❤️❤️ " আমার স্বরচিত ভালোবাসার অনুভূতির একগুচ্ছ অনুকবিতা "

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।

একগুচ্ছ অনুকবিতাঃ


writing-933262_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

কবিতা লেখা সহজ বিষয় নয়।কবিতা হোক কিংবা অনুকবিতা হোক পড়তে ও লিখতে খুবই ভালো লাগে।কখনো কবিতা লিখব ভাবনায় ও আনতে পারিনি।আজ আমার বাংলা ব্লগ এই কমিউনিটিতে এসে শ্রদ্ধেয় বড় দাদা,ছোট দাদা ও হাফিজ ভাইয়ের কবিতা গুলো পড়ে পড়ে আজ নিজেই কবিতা লেখার চেষ্টা করে চলেছি।প্রতি সপ্তাহে আমি কবিতা লেখার চেষ্টা করি।আপনাদের অনুপ্রেরণায় আজ প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে চলেছি।আশাকরি আমার লেখা অনুকবিতা ও কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগে।

আমি আজ অনুকবিতা লিখে শেয়ার করছি।আমার আজকের অনুকবিতা গুলো ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা।ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে।আজকের অনুকবিতা গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।দুজন মানুষ ভালোবাসার বন্ধনে যখন আবদ্ধ হয়।তখন সুখের অনুভূতি গুলো বিরাজ করে।ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়ে দুজন মানুষ সুখে -শান্তিতে জীবন কাটাতে পারে।

কবিতা হোক কিংবা অনুকবিতা হোক ছন্দ না হলে ভালো লাগেনা।তাই আমি ছন্দ নিয়ে কবিতা লিখতে পছন্দ করি।আর সব সময় ই ছন্দ নিয়ে কবিতা লিখছি।আজকের এই ভালোবাসার অনুকবিতা গুলো আসুন আবৃত্তি করে আসি --

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm (1).gif

একগুচ্ছ অনুকবিতাঃ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu (1).gif

অনুকবিতা -১


বৃষ্টিমূখর সাঝবেলাতে
বলবো কথা মধুর সুরে
চুপটি বসে শুনবে কথা
রইবো চেয়ে আপন মনে।

কত কথা জমে আছে
বলা হয়নি তোমার সনে
বুকের মাঝে ভালোবাসা
রেখেছি যে যতন করে।

অনুকবিতা -২


ভালোবেসে আপন করে
নিয়েছো তুমি বাহুডোরে
সুখের ভেলায় ভেসে চলেছি
দুজন মিলে একই সাথে।

দুঃখ-কষ্ট রইবে না আর
পাশে যদি থাকো তুমি
তোমার মুখপানে চেয়ে
ভুলে যাব কষ্ট সব ই।

অনুকবিতা -৩



ভালোবাসার মায়ার বাঁধনে
বেঁধে রেখেছো তুমি
তোমার ভালোবাসার ছোঁয়ায় আছে
স্নিগ্ধ অনুভূতি।

ভালোবাসার সুখ ও ছবি
এঁকেছি যে মনে
তোমার পরশ পেয়ে আমার
জীবন ধন্য সবই।

অনুকবিতা -৪


সুখ সুখ ভাবনা গুলো
মনে দেয় যে দোলা
অনুভূতি গুলো রয়েছে সতেজ
ভালোবাসায় ঘেরা।

চোখের তারায় আছো তুমি
চোখের মনি হয়ে
দেখি নাতো তোমায় ছাড়া
আছো দুচোখ জুড়ে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন আমার বাংলা ব্লগে এসে আমরা নতুন করে অনেক কিছু শিখেছি। আসলে আপু কবিতা ছন্দ হলে অনেক ভালো লাগে। আপনি ভালোবাসা নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। আর ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতার প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে ভালো লাগলো। ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে তিন নম্বর কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার সার্থকতা।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু।কেউ যখন প্রশংসা করে তখন শুনতে আসলে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38