। এমন আচরণ তার নতুন না বরং বহু পুরনো। আমি জানি, সে আজ বড্ড ব্যস্ত। এত ব্যস্ততার মাঝেও সে যে আমাকে সময় করে ফোন দিয়েছে, এটাই তো আমার মত ক্ষুদ্র মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি।

আমি বড্ড কৃতজ্ঞ মহাবুব ভাই, তোমার কাছে। তুমি আরো বড় হও, আরো এগিয়ে যাও। আর এমন সুখবর গুলো ক্রমাগত আমাকে জানিও।

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই ভাই ভার্চুয়াল জগতের মানুষদের সাথে মনে হয় আমাদের আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। যাইহোক এখনকার বেশিরভাগ মানুষ স্বার্থপর। তাই অনেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে। তবুও দিনশেষে কিছু কিছু পুরনো মানুষের সাথে সম্পর্ক থেকেই যায়। যাইহোক সকাল সকাল খুব ভালো একটি খবর পেয়েছেন ভাই। আসলে কর্মদক্ষতা থাকলে পদোন্নতি তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। মাহবুব ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও তাই মনে হয়, আমরা কেউ কাউকে চিনি না, তারপরেও অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। কি একটা অবস্থা, তাই না।

 2 years ago 

মাহবুব ভাই কনসালটেন্ট পদে পদোন্নতি হয়েছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে আপন মানুষের এমন উন্নতি হলে নিজের কাছে অনেক ভালো লাগে ।আর বর্তমান ভার্চুয়াল মানুষের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক হয়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমে। যখন তাদের সাথে কথা বলে মনে হয় তারা কত আপন কত কাছের।যাইহোক সকাল-সকাল এমন একটা খবর শুনলে সবারই ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রতিটা দিনই ভালো খবর দিয়ে শুরু হোক এবং সবার সময় ভালো কাটুক, এমনটাই তো প্রত্যাশা ব্যক্ত করি।

 2 years ago 

আমাদের সামনাসামনি দেখা বা কথা হলেও ভার্চুয়ালি তার থেকেও যেন বেশি কানেক্টেড। আর এটা প্রতিনিয়তই বাড়ছে। টেকনোলজির এ যুগে এটাই বোধহয় সবচেয়ে বড় সুফল। যাক, মাহবুব ভাই সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি হয়েছে জেনে ভালো লাগলো। শত ব্যস্ততার মাঝেও যে মানুষ মনে রাখে এটাই বা কম কিসের ☘️

 2 years ago 

এজন্য অবশ্য কৃতজ্ঞ আমি, কারণ আমার মত একজন ক্ষুদ্র মানুষকে সে মনে রেখেছে, এটা আমার কাছে আসলেই অনেক বড় প্রাপ্তি।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপনি ভার্চুয়াল লাইফ গুলো এমনি যদিও আমরা দেখি না একে অপরকে অনেক বেশি বিশ্বাস করি। কিন্তু যখন মুঠোফোনের কিংবা ল্যাপটপের নেটওয়ার্ক বন্ধ করে দিব তখন সবকিছু শেষ। তবে বাস্তবতার ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দূরত্ব তৈরি হলেও কিন্তু সময় অসময়ে আবার সামনা সামনি পড়ে যায়। মাহবুব ভাই অনেক ভালো একজন মানুষ বুঝতে পারলাম। সিনিয়ার কনসালটেন্ট হয়েছেন সেই সুখবরটা আপনাকে দিল। বুঝতে পারছেন উনি এখনো আপনাকে স্মরণ করে এবং আপনার কথা মনে রেখেছেন। দিন শেষ যখন প্রিয় মানুষ গুলো একটু খোঁজ খবর নেই তাহলে বেশ ভালই লাগে।

 2 years ago 

এটা একদম ভালো বলেছেন, দিনশেষে প্রিয় মানুষগুলো খোঁজখবর নিলে কিছুটা প্রশান্তি মেলে।

 2 years ago 

ভার্চুয়াল জগৎটা যে কোন সময় শেষ হয়ে যেতে পারে জেনেও আমরা দিন দিন এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। এর ফলে সরাসরি মানুষজনের সঙ্গে মেলামেশা অনেকটাই কমে যাচ্ছে। যাইহোক ভালো লাগলো মাহবুব ভাইয়ের প্রমোশনের কথাটা শুনে। আসলে ভালো কাজ করলে তার ফল একসময় পাওয়াই যায়।

 2 years ago 

আসলে দাদা আমরা সকলেই ভার্চুয়াল জগতে অনেক বেশি এক্টিভ। তবে এই কথা একবারও চিন্তা করি না যে, যদি ইন্টারনেট চলে যায় কিংবা মোবাইল, ল্যাপটপ চলে যায় তাহলে আমরা সব কিছু হারিয়ে ফেলে দেবো। যাইহোক, নিজের কাছের বন্ধু বান্ধব কিংবা কলিগ যদি ভালো জায়গায় চলে যায় বা ভালো পোস্টে প্রমোশন পায় তাহলে আসলেই ভালো লাগে। আপনার মাহবুব ভাই আপনাকে অনেক মনে করে ফোন করেছে এবং সুখবরটা জানিয়েছে, এই দিক থেকে কিন্তু আপনার ভালো লাগাটাই স্বাভাবিক দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64761.24
ETH 1889.07
USDT 1.00
SBD 0.38