নীরবে কেটে গেল এবারের বিবাহবার্ষিকী

in আমার বাংলা ব্লগ2 years ago

1000030738.jpg

ছবিটি সম্ভবত বছর সাতেক আগের । সেসময় বিয়ের পরের দিন দাদু বাড়িতে গিয়েছিলাম। মূলত বিবাহ পরবর্তী যে অনুষ্ঠান হয় সেই উপলক্ষে। কেননা গ্রামের আত্মীয়-স্বজন অনেকেই সেই সময় আমার বিয়েতে সশরীরে উপস্থিত হতে পারিনি। তাই আমি নিজের থেকেই বাসায় বলেছিলাম, আমার বিবাহ পরবর্তী অনুষ্ঠান যেন গ্রামে করা হয়। বাসার লোকজন অবশ্য সেভাবেই সম্মতি জানিয়েছিল।

সময় কত দ্রুত চলে যায় সেটাই ভাবছি, এবার বিবাহ বার্ষিকী উপলক্ষে কোন কিছুর আয়োজন করিনি। যদিও প্রথম দিকে কিছুটা আগ্রহ পোষণ করেছিলাম, তবে সমসাময়িক সময়ে পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেই, সবকিছু বাদ দিয়েছি। গতকাল থেকেই শহরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই সন্ধ্যার পরে গ্রামে চলে এসেছি।

মনে হচ্ছে এইতো সেদিনের কথা, দুজন একত্রে পথ চলা শুরু করলাম। তারপর থেকে অবিরাম শুধু চলছি আর চলছি। কত যে চড়াই-উতরাই পার করেছি তার হিসাব নেই। তবে আমি, মাঝে মাঝে বড্ড অবাক হই। আমার মত একজন অগোছালো-এলোমেলো মানুষকে যে কেউ এতো আপন করে নিতে পারে, সেটা ভাবলেই যেন গুলিয়ে যাই।

এভাবেই আগলে রেখো শায়ানের আম্মু আমাকে। তোমাকে প্রতিদান দেওয়ার সত্যিই আমার কিছু নেই। বড্ড ঋণী আমি তোমার কাছে, এখনো কিন্তু অনেকটা পথ চলার বাকি।

যদিও নীরবে কেটে গেল এবারের বিবাহ বার্ষিকী। তারপরেও হয়তো নিজেদের কিছু চাওয়া থেকেই যায়, সেই জায়গা থেকে যদি বলতেই হয়, তাহলে হয়তো বলব পারিপার্শ্বিক অরাজকতা ও অস্থিরতা কমে আসুক, বিশুদ্ধতা ছড়িয়ে যাক সর্বত্র, এমনটাই চাওয়া।

মঙ্গল হোক সকলের।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

শুভ বিবাহ বার্ষিকী সুচিত্রা আর উত্তম কুমার দম্পতি। বেশ সুন্দর করে কাটিয়েছেন কতগুলো বছর। আশা করবো এমন করেই জীবনের বাকী সময় কাটিয়ে দিবেন। তবে কি ভাইয়া ভালোবাসার দিনটিতে কোন আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু দজানার ভালোবাসা। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শুভ বিবাহ বার্ষিকী সুচিত্রা আর উত্তম কুমার দম্পতি।

মাঝরাতে বেশ হাসলাম মন্তব্য পড়ে। ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, বিশ্বাস ও ভালোবাসায় অটুঁট থাকুক আপনাদের এই বন্ধন। শুভ বিবাহ বার্ষিকী।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।
ভালোবাসা অবিরাম।

 2 years ago 

প্রথমেই আপনাদের দু'জনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আপনাদের দু'জনের বন্ডিং আসলেই খুব ভালো। আসলে ভালোবাসার মানুষ পাশে থেকে সবসময় সাপোর্ট করলে, যেকোনো বাঁধা অতিক্রম করা সম্ভব। দোয়া করি আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য।

 2 years ago 

প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে। যাক নীরবে কেটে গেলেও দিনটি বেশ ভালো কাটলো আপনাদের। সব সময় যে কিছু করতে পারবেন সেটা আসলেই পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়। আপনাদের ছবিটা দেখে বেশ ভালো লাগলো বেশ আগের ছবি। এটাই বলব সারা জীবন ভাল থাকেন সুখে থাকেন। দুইজনে মিলে এভাবে যেন আপনাদের পথ চলা এক সাথে শেষ হয়। শুভকামনা রইল সবার জন্য।

 2 years ago 

প্রার্থনা করবেন আমাদের জন্য আপু, আমরা যেন এভাবেই একত্রে সারাটা জীবন থাকতে পারি।

 2 years ago 

দেখতে দেখতে একসাথে পথ চলার অনেকটা সময় পার করে ফেললেন ভাইয়া। দুজনের বোঝাপড়াটা যদি ভালো হয় তাহলে জীবনটা সত্যিই অনেক সুন্দর হয়। দোয়া করি এভাবেই যেন জীবনের বাকিটা পথ দুজন দুজনের পাশে থেকে কাটাতে পারেন। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া। দুজনের পথচলার সাত বছর অতিক্রম করেছে শুনে খুবই ভালো লাগছে। আসলে জীবন এখনো বাকি আছে। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে একজন মানুষ যদি পাশে থাকে এবং আগলে রাখে তাহলে কোন কষ্টই কষ্ট মনে হয় না। আশা করি এভাবেই আপনাদের দুজনকে একসাথে দেখতে পারব আগামী বছরগুলোতেও।

 2 years ago 

আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমরা যেন এভাবেই পাশাপাশি থাকতে পারি সারাটা জীবন।

 2 years ago 

আপনাদের দুজনের জীবন সুন্দর হোক এই কামনা করি।দেশের অবস্থা খুব খারাপ।এর মধ্যে কোন কিছু আসলে করার ইচ্ছা শক্তি থাকে না।আপনাদের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। বাকিটা জীবন সুখে-দুঃখে একসাথে কাটাতে পারেন এই চাওয়াটুকু আজ দিনশেষে।

 2 years ago 

দেশের পরিস্থিতি বিবেচনায় এবার কোন অনুষ্ঠান করিনি আপু।

 2 years ago 

শুভ বিবাহ বার্ষিকী। সাত বছর আগের ছবি মানে বিয়ের ছবি অনেক সুন্দর ছবিটি।সংসার সুখের হয় দুজনার গুণে দুজন দুজনার কাছে মানিয়ে নিতে পেরেছেন জন্যই সাত বছর কে এই তো সেদিন মনে হচ্ছে। শুভকামনা দুজনার জন্য বাকী টি জীবন এভাবেই পাশাপাশি কাটিয়ে দেবেন এই প্রার্থনা করি।

 2 years ago 

হ্যাঁ, মনে হলো এই তো সেদিন, আজ দেখতে দেখতে কতগুলো সময় কেটে গেল।

 2 years ago 

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ভাইয়া সময় চলমান। সত্যি সুখের সময় গুলো তারাতাড়ি চলে যায়।দোয়াকরি সৃষ্টিকর্তা যেন আপনাদের এভাবে বেধে রাখে আজীবন। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু, আপনার মন্তব্যে আমি খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38