হিমালয় | বিদায় খালিদ

in আমার বাংলা ব্লগ2 years ago

rock-2099_640.jpg
source

শৈশব কৈশোরে যাদের গান শুনে বড় হয়েছি, তাদের আজ অনেকেই নেই। তবে গানগুলো এখনো বড্ড কানে বাজে। প্রতিটা গানের সঙ্গে যেন আলাদা একটা পিছুটান কাজ করে।

হিমালয়
খালিদ

যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার হারানোর ভয়

কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এতো সয়েছি যে ব্যথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা

মাধ্যমিকে পড়ার সময় এই গানটা যেন ঠোঁটের সম্মুখে প্রতিনিয়ত লেগে থাকত, কত যে সন্ধ্যায় খোলা মাঠে বন্ধুরা একত্রে মিলে বসে এই গান উচ্চকণ্ঠে গেয়েছি,তার হিসাব নেই।

আমি মনেকরি এমন স্মৃতি শুধুমাত্র আমার একার যে আছে, তা বললে ভুল হবে। নব্বই দশকের অনেক ছেলেমেয়ের হয়তো বেশ ভালোভাবেই পরিচয় আছে এই গানটার সঙ্গে কিংবা অনেকেই চিনতেন কণ্ঠশিল্পী খালিদ কে।

এই নশ্বর পৃথিবী ছেড়ে, সবাইকেই যেতে হবে। সেটা আজ হয়তো কাল,তবে তারপরেও কিছু মানুষ যখন হঠাৎই চলে যায় তখন যেন বুকের ভিতরে রক্তক্ষরণ হয়ে যায়।

গত সন্ধ্যায় ভীষণ চাপের ভিতরে ছিলাম, তাই সেভাবে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখতে পারিনি। তবে মাঝরাতে যখন সোশ্যাল মিডিয়ার নিউজফিড ঘাঁটছিলাম তখন মুহূর্তেই একটা খবর দেখে থমকে গিয়েছিলাম। আমার কৈশোরের শিল্পীর হঠাৎই প্রস্থানের খবর দেখে।

হৃদক্রিয়া বন্ধ হয়ে বড্ড অসময়ে হাজারো ভক্তকে কাঁদিয়ে, না ফেরার দেশে চলে গেলেন কন্ঠশিল্পী খালিদ।

যদিও আমি বিশ্বাস করি, শিল্পীদের কখনো মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে তাদের কর্মের মধ্যে। হয়তো যতবারই তার গানগুলো শুনবো ততবারই তাকে কোনো না কোনোভাবে মনে করার চেষ্টা করব।

তারপরেও শিল্পীর এমন প্রস্থান আমাকে বড্ড ব্যথিত করেছে।

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দাদা আপনার মনে আছে কি না জানি না ৷ রবিবারের আড্ডার প্রহরে বলেছিলাম ৷ যে আমাকে পুরনো দিনের গান গুলোই ভালো লাগে৷ যেখানে এই প্রিয় শিল্পি খালিদ ৷ আমি নিউজে দেখেছি শুনে একটু খারাপ লেগেছিল ৷ যা হোক মানুষ না ফেরার দেশে চলে গেলেও ৷ তার গান গুলো হাজারো মানুষের অন্তরে বাস করবে ৷ তার আত্নার শান্তি কামনা করি ৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শুনে খুবই খারাপ লাগলো আসলে আমিও তেমন সোশ্যাল মিডিয়াতে থাকি না তাই খবরটা পাইনি। আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম খুবই দুঃখজনক একটি ঘটনা। উনার আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা যেন উনাকে বেহেস্ত নসিব করেন। আসলে গান গুলো খুবই জনপ্রিয় ছিল। তারা চলে যায় কিন্তু যুগ যুগান্তরের স্মৃতি গুলো থেকে যায় মানুষের মাঝে। তাদের প্রতিভা গুলো বিরাজ করে সবার মাঝে।

 2 years ago 

এক সময় আমিও অনেক শুনতাম খালিদ এর গান যখন এফ এম রেডিও টা বেশি চলতো।বিশেষ করে হিমালয় এর গানটা আমার অনেক ভালো লাগতো।কাল যখন ফেসবুকে নিউজফিডে দেখলাম তিনি মারা গিয়েছে বেশ কষ্ট লাগলো।আসলেই এমন করে সকলকেই চলে যেতে হবে একদিন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবার কাছে উনি বেশ পরিচিত ছিল, সবাইকে কাঁদিয়েই চলে গেল।

 2 years ago 

খবরটা খুব কষ্ট দিল মনে।কতোবার যে এই গানটি আমি শুনেছি তার ঠিক নেই।এটা শুধু কেন নাতি খাতি বেলা গেলো এই গানটি আমি প্রথম শুনি তার কন্ঠে।আর সেই থেকে তার অনেক গান ই শোনা হয়েছে।সরলতার প্রতিমা,কোন কারনে এই গান গুলো এখনো ভালো লাগে।দূর থেকে ও যদি গান গুলো কানে এসে লাগে তখন স্মৃতি রোমন্থনে হারিয়ে যাই ফেলে আসা।সত্যি খুব কষ্ট পেলাম।এভাবে একদিন আমাদের কে ও চলে যেতে হবে এই পৃথিবী থেকে।😔

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবাইকেই চলে যেতে হবে, জগতের নিয়মই এটা। তবে মানুষ বাঁচে তার কর্মে।

 2 years ago 

ইস এই গানটি কণ্ঠশিল্পী খালিদ গিয়েছিল আমার মনেই নেই। ইনার মৃত্যুর কথা শুনেছি, তবে এই গানটি যে ইনি গেয়েছিলেন তা কিন্তু একেবারেই মাথায় ছিল না ভাইয়া। আপনার পোষ্টের মাধ্যমে মনে করলো ।সত্যিই চমৎকার একটি গান ।এটি আমার ভীষণ পছন্দের একটি গান ।পছন্দের গানের শিল্পীর এরকম মৃত্যুতে সত্যিই ভীষণ কষ্ট লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

গতকাল থেকেই মনটা বেশ ভারাক্রান্ত হয়ে আছে আপু, আসলেই ব্যাপারটা বেশ ব্যথিত করেছে আমাকে।

 2 years ago 

আমার পছন্দের শিল্পীদের একজন, চাইম ব্যান্ডের ভোকালিষ্ট খালিদ। ৮০/৯০ দশকের অন্যতম জনপ্রিয় ও স্টাইলিস্ট গায়ক ছিলেন খালিদ।সরলতার প্রতিমা,যতটা মেঘ হলে বৃষ্টি না্মে,কোন কারণেই ফেরানো গেলনা তাকে,যদি হিমালয় হয়ে দুঃখ আসে প্রভৃতি জনপ্রিয় গানের শিল্পী গতকাল চিরবিদায় নিয়েছেন।শিল্পীর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা। আমাদের সাথে পোস্টটি শেয়ার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া,

 2 years ago 

উনি আমারও বেশ পছন্দের শিল্পী ছিলেন আপু, ব্যাপারটা সত্যিই হৃদয়বিদারক।

 2 years ago 

যদিও আমি বিশ্বাস করি, শিল্পীদের কখনো মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে তাদের কর্মের মধ্যে।

হ্যাঁ দাদা কিছু মানুষ থেকে যায় মানুষের মনে গভীরে ৷ যেমন এই মানুষ গুলোর কখনো মৃত্যু হবে না ৷ তাদের কর্ম তাদের গান তাদের বেঁচে রাখবে মানুষের মনে মনে ৷ যাই হোক , এই খরবটা শুনে আমারও ভীষণ খারাপ লাগলো ৷ আসলে মানুষ মরনশীল , সবাইকে চলে যেতে হবে একদিন ৷ তবুও কিছু মানুষের চলে যাওয়ার মেনে নেওয়া আসলেই কঠিন ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি আপনাদের থেকে অনেক ছোট আমি এই জেনারেশনের হলেও খালিদ আমার অনেক পছন্দের একজন শিল্পী ছিলেন। বিশেষ করে উনার সরলতার প্রতিমা এবং এই হিমালয় গানটা আমার অনেক পছন্দের। গতকাল এই সময়েই উনার মৃত্যুর ব‍্যাপারটা দেখি। দেখে খুব খারাপ লেগেছিল। একটা পুরো জেনারেশনের প্রেমিক উনার গানের মধ্যে প্রেমিকা কে খুজে নিয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আগের জেনারেশনের মানুষও তার গান পছন্দ করত এবং তোমরাও। শিল্পী হয়তো এভাবেই বেঁচে রবে।

 2 years ago 

এই নিউজটা শুনে সত্যিই ব্যথিত হলাম ভাই। খালিদের হিমালয় এবং তুমি আকাশের বুকে,এই গান দুটি আমার ভীষণ পছন্দ। খোলামেলা জায়গায় সবার সাথে সুর মিলিয়ে, এই গান দুটি গাইতে ভীষণ ভালো লাগে। আসলেই শিল্পীদের কখনও মৃত্যু হয় না। তবে এই ধরনের মৃত্যু মেনে নিতে আসলেই খুব কষ্ট হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শিল্পীদের মৃত্যু হয় না, এমনটা আমিও বিশ্বাস করি। তারা বেঁচে থাকে তাদের রেখে যাওয়া কর্মে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38