রক্তাক্ত সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ2 years ago

1000030640.jpg
source

1000030552.jpg

যারা একটু মুক্তভাবে চিন্তা করে, তারা এই সমাজে সংখ্যালঘু। এই কথা যদি আপনার মানতে বুঝতে কিংবা বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমার কিছুই করার নেই। বিষিয়ে ওঠা সমাজের মতো করে আপনি যদি বুলি আওড়াতে না পারেন, তাহলে আপনি বিষ ফোড়াতে পরিণত হবেন।

আপনার জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য হায়েনারা ওঁত পেতে থাকবে। এদের কাজই হচ্ছে আপনাকে হেনস্থা করে পৈশাচিক আনন্দ পাওয়া। এদের কাছে সুযুক্তির বিষয়গুলো বরাবরই অবহেলিত।

কিভাবে অন্যের পায়ে পাড়া দিয়ে ঝামেলা লাগাতে হয়, এ কাজে তারা বিশেষ দক্ষ। এই হায়েনার দলের কোন বয়স সীমা নেই, ছেলে-বুড়ো সবাই এখানে ওতপ্রোতো ভাবে জড়িত।

আশেপাশে কি হচ্ছে এখানে তা চুপচাপ করে দেখতে হবে, মুখে স্কচটেপ মেরে রাখতে হবে, পারলে ভালো হয় চোখ বন্ধ রাখলে। এ সমাজ এটাই চায়।

কেউ শিরদাঁড়া শক্ত করে দাঁড়াবে, ন্যায়ের পক্ষে কথা বলবে কিংবা সত্যকে প্রকাশ্যে আনবে, তা এ সমাজ চায় না।

এই যে তুলাতে তাজা রক্ত দেখছেন, তা আমার শরীরের। গতকাল সন্ধ্যায়, একদল অভুক্ত হায়েনার খাদ্যের শিকার আমি হয়েছিলাম। আমার অপরাধ ছিল, শুধুমাত্র ন্যায়ের পক্ষে দুটো যৌক্তিক কথা বলা। আর তাতেই হায়নার দল চড়াও হয়েছিল, আমাকে ছিঁড়ে খেতে পারলে মনে হয় যেন ওরা শান্তি পেত।

একদম রাস্তার মাঝে হায়েনার দল চেঁচিয়ে উল্লাস করছে, আর তা যেন নির্বাক ভাবে চেয়ে দেখছে উৎসুক জনতা।

এ যাত্রায় শুধু একটা কথাই বুঝতে পেরেছি, সমাজ যখন নষ্ট হয়ে যায়, তখন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, এভাবেই কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যায়।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমান সময়ে আমাদের সমাজ গুলোর মধ্যে ন্যায়ের কোন মূল্য নেই। ন্যায়ের পক্ষে নিয়ে কথা বললেই নিজেকে বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হতে হয়, যেমনটি হয়েছিল আপনার সাথে। তবে, আমাদের সমাজ গুলোর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেই মানুষের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হবে। ভাইয়া আপনার সুস্হতা কামনা করছি।

 2 years ago 

কে করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা, যারা করবে তারা সবাই তো অন্ধ হয়ে আছে।

 2 years ago 

বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় এমনই কারো সাথে কারো ঝগড়া লাগলে দূর থেকে সবাই ভিডিও করবে এবং তামাশা দেখবে। আর পারলে কয়েক লাইন উস্কানিমূলক কথাবার্তা বলে আরো বেশি করে ঝগড়াটা লাগিয়ে দেবে। তবে আপনার ওপর যে হামলা হলো সেটা শুনে খুবই খারাপ লাগলো। আপনার হাতের কটনের রক্ত দেখে খুবই খারাপ লাগছে। তাহলে তো বেশ খারাপ অবস্থা করার জন্য চেয়েছিলাম আপনার। তবে সুস্থ আছেন এখন জেনে ভালো লাগলো।

 2 years ago 

এই সমাজের সুস্থতা বড্ড জরুরী।

 2 years ago 

বর্তমান সমাজের অবস্থা সত্যিই অনেক করুন। সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু যখন অবস্থা বেহাল হয়ে যায় তখন চেষ্টা করলেও আর সবকিছু ঠিক করা যায় না। সমাজের বর্তমান প্রেক্ষাপট থেকে অনেক সুন্দর করে বিষয়গুলো তুলে ধরেছেন ভাইয়া।

 2 years ago 

এই বিষবাষ্প দূর হোক, এমনটাই চাওয়া।

 2 years ago 

বর্তমানে উচিত কথা বললে সবাই ক্ষেপে যায়। মোটকথা মুখ বন্ধ করে অন্যায় সহ্য করে যেতে হবে। আর আমাদের দেশের জনগণের কথা কি আর বলবো। তারা কারো বিপদ দেখলে সাহায্য তো করেই না,বরং মজা নেওয়ার চেষ্টা করে। আপনার জন্য বেশ খারাপ লাগছে ভাই। দিনদিন সত্য কথা গুলো আড়ালে চলে যাচ্ছে এবং মিথ্যা কথা গুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সমাজটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে ভাই, সব চলে গিয়েছে নষ্টের দখলে।

 2 years ago 

খুব দুঃখজনক ঘটনা ভাইয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত। আসলে মুক্তচিন্তা করা মানুষ ও অন্যায়ের প্রতিবাদ করা মানুষ সংখ্যালঘু। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি দুঃখজনক।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38