বাজেট ফেইল
কয়েকদিন থেকে খুবই ব্যস্তপূর্ণ সময় যাচ্ছে, যেহেতু বাড়ির কাজ একদম পুরোদমে শুরু হয়ে গিয়েছে, তাই দম ফেলানোর যেন কোন সময়ই পাচ্ছি না। আপাতত অবস্থান করছি পাশের এক চাচুর বাড়িতে। হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী মাসের মাঝামাঝি সময়ই নতুন বাড়িতে উঠে যাব।
যেমনটা অর্থনৈতিকভাবে চাপে আছি, তেমনটা মানসিকভাবেও যেন চিন্তা কোনভাবেই কমছে না। বাড়ি ঘর করার ক্ষেত্রে পরিকল্পনা যদিও ঠিকঠাক আছে, তবে যে পরিমাণ অর্থ বাজেটের কথা রাজমিস্ত্রী বলে দিয়েছিল, সেই পরিমাণ অর্থ গুছিয়ে নিয়ে কাজে নামার পরেও কোনভাবেই যেন কুলিয়ে উঠতে পারছি না।
আসলে মূল কথা হচ্ছে, রাজমিস্ত্রীর কথার সঙ্গে বাস্তবতার আকাশ-পাতাল তফাৎ। যদিও আমি এই বিষয়ে একদম অনভিজ্ঞ, তারপরেও নিজের বাড়ি বলে যেহেতু কথা, তাই নিজের থেকেই অভিজ্ঞতা সঞ্চারণ করার চেষ্টা করছিলাম। তবে অভিজ্ঞতা বাড়াতে গিয়ে যে, এমনভাবে নাকানিচুবানি খেতে হবে তা কোনভাবেই বুঝে উঠতে পারিনি।
দোষ আসলে রাজমিস্ত্রীর নয়, দোষ আসলে আমার। কেননা রাজমিস্ত্রীর দেওয়া বাজেটের ভিতরে আমি নিজেকে স্থির করে রেখেছিলাম।আমার উচিত ছিল, বাজেটটা আরেকটু বৃদ্ধি করা। যাইহোক দিনদিন নতুন কিছু শিখছি, অভিজ্ঞতা ক্রমাগত বাড়ছে, এটাই বা কম কিসের।
হয়তো অর্থনৈতিক চাপ সংক্রান্ত বিষয়টা কেটে যাবে, এই দৃঢ় বিশ্বাস আমি রাখি । নতুন বাড়িতে ঠিক সময় উঠতে পারব, এই বিষয়েও আমি আশাবাদী । তবে তারপরেও সমসাময়িক সময়ে একটু মানসিক চাপ যাচ্ছে, এই চাপের কথাগুলোই মনে থাকবে বহুদিন।
সত্যিকার অর্থে, যদি আপনারা কখনো বাড়ি ঘর করার চিন্তা করে থাকেন, তাহলে রাজমিস্ত্রী যে বাজেট দিবে, তারথেকেও পারতপক্ষে কম করেও হলেও দু-তিন লাখ টাকা আরো বেশি হাতে গুছিয়ে রাখবেন, তাহলে বাজেট ঘাটতিতে পড়তে হবে না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
রাজমিস্ত্রির কথা শুনে বাড়ি করতে শুরু করলে খুবই বিপদে পড়তে হয় ভাইয়া। ওরা আসলেই কাজটা শুরু করানোর জন্য প্রথমে কম বাজেটের কথা বলে। আর সাধারণ মানুষ সেভাবেই প্রস্তুতি নেয়। কিন্তু যখন কাজ মাঝামাঝি যায় তখনই আসলে বোঝা যায় আরো অনেক টাকার প্রয়োজন। আর তখন বিপদে পড়ে যেতে হয়। ভাইয়া আপনার সব সমস্যা যেন শেষ হয় এই দোয়াই করি।
গাছে চড়িয়ে দিয়ে অনেকটা মই টান দেওয়ার মত, এমন অবস্থা হয়েছে ভাই।
ভাই রাজমিস্ত্রীদের কাজ হচ্ছে বাজেট কম বলে মাঠে নামিয়ে দেওয়া। তারা ভালোভাবেই জানে যে,মাঠে নামলে খেলা শেষ করবেই। গত বছর আমার বাসার দোতলার কাজ করতে গিয়ে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ১৫০০ স্কয়ার ফুটের কাজ করতে রাজমিস্ত্রী বাজেট দিয়েছিল ২২ লাখ টাকা,কিন্তু ইঞ্জিনিয়ার বলেছিল ২৪/২৫ লাখ টাকা লাগবে। শেষ পর্যন্ত আমার ২৮ লাখ টাকা লেগেছে সম্পূর্ণ কাজ শেষ করতে। যাইহোক তাড়াতাড়ি কাজ শেষ করে যাতে নতুন বাড়িতে উঠতে পারেন,সেই কামনা করছি ভাই।
আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একদম হুবহু মিলে গেছে ভাই, আশাকরা যায় যে সমস্যা কাটিয়ে উঠতে পারব।
বর্তমান সময়ে সব কিছু যে দাম যেই হিসেবে বাড়ছে বাজেট যা করা হয় তার থেকে অনেক বেশি লেগে যায়। তাছাড়া রাজমিস্ত্রির হিসাব মতে আপনি যেগুলো বাজেট করেছেন তার থেকে বেশি লেগেছে শুনে খুব খারাপ লাগছে ভাইয়া। কারণ বর্তমান সময়ে সবকিছুর পরিস্থিতি খুব খারাপ। যাই হোক তবে দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়, আপনি তাড়াতাড়ি নিজ বাড়িতে উঠতে পারেন।
দেখি আপু, সবকিছু কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
সাময়িক কষ্ট হলেও সবকিছু কাটিয়ে উঠবেন ভাইয়া আশাকরি। শুধু রাজমিস্ত্রি নয়, যে কোন মিস্ত্রির বাজেটেই কোন কাজ শুরু করা উচিত নয়। ওরা কাজ ধরার জন্য কম বাজেট বলেন কিন্তু বাস্তবতা অন্যরকম। ছোট খাট আমার একটি অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। আপনি পোস্টটি দিয়ে ভালো করেছেন, নতুন যারা বাড়ী করার চিন্তা করছেন, তাদের আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে সাবলীল মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি অনেক সমস্যার মধ্যে পরেছেন বুঝতে পারছি। কাজ শুরু করলে যে খরচ হয় এটা বোঝা যায় না। কাজ শেষ হওয়ার পর বুঝা যায় খরচ কেমন হবে। অনেক সময় মিস্ত্রিরা সঠিক হিসাব দিতে পারেনা ভাইয়া। এর ফলে পরবর্তীতে গিয়ে বাজেটের ঘাটতি পড়ে যায়।
একদম ঠিক বলেছেন আপু, একদম চরম বিপদের মধ্যে পড়ে গিয়েছি।
বাজারে গেলে কি আর বাজেটে হয়? বাজেট তো ফেল করতেই হয়। আর এ বেটাদের কাজ তো খেলার মাঠে নামিয়ে দিয়ে খেলা ধরিয়ে দেওয়া। এবার বল নিয়ে দৌড় দিবেন তো আপনি । যাই হোক আশা করি এবার বেশ শিক্ষা হয়েছে। আগামী দিনগুলো ভালোই ভালোই শেষ হউক। দোয়া রইল।
আসলে দাদা রাজমিস্ত্রিরা যে বাজেট দেয় তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়। এটা আমরা বাড়ি করতে গিয়েও বুঝতে পেরেছি। তবে আপনি যে এখন সতর্ক হয়েছেন, এটাই বড় কথা। বাড়ি করতে গেলে আসলে আশেপাশে আরো অনেক বেশি খরচ হয়, যেগুলো অনেক সময় রাজমিস্ত্রিরা বলে না। তাছাড়া মানসিক চাপ সকলেরই কম বেশি আছে। আশা করি, আপনার এই মানসিক চাপ এবং আর্থিক সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে।