পেইন্টিং- টিউলিপ ফুলের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি সুন্দর ফুলের পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সময় পেলে পেইন্টিং করি আর ফুলের পেইন্টিং গুলো করতে বেশি ভালো লাগে। তাইতো আজকে আমি সুন্দর একটি ফুলের পেইন্টিং করার চেষ্টা করেছি। তো বন্ধুরা এবার চলুন আমার সুন্দর এই পেইন্টিং দেখে নেয়া যায়।

টিউলিপ ফুলের পেইন্টিং:

IMG_20240514_180716.jpgCemera: Oppo-A12.


টিউলিপ ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম রং তুলির মাধ্যমে টিউলিপ ফুলের ছবি আর্ট করি। সেই ভাবনা থেকে কয়েকদিন আগে আমি এই টিউলিপ ফুলের ছবি আর্ট করেছি। হয়তো ততটা ভালোভাবে আর্ট করতে পারিনি। তবে চেষ্টা করেছি ফুলের অপরূপ সৌন্দর্য উপস্থাপন করার। আর এই ধরনের ফুল গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতেও ভালো লেগেছে। এছাড়া ফুলের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আমিও আমার ভালোলাগা থেকে এই ফুলের দৃশ্য অঙ্কন করেছিলাম। খুব সহজেই এই পেইন্টিং করা যায় আর দেখতেও খুবই ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।
  • পানি।
  • পেন্সিল।

IMG20240514172242.jpgCemera: Oppo-A12.


টিউলিপ ফুলের পেইন্টিং করার ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240514172412.jpgCemera: Oppo-A12.
IMG20240514172607.jpgCemera: Oppo-A12.


টিউলিপ ফুলের পেইন্টিং করার জন্য প্রথমে সম্পূর্ণ কাগজে রঙের ব্যবহার করেছি। আর কাগজটি পেইন্টিং করার জন্য প্রস্তুত করেছি।

ধাপ-২:

IMG20240514172730.jpgCemera: Oppo-A12.
IMG20240514172817.jpgCemera: Oppo-A12.


এবার পেন্সিল দিয়ে হালকা করে আর্ট করে নিয়েছি। যাতে পেইন্টিং করতে সুবিধা হয়।

ধাপ-৩:

IMG20240514172924.jpgCemera: Oppo-A12.
IMG20240514173127.jpgCemera: Oppo-A12.


এবার সবুজ রং দিয়ে সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করেছি। আর পাতাগুলো সুন্দর করে পেইন্টিং করার চেষ্টা করেছি।

ধাপ-৪:

IMG20240514173258.jpgCemera: Oppo-A12.
IMG20240514173516.jpgCemera: Oppo-A12.


একই পদ্ধতিতে পাতাগুলো সুন্দর করে আর্ট করে পেইন্টিং এর সৌন্দর্য আরো বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।

ধাপ-৫:

IMG20240514173646.jpgCemera: Oppo-A12.
IMG20240514173936.jpgCemera: Oppo-A12.


এবার ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য রং নিয়েছি। আর ফুল পেইন্টিং করার চেষ্টা করেছি।

ধাপ-৬:

IMG20240514174051.jpgCemera: Oppo-A12.
IMG20240514174224.jpgCemera: Oppo-A12.


অনেক সুন্দর করে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য রঙের ব্যবহার করেছি। আর ফুলগুলো সুন্দর করে পেইন্টিং করেছি।

ধাপ-৭:

IMG_20240605_114119.jpgCemera: Oppo-A12.


এভাবে ধীরে ধীরে অন্যান্য অংশগুলোর সৌন্দর্য বৃদ্ধি করেছি। আর এই পেইন্টিং সুন্দর করে উপস্থাপন করেছি।

উপস্থাপন:

IMG_20240514_181847.jpgCemera: Oppo-A12.


সুন্দর কোন ফুল দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলের পেইন্টিং করতেও ভালো লাগে। টিউলিপ ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আমি রঙের মাধ্যমে টিউলিপ ফুলের সৌন্দর্য তুলে ধরেছি। এই পেইন্টিং করতে খুবই ভালো লেগেছিল। পেইন্টিং করার পর টিউলিপ ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না বন্ধুরা।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে অসাধারণ ভাবে টিউলিপ ফুলের দৃশ্য আর্ট করেছেন। আপনার পেন্টিংটি খুবই ভালো লেগেছে আমার কাছে। অসাধারণ একটি ক্রিয়েটিভিটি শেয়ার করেছেন।

 2 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

টিউলিপ ফুলের খুব সুন্দর পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফুলের এই সুন্দর আর্ট দেখে মুগ্ধ হলাম। বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর ভাবে একটি টিউলে ফুলের আর্ট করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

টিউলিপ ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে এই পেইন্টিংটি করেছেন। ধাপে ধাপে শেয়ার করলেন। আপনার পেইন্টিং দেখতে পেয়ে আমিও শিখে নিলাম, পরবর্তী তৈরি করবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনি আমার প্রসেস গুলো দেখে শিখে নিয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আশা করছি খুব শীঘ্রই তৈরি করবেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ ভাইয়া তো দেখছি দারুন পেইন্টিং করেন। আজ তো দেখছি অনেক সুন্দর পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেইন্টিং করা টিউলিপ ফুল গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই টিউলিপ ফুলের পেইন্টিং আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আগে তো টিউলিপ ফুলগুলো বিদেশে তৈরি করা হতো কিন্তু এখন দেশেই তৈরি করা হয়। আর আজকে দেখছি বাড়িতে বাড়িতে তৈরি করছে সবাই হি হি হি। আপনি খাতার মধ্যে রং দিয়ে অনেক সুন্দর ভাবে টিউলিপ ফুল আর্ট করেছেন। অনেক সুন্দর হয়েছে ভাই আপনার আর্ট। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

বাড়িতে যে টিউলিপ ফুলগুলো তৈরি করেছি আপনি এসে নিয়ে যাবেন হাহা। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 2 years ago 

বাহ ভীষণ ভালো লেগেছে ভাইয়া চমৎকার একটি পেইন্টিং করলেন আপনি। টিউলিপ ফুলের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি তো দেখছি ভালো দক্ষতা দিয়ে পেইন্টিং করতে পারেন। যেহেতু আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। দেখে বুঝতে পারছি বেশ ভালোই পেইন্টিং করতে পারেন। পেইন্টিং দেখতে অসাধারণ হয়েছে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার টিউলিপ ফুলের পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হয়েছি। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 2 years ago 

টিউলিপ ফুলের পেইন্টিং চমৎকার হয়েছে ভাই। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনার চিত্র অংকন এর আগেও আমি দেখেছি। আজকেরটা অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার চিত্র অংকন এর আগেও আপনি অনেক দেখেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। সময় পেলেই চিত্রাংকন করার চেষ্টা করি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37