পেইন্টিং-প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। প্রত্যেক সপ্তাহে একটি করে পেইন্টিং পোস্ট শেয়ার করি। এরই ধারাবাহিকতায় আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করবো।তো বন্ধুরা চলুন আমার আজকের পেইন্টিং দেখে নেয়া যাক।
প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং:
প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করতে খুবই ভালো লেগেছে। ছোটবেলায় প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক করা হতো। বড় হওয়ার সাথে সাথে সেই প্রতিভা হারিয়ে গিয়েছিল। এরপর আবারও যখন সেই সুযোগ পেয়েছি সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। তাই মাঝে মাঝে যখন সময় পাই কিংবা ছুটির দিন থাকে তখন রং তুলি নিয়ে পেইন্টিং করতে বসি। হয়তো সবার মত ভালো পেইন্টিং করতে পারি না। তবে রং তুলি দিয়ে যখন প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করি তখন ভালো লাগে। আর যখন নিজের পেইন্টিং সবার মাঝে শেয়ার করি তখন অন্য রকমের ভালো লাগা কাজ করে। নদীর পাড়ের সৌন্দর্য, গোধূলির সৌন্দর্য, গাছপালা, আকাশ দেখতে ভালো লাগে। তাই সেরকম একটি দৃশ্যের পেইন্টিং উপস্থাপন করেছি। এই ধরনের পেইন্টিং গুলো করতে হাতে কিছুটা সময় নিয়ে বসতে হয়। আর সঠিকভাবে রংয়ের ব্যবহার করতে হয়। তবে সবমিলিয়ে পেইন্টিং করার মুহূর্তটা ভালো লেগেছে আমার।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- কার্টিজ পেপার।
- পোস্টার রং।
- তুলি।
প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং এর ধাপসমূহ:
ধাপ-১:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর রং দিয়েছি।
ধাপ-২:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
রং দিয়ে পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য নীল রং দিয়েছি। এরপর হলুদ রং দিয়েছি। এরপর ধীরে ধীরে কমলা রং দিয়েছি।
ধাপ-৩:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে পেইন্টিং এর আরো কিছু ধাপ এগিয়েছি। আর রংয়ের ব্যবহার করেছি।
ধাপ-৪:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এভাবে সম্পূর্ণ কাগজে রঙের ব্যবহার করেছি। এরপর নিচের দিকে রং করেছি আর অন্যান্য অংশে কালো রং করার প্রস্তুতি নিয়েছি।
ধাপ-৫:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
ধীরে ধীরে বিভিন্ন অংশে কালো রঙের ব্যবহার করেছি আর প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছি।
ধাপ-৬:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
বিভিন্ন অংশে কালো রঙের ব্যবহার করা হয়ে গেলে এবার একটি গাছ অঙ্কন করেছি।
ধাপ-৭:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
গাছের ডাল গুলো ভালোভাবে অঙ্কন করেছি। ছোট-বড় ও মাঝারি সাইজের ডাল বিভিন্ন অংশে ছড়িয়ে দিয়েছি। আর সূর্য অঙ্কন করেছি। একপর পাতা অঙ্কন করার চেষ্টা করেছি।
ধাপ-৮:
Cemera: Oppo-A12.
Cemera: Oppo-A12.
এবার কিছু পাতা পেইন্টিং করেছি। এই পাতাগুলো পেইন্টিং করতে কিছুটা সময় লেগেছে আমার। এরপর খেয়াল করে দেখলাম নিচের দিকের কিছু অংশ ফাঁকা ফাঁকা লাগছে। তাই আরো একটি ডাল পেইন্টিং করেছি। আর পাতা পেইন্টিং করেছি
শেষ ধাপ:
এবার নিচের দিকে ঘাস পেইন্টিং করেছি। এরপর ধীরে ধীরে পেইন্টিং এর কাজ শেষ করেছি।
উপস্থাপন:
প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করতে ভালো লেগেছে। আর এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতেও ভালো লেগেছে। আমার পেইন্টিং এর মাধ্যমে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য কতটা তুলে ধরতে পেরেছি জানিনা তবে পেইন্টিং করার মুহূর্তটা অনেক বেশি উপভোগ করেছিলাম। তো বন্ধুরা আমার শেয়ার করা এই পেইন্টিং আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌷
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
আপনি আজ আমাদের মাঝে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার প্রাকৃতিক দৃশ্য অংকন দেখে আমার অনেক ভালো লেগেছে। আমিও চেষ্টা করব আপনার মত পেইন্টিং করার অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন নিখুঁতভাবে তৈরি করে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার পেইন্টিং আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আপনিও আমার মত পেইন্টিং করবেন এটা জেনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
https://x.com/shopon799/status/1808053862139678823
চমৎকার একটি পেইন্টিং করলেন আপনি প্রাকৃতিক দৃশ্যের। ঠিক বলছেন সময় সুযোগ পেলে সেটাকে কাজে লাগাতে হয়। যখন অসময় আসে তখন আফসোস করে কোন লাভ নেই। আমরা সবাই যদি সময়কে কাজে লাগাতে পারি তাহলে বেশ ভালো হয়। অনেক ভালো লাগলো প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে। ধাপ গুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্য তুলনা হয় না। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অনেক সুন্দর আর্ট করেন আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম আপু । মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
এ ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আমি তেমন একটা অংকন করতে পারি না তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আমার এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে পেইন্টিং করার উৎসাহ আরো বেড়ে গেল ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। কালার কম্বিনেশন টা দারুন লাগছে দেখতে। বিশেষ করে গাছটা খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং দেখে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করার জন্য।
আমার পেইন্টিং টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
ভাইয়া আপনার পেইন্টিং টি অসাধারণ হয়েছে। রং তুলির ছোঁয়ায় চমৎকারভাবে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন যা দেখে একদম মুগ্ধ হয়েছি ।সত্যি ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে পেইন্টিং করার উৎসাহ আরও দ্বিগুন বেড়ে গেল আপু। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি দেখতে পেয়ে ভালো লাগলো ভাইয়া।দৃশ্যের সাথে দারুন ম্যাচ ছিল কালার কম্বিনেশন এর ।আপনি পেইন্টিং এর ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ পেইন্টিং করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমার পেইন্টিং টি দেখে আপনার ভালো লেগেছে জেনে আরো পেইন্টিং করার উৎসাহ পেলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.