শব্দ দূষণ বড্ড ভয়ানক

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার নিদ্রা জনিত সমস্যা বলতে গেলে বহু আগে থেকেই। মাথাব্যথা যেন আমার নিত্যসঙ্গী। স্ক্রিন আসক্তি কমার খুব একটা লক্ষণ নেই বললেই চলে। বলতে গেলে নিজের কাজ ও টুকটাক সকলের আর্টিকেল পড়তে পড়তে কখন যে রাত শেষ হয়ে যায়, তা যেন বুঝে উঠতেই পারি না।

মাঝে মাঝে তো ভাবি, হয়তো রাতটা ছোট হয়ে এসেছে। প্রতিদিনের মতো গতরাতেও কোন রকমে ভোরবেলার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। তখনো ঘড়িতে সকাল সাতটা বাজে নি, বাসার সামনে ক্রমাগত প্রচুর জোরে জোরে শব্দ হচ্ছিল।

20240304_104110.jpg

20240304_095523.jpg

ভিডিও লিংক

এমনিতেই কাঁচা ঘুম তার ভিতরে মনে হচ্ছিল সেই বিকট শব্দে আমার মাথায় মনে হয় কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছিল। আমার যেমনটা অবস্থা, তারথেকেও করুন অবস্থা আমার গিন্নি ও বাবুর।

বাবু তো ঘরের ভিতরে অতিরিক্ত শব্দে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভোরবেলা। ও অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। যদিও ব্যাপারটাকে প্রথমত স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছিলাম, তবে পরিস্থিতি আসলে সহ্যশক্তির বাইরে চলে গিয়েছিল।

কোনরকমে ঘরের দরজাটা খুলতেই দেখলাম, বাসার সামনে পার্শ্ববর্তী এক এলিট মানুষের নতুন বাড়ি নির্মাণের কাজের জন্য ইটভাঙ্গা চলছে। সে নতুন বাড়ি করবে, না কি করবে এটা তার ব্যক্তিগত বিষয়। তবে আবাসিক এলাকায় অন্যের বাড়ির সামনে বিনা অনুমতিতে, প্রচুর পরিমাণে ইট ফেলে রেখে ইটভাঙ্গা মেশিন দিয়ে তা ক্রমাগত উচ্চ শব্দে ভেঙে ফেলা, কোন যুক্তি কিংবা ভদ্রতার ভিতরে পড়ে, তা আমার জানা নেই।

এটা এক ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের মতো লাগছিল নিজের কাছে । অতঃপর দ্রুত গুগল ঘেঁটে একটু এই বিষয়ে আইন জানার চেষ্টা করলাম। তবে যা জানতে পারলাম তা হচ্ছে, বেশ পরিষ্কার করে বলা আছে, আবাসিক এলাকায় কোন অবস্থাতেই অতিরিক্তভাবে শব্দ দূষণ করা যাবে না এবং এটা শাস্তিযোগ্য অপরাধ।

অতঃপর সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে, বিষয়টা তাদের অবগত করার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমার কিছুটা ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, মিনিট দশেকের ভিতরেই পুলিশ এসে হাজির। তারপর আমাকে আর কিছু করতে হয়নি, বাকিটা পুলিশই করেছে ।

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া ঘুমের মধ্যে গাড়ির হর্ন ও যেন আমার কাছে বিকট শব্দ লাগে। রাস্তার পাশে বাড়ি যার কারণে প্রতিনিয়ত এই শব্দগুলো শুনতে হয়। খুবই বিরক্তি কর লাগে। আর এই ইট ভাঙ্গা গাড়ির আওয়াজ তো মাত্রাতিরিক্ত। এটি সহ্য করা খুবই কষ্টকর। আপনি বেশ ভালই বুদ্ধি করে ৯৯৯ এ ফোন করে তাদেরকে বিষয়টা জানিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই ফলাফল পেয়েছেন, ব্যাপারটা বেশ ভালো লাগলো। এরা এত দ্রুত কাজ করে জানা ছিল না ।অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু জরুরি সেবার নাম্বারে, আপাতত আমি সন্তুষ্ট। তবে অন্য ক্ষেত্রে কি হয় তা আমার জানা নেই।

 2 years ago 

ইট ভাঙার এ মেশিনগুলোর শব্দ আসলেই মারাত্বক লাগে আমার কাছে। এতো কাছে বাজালে সেটাও আবার সকাল তাহলে স্বাভাবিকভাবেই মেজাজ গরম হয়ে যাবে। ভালো কাজ করেছেন পুলিশকে ইনফর্ম করে। বলতে গেলে আপনি সাহসিকতরই পরিচয় দিয়েছেন। অনেকেই ভয়েই ফোন দিতে চাই। যদি যে বাড়ির মালিক ইটভাঙাচ্ছে সে কিছু করে ফেলে। গ্রামে এটা হয় বেশি

 2 years ago 

আমি আসলে সাহস করেই ফোন দিয়েছি, কারণ আমার এটার প্রতিকার খুবই দরকার ছিল।

 2 years ago 

Google যে মানুষের বন্ধু সেটার আরেকটি প্রমাণ দিয়ে দিলেন। যেহেতু অতিরিক্ত শব্দদূষণ হচ্ছে এটার ফলে বাবু সহ সবারই খারাপ লাগছে। তখন পুলিশের সহযোগিতা নিয়েছেন অনেক ভালো করেছেন। অন্যথায় আপনি নিজে যদি গিয়ে তাদেরকে বলতেন দেখা যেত তাদের রাজনৈতিক কোন বড় ভাই উল্টো রিয়েক্ট করত। যাই হোক সর্বোপরি এরকম ঘটনা আমাদের সমাজে অনেক দেখা যায়। তবে আমি নিজেও এই আইন সম্পর্কে জানতাম না, যেটা আপনি google থেকে জেনে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই।

 2 years ago 

এই আইন খুব কঠোর, আপনি নিজেও দেখতে পারেন গুগলে ভাই। সরাসরি গিয়ে পুলিশের সঙ্গে কথা বললে আসলেই সুবিধা পাওয়া যেত না, এটা সত্য।

 2 years ago 

ইট ভাঙ্গার শব্দ আসলেই বিকট। কারো সাধ্য নেই এমন বিকট শব্দে ঘুমানোর। বাড়িতে বাচ্চা থাকলে এমন পরিস্থিতিতে অবশ্যই ভয় পাবে। সেই লোকের অবশ্যই অনুমতি নেওয়ার দরকার ছিলো। ৯৯৯ বেশ ভালো সার্ভিস দিচ্ছে বেশ কয়েক বছর ধরে। কিছুদিন আগে শুনেছিলাম একজনের বাসায় ডাকাত ঢুকেছিল এবং ৯৯৯ এ ফোন করে প্রতিকার পেয়েছিল। এই ধরনের সার্ভিস আমাদের জন্য খুবই ভালো। যাইহোক বুদ্ধি করে পুলিশকে ফোন করাতে খুব ভালো হয়েছে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আরে এটা সত্য যে তাৎক্ষণিক, জরুরি নাম্বারে ফোন দিয়ে আমি বেশ ভালই সুবিধা পেয়েছি ভাই।

 2 years ago 

আপনার পোস্টটির টাইটেল দেখেই বুঝেছি ভাইয়া কি পরিমান যন্ত্রণায় আছেন।শব্দ দূষণ খুবই ভয়ানক বিশেষ করে ইট ভাঙার এই বিকট শব্দ যেটা মারাত্মক ক্ষতিকর আমাদের অর্গানের জন্য।ভালো লাগলো পোস্টটি বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ইট ভাঙ্গার মেশিন গুলো যে কি পরিমাণ শব্দ করে, সেটা আমি নিজেও জানি দাদা। ১০ মিনিট একটানা চললে রীতিমতো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে আপনি জাতীয় জরুরি সেবা তে ফোন করে, পুলিশ ডেকে এনে ঠিক কাজই করেছেন। আবাসিক এলাকার ভিতরে এই ধরনের শব্দ দূষণ একেবারেই গ্রহণযোগ্য নয়। তাদের উচিত ছিল ইট গুলো অন্য জায়গা থেকে ভেঙে এনে এখানে বাড়ি তৈরি করার কাজে ব্যবহার করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39