শখ অপূর্ণ থেকেই গেল

in আমার বাংলা ব্লগ3 years ago

সেদিন যখন বগুড়াতে গিয়েছিলাম ল্যাপটপ ঠিক করানোর জন্য, তখন সেই ফাঁকেই ঘুরতে গিয়েছিলাম মিউজিক ইন্সট্রুমেন্ট এর দোকানে। সত্যি কথা বলতে গেলে কি, মিউজিক এর প্রতি আমার একটু অন্যরকম দুর্বলতা আছে, তাই হয়তো সময় সুযোগ পেলেই ছুটে যাই মিউজিক ইন্সট্রুমেন্টের দোকানে।

20240101_200441.jpg

20240101_200254.jpg

20240101_195006.jpg

20240101_194530.jpg

20240101_194522.jpg

20240101_194441.jpg

20240101_194345.jpg

20240101_194211.jpg

20240101_194157.jpg

ভিডিও লিংক


সেদিনও গিয়েছিলাম, পায়ে হেঁটে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম অলিগলির ভিতর দিয়ে সেই মিউজিক ইন্সট্রুমেন্ট এর দোকানে। যদিও আমার দখলে একটা দোতারা আছে, তবে সেটা পূর্ণাঙ্গভাবে এখনো বাজানো শিখতে পারিনি। তবে এখনো মাঝে মাঝে সময় পেলে, সেটা বাজানোর চেষ্টা করি।

তবে খুবই সাম্প্রতিক সময়ে উকুলেলে এর প্রতি আমার একটু দুর্বলতা তৈরি হয়েছে। এটা অনেকটা দেখতে গিটারের ছোট ভাইয়ের মতো, মানে হুবহু গিটারের মতো দেখতে তবে সাইজে ছোট। মজার ব্যাপার হচ্ছে এটা অনেকটা দোতারার মতো করেই বাজানো যায়, যতদূর বুঝতে পেরেছি দোতারার থেকে এটা বাজানো কিছুটা সহজ।

কয়েকটা দোকান ঘুরে ঘুরে বেশ কয়েকটা ব্র্যান্ডের উকুলেলে হাতে নেড়েচেড়ে দেখার চেষ্টা করলাম, কিছুটা সময় নিজের মতো করে বাজানোর চেষ্টা করেছি, মুহূর্তেই এটার প্রতি একটু আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছিল। দোকানদার কে বলে দাম শোনার চেষ্টা করলাম, তবে দাম শোনার পরে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছি।

যদিও অনলাইনে যে উকুলেলে গুলো দেখেছিলাম, সেগুলোর দাম কিছুটা সাধ্যের মধ্যেই ছিল, তবে বাস্তবে যখন দোকানে গিয়ে দামদর করার চেষ্টা করলাম, সেটা যেন কোনভাবেই আমার সাধ্যের মধ্যে হচ্ছিল না। দোকানদার আমার মিউজিকের প্রতি দুর্বলতা কিছুটা হলেও বুঝতে পেরেছে, তাই হয়তো সে দাম কমাতে নারাজ।

আমাকে বলেই দিল, যদি আমি এটা নিতে চাই তাহলে আমাকে পাঁচ হাজার টাকাই গুনতে হবে। তবে আমি মানিব্যাগ বের করে ভালোভাবে দেখার চেষ্টা করলাম, কোনভাবেই আমার তিন হাজার টাকার বেশি এই মুহুর্তে হচ্ছে না। অনেকটা যেন গোলকধাঁধার ভিতরে পড়ে গেলাম, নিতে খুব মন চাচ্ছে তবে সামর্থ্যে কুলিয়ে উঠতে পারছি না।

দোকানদারকে বোঝানোর চেষ্টা করলাম, তবে কাজ হলো না। অবশ্য এক প্রকার বাধ্য হয়েই, উকুলেলে কেনার সিদ্ধান্ত থেকে দূরে সরে চলে আসলাম। হয়তো অদূর ভবিষ্যতে যদি কখনো সামর্থ্য হয়, তাহলে নয় ভেবে দেখা যাবে। তবে আপাতত শখ অপূর্ণ থাকুক।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে ভাইয়া আমাদের মধ্যবিত্ত লোকদের ইচ্ছে পূরণ হওয়া কঠিন ব্যাপার। দাম যেহেতু পাঁচহাজার টাকা আপনি আরো দুই হাজার টাকার জন্য আনতে পারেনি। দোয়া করি শীঘ্রই আপনার আশা পূর্ণ হবে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবেই হয়তো অনেক শখ মধ্যবিত্তদের অপূর্ণই থেকে যায়।

 3 years ago (edited)

ভাই আশা করি আপনার এই উকুললে কেনার শখ একদিন পূর্ণ হবে। আমার অনেক ইচ্ছা আছে উকুলেলে কেনার। টাকার সংখ্যা কম হলে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শখ যেমন পূর্ণতা পাক, তেমনটা আপনার শখ পূরণ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 years ago 

হ্যাঁ ভাই ইচ্ছা আছে খুব দ্রুতই আমার এই শখ পূর্ণ করার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই দারাজে তো ২-৩ হাজার টাকার মধ্যে উকুলেলে পাওয়া যায় অনেক। ২১", ২৩" সাইজের উকুলেলে গুলোর দাম সাধারণত ২-৩ হাজার টাকার ভিতরেই হয়ে থাকে। আসলে দোকানদারেরা যদি বুঝে যায় ক্রেতার আগ্রহ বেশি, তখন এমনিতেই দাম কমাতে চায় না। আর আপনি তো মোটামুটি অনেকটা সময় সেই দোকানে কাটিয়েছেন, সেজন্য দোকানদার দাম কমায়নি আরও। যাইহোক আমার মতে আপনি দারাজ থেকে, দারাজ মলের একটি উকুলেলে কিনতে পারেন এই বাজেটের মধ্যে। দারাজ মলের প্রোডাক্টস ১৪ দিনের মধ্যে রিটার্ন দেওয়া যায়, প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই দারাজ এর ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো সেখানে খোঁজ নেওয়ার।

 3 years ago 

ভাইয়া অনেক দূর পায়ে হেটে মিউজিক ইন্সট্রুমেন্ট এর দোকানে ঠিকই পৌঁছে গেলেন। তবে শখ টি অপূর্ন থেকে গেল দেখে বেশ খারাপ লাগলো ।যদিও আপনি দোকানে যেয়ে বাজিয়ে ভিডিও করেছেন,গান গেয়েছেন তাই দেখে হয়তো দোকানদার ভেবেছে যেটা চাইবো সেটা দিয়েই নিয়ে নেবে। যাইহোক একদিন অবশ্যই আপনার শখ পূরণ হবে। সেই প্রত্যাশাই করছি । আপনার গান এবং বাজানো ভালো ছিল ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, তবে আমার এই আশাটা পূর্ণ হলে বেশ ভালই হবে।

 3 years ago 

দোকানদার মেবি বুঝে গেছে আপনার একটা উলুকেলে লাগবে। তবে নামটা আমার কাছে নতুন লাগছে। আমাদের দিকে এগুলাকে গিটারই বলে! তবে দোকানদার ঠিকই আপনার রুচি সম্পর্কে বুঝে গিয়েছিল এজন্য দামটাও পাচেঁর ঘরে চেয়ে বসলো! আসলে কখনো কখনো শখ টাকার জন্য অপূর্ণ থেকেই যায়

 3 years ago 

আসলে আমি নিজেই অনেকটা সময়ে সেখানে কাটিয়ে দিয়েছিলাম, হয়তো আমার ভিতরের দুর্বলতার জন্য। আপনার কথায় কিন্তু যুক্তি ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38