রক্তাক্ত জুলাই

in আমার বাংলা ব্লগ2 years ago

1000030709.jpg
source

দেশের চলমান সমস্যার কথা নিয়ে নতুন করে আর কিছু বলতে চাই না, যা ইতিমধ্যেই আপনারা অবগত। তবে সমসাময়িক পরিস্থিতি যে খুব একটা ভালো ঠেকছে না, তা এখন সবাই আন্দাজ করতে পারছে।

গত রাতের পর থেকে সোশ্যাল মিডিয়াতে আর ইচ্ছে করেই ঢুকছি না, অনেকটা মানসিক ট্রমার ভিতরে পড়ে গিয়েছি। মানে যতবারই সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, রক্তাক্ত সব খবরগুলো যেন চোখের সামনে বারবার ভাসমান হচ্ছে।

সব মিলিয়ে মনের অবস্থা খুব একটা ভালো নেই, কদিন আগে নিজেও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভীষণ ঝামেলায় পড়ে গিয়েছিলাম। এখানে আসলে থাকতে গেলে অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, কোন কিছুতেই মুখ খোলা যাবে না। শুধু নীরব দর্শকের মত চেয়ে থাকতে হবে।

অনেকটা বুদ্ধিশূন্য মেধাশূন্য বাকপ্রতিবন্ধী হয়ে থাকতে পারলেই, এখানে খুব সহজেই টিকে থাকা যাবে। তাছাড়া এসবের বাইরে কোন অবস্থাতেই টিকে থাকা যাবে না। তৈলমর্দন এদের কাছে বড্ড মুখ্য বিষয়।

এ ভঙ্গুর সমাজ চায় না, আলো আসুক। অন্ধকারে নিমজ্জিত থাক সর্বদা সবকিছু এটাই তারা চায়। নষ্টরা এখানে একত্রিত ও সক্রিয়। সব মিলিয়ে একদম যা-তা অবস্থা।

বড্ড আফসোস হয়, ভবিষ্যতের কথা চিন্তা করলে। নষ্টরা বোঝে-জানে তারপরেও চুপ করে থাকে। এদের হৃদয়ে মানবিকতা শূন্য, বিবেক পচা-গলা, মস্তিষ্ক ঘুণে ধরা আর শিরদাঁড়া হচ্ছে ক্ষয়প্রাপ্ত।

সাধারণ শিক্ষার্থীগুলোর অবস্থার কথা ভেবে বড্ড খারাপ লাগছে। সবার সুবুদ্ধির উদয় হোক, সমাজটা আলোকিত হোক। এমনটাই চাওয়া আমার।

সত্যিই বড্ড ব্যথিত আমি।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমাদের শহর আজ রক্ত মাখা। আসলে আমরা কোনদিকে ধাবিত হচ্ছি , ভালো ভাবে কিছুই বুঝতে পারছি। কেন আমরা আমাদের প্রিয় ভাই বোন গুলো কে এভাবে হারিয়ে ফেলছি। সৃষ্টিকর্তা আমাদের কে কোন পাপের শাস্তি দিচ্ছেন। আমরা কি আবার ন্যায় নীতি ফিরে পাবো না! আমরা কী‌ অন্যায়ের অতল সমুদ্রে ডুবে গিয়েছি? সৃষ্টিকর্তা সহায় হোক।

 2 years ago 

দূষিত সমাজে বিশুদ্ধ পরিবর্তন আসুক, এমনটাই কামনা করি।

 2 years ago 

ভাই বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আন্দাজ করা খুবই কঠিন।তবে আজকে আমি বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় মারামারির মধ্যে পড়ে গিয়েছিলাম।কি যে অবস্থা যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।শুধু বারবার মনে হচ্ছিল আমি বাসায় ফিরে যেতে পারবো কিনা।

 2 years ago 

সাবধানে ও নিরাপদে থাকুন আপু।

 2 years ago 

রক্তে রঞ্জিত রাজপথে
পৈশাচিক আনন্দ চলে
ছাত্র -জনতার এই মিছিলে
আলোর শিখা জ্বালাও এসে।😔

 2 years ago 

নষ্ট সমাজে বিশুদ্ধ বাতাস লাগুক, এমনটাই যাওয়া।

 2 years ago 

কি বলব ভেবে পাচ্ছি না ভাই। এর কী আসলেই মানুষ?? স‍্যোসাল মিডিয়া ক্রল করলে যা সামনে
আসছে বিশ্বাস করেন কান্না নিয়ন্ত্রণ করতে পারছি না। এদের কী বিবেক বলতে কিছু নেই। নাকী এদের জীবনে মৃত্যু আসবে না।

 2 years ago 

আমি নিজেই মানসিকভাবে অনেকটা ট্রমার ভিতরে আছি ভাই, কি বলবো কিছুই বুঝতে পারছি না।

 2 years ago 

ভাইয়া যেই সমাজ অন্ধকারে তলিয়ে গিয়েছে তা আর কখনও নতুন করে উজ্জীবিত হবে বলে মনে হয় না। এভাবে শত শত নিরীহ মানুষ তাদের জীবন ত্যাগ করবে কিন্তু দিন শেষে লাভের লাভ কিছুই হবে না। একদিন মার খেতে খেতে সবাই নিশ্চুপ হয়ে আগের জায়গায় চলে যাবে, শুধু মাঝখানে কিছু মায়ের বুক খালি হবে। সবাই কেন যে এভাবে মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে বুঝিনা। আবারও যদি ১৯৫২ সালের মতো সকল ছাত্র-ছাত্রী ভালোভাবে একজোট হয়ে আন্দোলন করতে পারতো তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করা লাগতো না। তা কি আদো হবে? আমার মনে হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে।

 2 years ago 

প্রগতির আলো যদি ছড়িয়ে না যায়, তাহলে আগামীর ভবিষ্যৎ অন্ধকার।

 2 years ago 

সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু ছাত্রলীগের নেতাকর্মীরা না,বরং রাস্তা থেকে টোকাই ধরে নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে। আর প্রশাসন তো নীরব ভূমিকা পালন করছে। দেশটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে ভাই। ভাবতেই অবাক লাগে, আমরা কি আদৌ স্বাধীন দেশের নাগরিক কিনা। তবে শিক্ষার্থীরা এই ব্যাপারে আপোষ করবে না। তাই তাদের জয় নিশ্চিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবার সুবুদ্ধির উদয় হোক এমনটাই চাওয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38