রেসিপি- বেলে মাছের তেল ঝাল রেসিপি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে।আজকে আমি আমার খুবই প্রিয় একটি রেসিপি শেয়ার করবো। নদীর বড় বড় বেলে মাছ আমার অনেক ভালো লাগে। আর আজকে আমি বেলে মাছের তেল ঝাল রেসিপি সবার মাঝে শেয়ার করবো। যারা আমার মত রান্না করতে পছন্দ করেন তারা এই রেসিপি শিখে নিতে পারেন। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক আমার আজকের রেসিপি।

বেলে মাছের তেল ঝাল রেসিপি:

IMG_20240607_181838.jpgCemera: Oppo-A12.


নদীর মাছ খেতে অনেক ভালো লাগে। আর নদীর বড় বড় বেলে মাছগুলো খেতে অনেক বেশি মজার। এই মাছগুলো সচরাচর খুব একটা পাওয়া যায় না। হঠাৎ করে যখন এই বেলে মাছগুলো বাজারে দেখেছিলাম তখন সাথে সাথে কিনেছিলাম। সাথে অবশ্য অন্য কিছু মাছ ছিল। তবে আমি বেলে মাছগুলোই রান্না করার জন্য আলাদা করে নিয়েছিলাম। নদীর বেলে মাছের হালকা তেল ঝাল করলে খেতে অনেক ভালো লাগে। আর এই রান্নাটি খুব সহজেই করা যায়। এই খাবারটি খেতেও অনেক ভালো লাগে। এই গরমে হালকা তেল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তৈরি করা এই বেলে মাছের রেসিপি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
বেলে মাছ৫০০ গ্রাম
কাঁচা মরিচপরিমাণমতো
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১/২ চামচ
রসুন বাটা১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ
সয়াবিন তেল৩ চামচ

IMG20240525130931.jpgCemera: Oppo-A12.
IMG20240525131659.jpgCemera: Oppo-A12.


বেলে মাছের তেল ঝাল রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20240525131418.jpgCemera: Oppo-A12.
IMG20240525131803.jpgCemera: Oppo-A12.


বেলে মাছের তেল ঝাল রেসিপি তৈরি করার জন্য প্রথমে বেলে মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট পিস করে কেটে বেলে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এবার একটি পরিষ্কার কড়াই নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে গরম করেছি।

ধাপ-২

IMG20240525131833.jpgCemera: Oppo-A12.
IMG20240525131842.jpgCemera: Oppo-A12.


তেল গরম হলে এবার পেঁয়াজ কুচি গুলো গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি।

ধাপ-৩

IMG20240525132057.jpgCemera: Oppo-A12.
IMG20240525132121.jpgCemera: Oppo-A12.


এবার আরো কিছুক্ষণ সময় পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছি। এরপর লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, জিরা বাটা ও রসুন বাটা দিয়েছি।

ধাপ-৪

IMG20240525132134.jpgCemera: Oppo-A12.
IMG20240525132230.jpgCemera: Oppo-A12.


সবগুলো মসলা পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানোর জন্য নাড়াচাড়া করেছি। আর মসলাগুলো তেলে ভেজে নিয়েছি। এরপর মসলা ভুনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি।

ধাপ-৫

IMG20240525132626.jpgCemera: Oppo-A12.
IMG20240525132730.jpgCemera: Oppo-A12.


মসলা ভুনা হয়ে গেলে এবার ছোট ছোট পিস করে কেটে রাখা বেলে মাছগুলো এর মধ্যে দিয়েছি।

ধাপ-৬

IMG20240525132817.jpgCemera: Oppo-A12.
IMG20240525132919.jpgCemera: Oppo-A12.


এবার মসলার সাথে বেলে মাছগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করেছি। যাতে করে বেলে মাছ ভেঙে না যায়।

ধাপ-৭

IMG20240525133258.jpgCemera: Oppo-A12.
IMG20240525133341.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ হালকাভাবে নাড়াচাড়া করে মাছগুলো ভুনা করেছি। আর মসলাগুলো মিক্স করেছি।

শেষ ধাপ:

IMG20240525133402.jpgCemera: Oppo-A12.
IMG_20240607_182102.jpgCemera: Oppo-A12.


এরপর এই মাছের টেস্ট আরো বেশি বাড়িয়ে তোলার জন্য কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি। এরপর হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রাখার পর বেলে মাছের তেল ঝাল রেসিপি তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে এই রেসিপি তৈরি করেছি।

পরিবেশন:

IMG_20240607_193316.jpg


ছোটবেলা থেকেই বেলে মাছ আমি অনেক পছন্দ করি। তবে নদীর বেলে মাছগুলোর টেস্ট অনেক বেশি। নদীর বড় বড় বেলে মাছের হালকা তেল ঝোল করলে খেতে দারুণ লাগে। আর এই গরমে মাছের রেসিপি আমার অনেক পছন্দের। তাইতো আমি এই মজার রেসিপি নিজে নিজে তৈরি করেছি। এছাড়া বেলে মাছ খুব দ্রুতই রান্না করা যায়। আর রান্না করতে সময়ও খুবই কম লাগে। যারা বেলে মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে বেলে মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আমার তৈরি করা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি সুস্বাদু রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই বেলে মাছ আমাদের পুকুরে পাওয়া যায় এখন। অনেকদিন পর এই দুই বছর আমাদের পুকুরে দেখতে পাচ্ছি। যাই হোক সেই মাছের সুন্দর রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। বিশ চমৎকার রেসিপি ছিল।

 2 years ago 

এই বেলে মাছগুলো আপনার পুকুরে রয়েছে জেনে ভালো লাগলো আপু। আমার এলাকায় সহজেই বেলে মাছ খুঁজে পাওয়া যায় না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেলে মাছের তেল ঝাল রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমাদের গ্রামে এই মাছটিকে বালিয়া মাছ বলে। মাছটি যেমন নরম খেতে ও অনেক বেশি সুস্বাদু লাগে। নদীর বেলে মাছ গুলো খেতে অনেক স্বাদের হয়। যদিও নদীর মাছ গুলো পাওয়া মুশকিল। আপনার রেসিপি পরিবেশন দেখে ভালো লাগলো।

 2 years ago 

জ্বী ভাইয়া আমার এই বেলে মাছের রেসিপি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এই মাছগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি বেলে মাছের তেল ঝাল রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি অনেক সুন্দর এবং দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে। এতো সুন্দর ভাবে উপস্থাপন করে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ এই রেসিপি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। বেলে মাছগুলো খেতে খুবই স্বাদ হয়ে থাকে। আপনি দেখছেন বেলে মাছের তেল ঝাল রেসিপি করেছেন সত্যিই এই রেসিপিটি কালার টা দেখেই মনে হচ্ছে খেতে অনেকটা স্বাদ হয়েছে । এত সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক ভাইয়া বেলে মাছ খেতে খুব সুস্বাদু হয়। এই মাছ আমার খুব পছন্দের। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেলে মাছ আমার ভীষণ পছন্দের একটি মাছ কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় এই মাছটি খুব কম পাওয়া যায়। আপনি চমৎকার সুন্দরভাবে বেলে মাছের তেল ঝাল করেছেন। রন্ধন প্রণালী দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি সুস্বাদু বেলে মাছের রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

বেলে মাছ আপনার খুব পছন্দের জেনে খুবই ভালো লাগলো আপু। এই মাছ আমারও খুব পছন্দের। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নদীর মাছ খেতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। আমাদের এলাকাতে নদী না থাকার কারণে নদীর মাছ খাওয়ার সুযোগ হয় না। বেলের মাছের ঝোল রান্নার খুবই সুন্দর একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। নদীর মাছ না খেলেও বেলে মাছ অনেকবার খেয়েছি।

 2 years ago 

আমার এলাকাতেও বড় নদী নেই ভাইয়া। এগুলো আমি বাজার থেকে কিনেছিলাম। বাজারে সব সময় বেলে মাছ পাওয়া যায় না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক দিন হলো বেলে মাছের রেসিপি করা হয়না।আসলে এই মাছ টা খুবই রেয়ার সচারাচর পাওয়া যায়না তেমন একটা। খুব সুন্দর হয়েছে আপনার করা রেসিপি টা। ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই মাছ টা সব সময় পাওয়া যায় না। এছাড়া আমার এলাকায় বড় নদী নেই। মাঝে মাঝেই বাজারে পাওয়া যায়। আর এই মাছগুলো বাহির থেকে আসে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37