পরিবর্তন আবশ্যক

in আমার বাংলা ব্লগ3 years ago

child-438373_1280.jpg
source

বুক পকেটে হয়তো ভালোবাসার পত্র নেই
ভাঁজ করা আছে তাতে প্রেসক্রিপশন
হয়তো তাতে লেখা দু'চারটে ওষুধের নাম
তা হয়তো শরীরটাকে ঝিমিয়ে দেবে

তবে মনের উত্তেজনা
তা কি আর ওষুধে যায়
যেখানে সংগ্রামের উথাল-পাতাল ঢেউ
সেখানে আর যাইহোক ওষুধ তাতে ব্যর্থ।

নষ্টের দল যেখানে সক্রিয়
মগজ সেখানে বহু আগেই অকেজো।
কে দেখাবে মুক্তি, কে শোনাবে যুক্তি
কেইবা শুনবে প্রতিবাদী আহ্বান,

মগজের কারফিউ ভাঙ্গুক
শিরদাঁড়া শক্ত হোক
নষ্টের দল নিপাত যাক
উদয় হোক সুবোধ।

আড়মোড়া কাটিয়ে জেগে উঠুন
পিষ্ঠ হওয়া থেকে দূরে থাকুন
ভেঙে ফেলুন অরাজকতা
সাম্যের স্লোগানে ছেয়ে যাক চারিপাশ।

এই সংগ্রাম না থামুক
এই উত্তেজনা না কমুক
বিশুদ্ধতা যেখানে বড্ড জরুরি
পরিবর্তন সেখানে আবশ্যক।

বিশেষ দ্রষ্টব্যঃ

পরিবর্তনের জন্য আমরা সবাই মুখিয়ে আছি, এটা যেমন সত্য কথা, তেমনটা আমরা অনেকটাই ভেতর থেকে গুলিয়ে গিয়েছে, এটাও কিন্তু মিথ্যা না। তবে যা কিছুই হোক না কেন, পরিবর্তন যদি ঘটাতেই হয়, সবাইকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বচ্ছ মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু পরিবর্তন সম্ভব।

অনেকদিন বাদে কবিতার মতো করে কিছু কথা লেখার চেষ্টা করলাম, কতটুকু লিখতে পেরেছি জানিনা, তবে মনের ভিতরে যা এসেছে তাই হয়তো লেখার ছলে প্রকাশ করেছি।

ভুল ত্রুটি মার্জনীয়
ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমেই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাই। আসলেই ভাই আমাদের সবাইকে একসাথে পরিবর্তন হতে হবে। সুন্দর সমাজ গড়তে হলে পরিবর্তন আবশ্যক। আপনার এই পোস্টটি অনেক অর্থপূর্ণ এবং এই পোস্টটি তে অনেক ম্যাসেজ রয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা অবশ্যই সত্য কথা, পরিবর্তনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

 3 years ago 

আপনার কবিতায় বিদ্রোহীর সুভাষ পেলাম! অনেকদিন পর ভাইয়া আপনার লেখা কবিতা পড়লাম। আশা করছি সামনে আরও কবিতা দেখবো! যাক, আসলে সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়েই এগিয়ে যেতে হবে। নয়তো সমাজের রূপ কখনোই পরিবর্তন সম্ভব নয়

 3 years ago 

আসলেই অনেক দিন পরে কবিতা লেখা হল, কবিতা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও চেষ্টা করলাম ,এই আরকি।

 3 years ago 

অনেকদিন পরে আপনার কবিতা লেখা পড়লাম। সেই সাথে হ্যাংআউটে আপনার কবিতা আবৃত্তি অসাধারণ হয়েছে। আপনি অনেক যক্তির সাথে মিল রেখে বাস্তবতার সাথে মিল রেখে কবিতাটি লিখলেন। আমাদের প্রতিটি মানুষের জীবনে সমাজে পরিবর্তন আনা দরকার। কিংবা রাজনৈতিক জীবনে সবকিছুর ক্ষেত্রে এখন পরিবর্তন আবশ্যক। আসলে এগুলো সম্ভব কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে করা সম্ভব। অসাধারণ লিখলেন কবিতা।

 3 years ago 

পরিবর্তনের জন্য আসলেই সবাইকে একত্রিত হওয়া বড্ড জরুরি সমসাময়িক সময়ে।

 3 years ago 

অবশ্যই পরিবর্তনের জন্য আমরা সবাই মুখিয়ে আছি,কিন্তু পরিবর্তন করার জন্য এমন সৎ সাহস এবং একতা কোনোটাই নেই আমাদের মাঝে। অসৎ মানুষের পাল্লা ভারী হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য ভাবে সমাজ বা দেশটাকে পাল্টানোর চেষ্টা করতাম, তাহলে অবশ্যই সফল হতাম। যাইহোক অনেক দিন পর এককথায় দুর্দান্ত একটি কবিতা লিখেছেন ভাই। এই কবিতাটি পড়ার পর মনের মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। যাইহোক ভালো থাকবেন সবসময় সেই কামনা করছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মন্তব্যের কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42