ভ্রমণ- মেলায় ভ্রমণ (পর্ব ৩)||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি ভ্রমণ পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। কয়েকদিন আগে মেলায় ভ্রমণ করেছিলাম। ইতোমধ্যে মেলায় ভ্রমণের কয়েকটি পর্ব শেয়ার করেছি। আর আজকে ভাবলাম নতুন একটি পর্ব শেয়ার করি। তো বন্ধুরা চলুন আমার আজকের ভ্রমণ পোস্ট দেখে নেয়া যাক।

মেলায় ভ্রমণ (পর্ব ৩):

IMG_20240812_164516.jpgCemera: Oppo-A12.
Location

IMG_20240812_164448.jpgCemera: Oppo-A12.
Location


ছোটবেলা থেকেই মেলায় ভ্রমণ করতে ভালো লাগে। হয়তো ছোটবেলার মত সেই ভালোলাগা এখন নেই। তবুও মাঝে মাঝে ঘুরতে যেতে ভালো লাগে। আমার বাসা থেকে ২ কিলোমিটার দূরে মেলা অনুষ্ঠিত হয়েছে। তাই কয়েকদিন আগে মেলায় গিয়েছিলাম। আর ইতোমধ্যে এই বিষয়ে পোস্ট করেছিলাম। মেলায় ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্যই পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। মেলায় ভ্রমণ করার সময় হঠাৎ করেই চোখে পড়লো বাচ্চাদের একটি খেলনার সেক্টর। উপর থেকে বাচ্চারা খেলার চেষ্টা করছিল। দেখে ভালোই লাগছিল।

IMG_20240812_164722.jpgCemera: Oppo-A12.
Location

IMG_20240812_164759.jpgCemera: Oppo-A12.
Location


হঠাৎ করে চোখে পড়লো একটি পানের দোকান। মাঝে মাঝে পান খেতে ভালো লাগে। খুব একটা পান না খেলেও মাঝে মাঝেই খাওয়া হয়। এত সুন্দর করে পানের দোকানটি সাজানো হয়েছে দেখে ভালো লেগেছে। আর সাজিয়ে রাখা পানগুলো দেখে যে কারো খেতে ইচ্ছে করবে। আমিও সেখান থেকে একটি পান ক্রয় করেছিলাম আর খেয়েছিলাম। মিষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। বিভিন্ন রকমের মিষ্টি মশলার সমন্বয়ে পান তৈরি করে রাখা ছিল। খেতে ভালোই লেগেছে।

IMG_20240812_164639.jpgCemera: Oppo-A12.
Location


ছোট বাচ্চাদের খেলনা রেলগাড়ি দেখে খুবই ভালো লেগেছে। রেলগাড়ীর মত করে তৈরি করা এই খেলনাটি খুবই আকর্ষণীয় ছিল। বাচ্চারা সেখানে অনেক আনন্দ করছিল। আর বড়রা সবাই চেয়ে চেয়ে দেখছিল। বাচ্চাদের আনন্দের মুহূর্ত গুলো দেখতে ভালো লাগে। সবাই নিজেদের বাচ্চাদের সুন্দর মুহূর্তটা উপভোগ করছিল। আমিও এই সুন্দর মুহূর্তটা দেখে ছবি তুলে নিয়েছিলাম। এই সুন্দর মুহূর্ত আমার কাছেও ভালো লেগেছিল।

IMG_20240812_164549.jpgCemera: Oppo-A12.
Location


মেলায় সার্কাস খেলার আয়োজন করার হয়েছে। সার্কাস খেলা রাতের বেলায় দেখানো হয়। আমি বিকেল বেলায় মেলায় ঘুরতে গিয়েছিলাম। তাই তখন সার্কাস খেলা দেখার সুযোগ হয়নি। যেহেতু সার্কাস খেলা দেখার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে তাই ভাবলাম অন্য কোনদিন গিয়ে সার্কাস খেলা দেখবো। গরমের কারণে শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই রাত পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না। এরপর টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। সেই মুহূর্তগুলো পরবর্তী পর্বে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।

মেলায় ভ্রমণের নতুন কোন পর্ব নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হবো। আশা করছি মেলায় ভ্রমণের পর্বগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই মেলা ভ্রমন দেখে। যেখানে আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন মেলা ভ্রমণের বিশেষ বিশেষ মুহূর্তের ফটো ও বর্ণনা। আর এই থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা পেলাম। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই পোস্ট সৃষ্টি করা।

 2 years ago (edited)

আপনার ভ্রমণ পোস্ট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ভ্রমণ করতে যেতে, সুন্দর সুন্দর পার্কের মধ্যে ঘোরাঘুরি করতে আমারও খুব পছন্দ। ঠিক তেমনি দারুন একটি মেলা ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে উপস্থিত হয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই পোস্টটা দেখে। এক কথায় বলতে গেলে দারুন হয়েছে উপস্থাপন করা।

 2 years ago 

আপনার মেলায় ভ্রমণের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। মেলাতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ‌। আসলে ভাই মেলাতে গেলে খুব ভালো লাগে। মেলাতে গিয়ে ঘুরে ঘুরে পুরো মেলা দেখার অনুভূতি বেশ দারুণ। আগামী পর্বের জন্য অপেক্ষা রইলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

মেলায় ভ্রমণের দ্বিতীয় পর্ব টা দেখেছিলাম। আজকে আরো একটা পর্ব দেখে ভালো লাগলো। বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার জায়গা তৈরি করা হয়েছে। যদিও এগুলো বেশিরভাগ পার্কে দেখা যায়। এখন দেখছি মেলাতেও রয়েছে। বিভিন্ন মসলা দিয়ে তৈরি করা পানগুলো বেশ আকর্ষণীয় লাগে দেখতে। তবে আমি এগুলো কখনো ট্রাই করে দেখিনি। ভ্রমণের মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মেলায় ভ্রমণের তৃতীয় পর্ব। আপনার লেখা পোস্টটি পড়ে সবচেয়ে বেশ ভালো লাগলো। আসলে যে কোন মেলায় আমি যদি ঘুরতে যাই সেখানে যদি অনেক ধরনের মসলা দিয়ে পান দেখতে পাই কিনে খেয়ে থাকি বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া দেখতে দেখতে আপনি মেলা ভ্রমণের তৃতীয় পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন আজ।মেলাতে গিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। ভ্রমণ করতে আমার অনেক পছন্দ করি।আমি আপনার শেয়ার করা মেলা ভ্রমণের আগের দুইটি পর্ব আমি পড়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মেলায় ভ্রমণ করতে আমি অনেক বেশি পছন্দ করি। মেলায় গেলে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। এই মেলাটা তো দেখছি আপনার বাসা থেকে অনেক কাছেই অনুষ্ঠিত হয়েছে। মেলায় যেতে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করি। আপনার মেলায় ঘুরাঘুরি করার এর আগের পর্বগুলো যদিও আমার পড়া হয়নি, কিন্তু আজকের পর্ব টা দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন এটা তো দেখেই বুঝতে পারছি। অপেক্ষায় থাকলাম চতুর্থ পর্বের জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি চতুর্থ পর্ব টা শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38