মনের খোরাক
দীর্ঘদিন হলো নিজেকে নিজের মতো করে সময় দেওয়া হয় না, গত বর্ষায় একবার নিজেকে উজাড় করে সঁপে দিয়েছিলাম বইয়ের মাঝে। তারপর থেকে কতো সময় চলে গেল, কত রকম পরিস্থিতি সামলে উঠলাম, তবে বইয়ের মাঝে আর ডুবে থাকা হলো না।
বইগুলো যেন ক্রমাগত ফিসফিসিয়ে ডেকেই যাচ্ছিল, তবে রোজ ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকার পরে ক্লান্ত শরীর নিয়ে যেন কোন ভাবেই সেদিকে কর্ণপাত করতে পারছিলাম না।
কত রকম অজুহাত যে জীবনের কাছে দিতে হয়, তা আর নতুন করে কিছুই বলার নেই, কেননা বহুভাবেই বিসর্জিত হয়ে যাচ্ছে নিজের ক্ষুদ্র শখগুলো। জীবিকার পিছনে ছুটতে গিয়ে শখ আহ্লাদ যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে প্রতিনিয়তই ।
ঠিক ভোরবেলার দিকে যখন গা ঘেমে জ্বর ছেড়ে গেল, কিছুটা হলেও তখন যেন শরীরটা হালকা লাগছিল। তখনো সবাই ঘুমিয়ে, কাউকে না ডেকে নিঃশব্দে উঠে গেলাম রান্না ঘরের দিকে, বাটিতে কিছু মুড়ি,চানাচুর আর সর্ষের তেল নিয়ে একত্রে মাখিয়ে ফেললাম।
জানালাটা খুলতেই হুহু করে আসা হালকা ঠান্ডা বাতাস যেন অর্ধনগ্ন শরীরটাতে ছুঁয়ে গেল। পছন্দের দুই-তিনটে বই নিয়ে বসে গেলাম জানালার সামনে। মুড়ি মাখা খাচ্ছিলাম আর বইয়ের পৃষ্ঠাগুলো যেন একটু নেড়েচেড়ে দেখার চেষ্টা করছিলাম।
কে বলবে গতরাত থেকে আমি জ্বরে ভুগছিলাম, এখন তো দিব্যি সুস্থ লাগছে নিজেকে, মুহূর্তেই ডুবে গিয়েছিলাম বইয়ের মাঝে। অনেকটা দিন পরে এমনভাবে সময় কাটানো হল, বলতে পারেন নিজের আত্মতৃপ্তির জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। আসলে অসুস্থতার সময়গুলোতে নিজের পছন্দের কাজগুলো করলে মনে হয় যেন শরীরটা বেশ ভালো লাগে। বই পড়তে আপনি অনেক পছন্দ করেন বুঝতে পারছি ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।
অসুখ ছাড়তেছে আবার ধরতেছে, এমন একটা অবস্থার এর মধ্যে আছি আপু।
মাঝেমধ্যে একেবারে নিজের মতো করে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ভোরবেলা মুড়ি মাখা খেতে খেতে বই পড়ে,এককথায় দারুণ সময় কাটিয়েছেন ভাই। ভোরবেলার বাতাসটা শরীরকে একেবারেই শীতল করে দেয়। দারুণ লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, গতকালকের সময়টা বেশ দারুণ ছিল ভোর বেলায়।
আপনার লেখাটা আজকে একেবারেই প্রফেশনাল লেখকদের মত হয়েছে দাদা। সত্যি কথা বলতে আমরা আসলে এতটাই সারাদিন কর্ম ব্যস্ত থাকি যে, নিজেকে একটু সময় দেবো বা সুন্দর সময় কাটাবো, সেটা করে ওঠা হয় না। যদিও বই পড়ার প্রতি আমার খুব বেশি একটা আগ্রহ নেই, তবে কাউকে বই পড়তে দেখলে আমার ভালো লাগে। হা হা হা...🤭 সত্যিই দারুন লাগলো তোমার আজকের লেখাটা দাদা।
যে যেভাবেই পারুক নিজেকে একটু সময় দিক, তাতে অন্তত নিজের ভিতরে প্রশান্তি পাওয়া যায়।